ব্যক্তিশ্রেণির করদাতাদের টার্নওভার কর হ্রাস
ব্যক্তিশ্রেণির করদাতাদের ব্যবসায়িক টার্নওভার কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটে এই কর হার দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে দশমিক ২৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২১-২২ অর্থবছরের খসড়া বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, 'ব্যক্তি করদাতাদের ব্যবসায়িক টার্নওভার করহার হ্রাস করে ০.৫% এর পরিবর্তে ০.২৫% করার প্রস্তাব রাখছি।'
এছাড়া, বর্তমান সরকার ব্যবসা সহজীকরণ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।
সরকার ব্যক্তিশ্রেণির করদাতাদের করের বোঝা লাঘবে সচেষ্ট বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
বর্তমানে, তিন কোটির বেশি বিক্রির ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ০.৫০ শতাংশ হারে কর প্রদান করতে হয়।
