Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
বেনাপোলে পণ্য খালাসের অপেক্ষায় ৭ হাজার ট্রাক

অর্থনীতি

যশোর প্রতিনিধি
08 November, 2021, 09:15 pm
Last modified: 08 November, 2021, 09:17 pm

Related News

  • বেনাপোল বন্দরে বাণিজ্য সংকট, আমদানি কমেছে ৭৫ হাজার ৭৪৬ টন
  • বেনাপোল দিয়ে ভারতে মাছ রপ্তানিতে রেকর্ড
  • আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, দাম কমল কেজিতে ১০ টাকা
  • বেনাপোল বন্দর দিয়ে দুই চালানে ভারত থেকে এলো আরও ৫২৫ মেট্রিক টন চাল
  • ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি কমছে ২৯,০০০ মেট্রিক টন

বেনাপোলে পণ্য খালাসের অপেক্ষায় ৭ হাজার ট্রাক

বন্দরে আটকা পড়া আমদানি-রপ্তানি পণ্য বহন করতে না পারায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
যশোর প্রতিনিধি
08 November, 2021, 09:15 pm
Last modified: 08 November, 2021, 09:17 pm
টিবিএস ফাইল ছবি।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে গত ৪ দিন ধরে চলে আসা বাংলাদেশ কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্যপরিবহন মালিক সমিতি'র ধর্মঘটে অচলাবস্থার মধ্যে পড়েছে দেশের সবচেয়ে বড় বেনাপোল স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম।

বন্দরে আটকা পড়া আমদানি-রপ্তানি পণ্য বহন করতে না পারায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। পণ্য পরিবহন বন্ধ থাকায় যেমন ব্যহত হচ্ছে শিল্পকলকারখানার উৎপাদন প্রক্রিয়া তেমনি সরকারও হারাচ্ছে রাজস্ব। সন্তোষজনক সমাধানের মধ্য দিয়ে দ্রুত এ ধর্মঘট প্রত্যাহার চেয়েছেন ভুক্তভোগীরা। 

তবে আজ সোমবার রাতে মালিক সমিতির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করতে যাবেন। এরপরই ঘোষণা আসতে পারে ধর্মঘট প্রত্যাহারের। 

এদিকে বাস ধর্মঘট প্রত্যাহারে বেনাপোল বন্দরে আটকে পড়া ভারত ফেরত যাত্রীরা গন্তবে ফিরতে শুরু করেছে।

বেনাপোল বন্দর হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম জানান, ট্রাক কাভার্ডভ্যান ধর্মঘটে টানা ৪ দিন ধরে বেনাপোল বন্দরে পণ্য খালাস বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ীরা যেমন লোকসানে পড়েছেন তেমনি বন্দরের দিনমজুর শ্রমিকরাও কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। 

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, "৪ দিন ধর্মঘটের কারণে বেনাপোল বন্দরে প্রায় ভারতীয় ৭শ ট্রাক খালাসের অপেক্ষায় আটকা পড়েছে। এসব ট্রাক প্রতি প্রতিদিন আমদানিকারককে ২ হাজার টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে। এছাড়া রপ্তানি পণ্যও আসতে পারছেনা বন্দরে। পেট্টাপোলে আটকে আছে প্রায় ৮ হাজার ট্রাক। তেলের মূল্য সহনীয় পর্যায়ে রেখে ধর্মঘট প্রত্যাহারের আহবান জানান তিনি।

বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, ধর্মঘটের কারণে ব্যবসায়ীরা বন্দর থেকে পণ্য খালাস নিতে পারছেন না। তবে এপথে ভারত থেকে পণ্য নিয়ে ট্রাক চালকেরা বন্দরে আসছে। আমদানিকারকেরা পণ্য খালাস নিলে বন্দর সব সময় প্রস্তুত রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি রাজু আহম্মেদ জানান, পরিবহন ধর্মঘটের কারনে এপথে যাত্রী যাতায়াত কমে গিয়েছিল। বাস ধর্মঘট প্রত্যাহারে আবারো যাত্রী যাতায়াত বড়েছে।

বেনাপোল সোহাগ পরিবহনের ম্যানেজার শহিদুল ইসলাম জানান,  পরিবহন ধর্মঘট প্রত্যাহারে রোববার রাত থেকে তারা যাত্রীবাহী বাস ছাড়ছেন। সরকার নির্ধারিত ভাড়া বৃদ্ধি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। 
 

Related Topics

টপ নিউজ

বেনাপোল বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • বেনাপোল বন্দরে বাণিজ্য সংকট, আমদানি কমেছে ৭৫ হাজার ৭৪৬ টন
  • বেনাপোল দিয়ে ভারতে মাছ রপ্তানিতে রেকর্ড
  • আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, দাম কমল কেজিতে ১০ টাকা
  • বেনাপোল বন্দর দিয়ে দুই চালানে ভারত থেকে এলো আরও ৫২৫ মেট্রিক টন চাল
  • ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি কমছে ২৯,০০০ মেট্রিক টন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net