Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, দাম কমল কেজিতে ১০ টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 August, 2025, 07:45 pm
Last modified: 26 August, 2025, 07:50 pm

Related News

  • রপ্তানির তুলনায় দ্রুত বাড়ছে আমদানি: অর্থবছরের প্রথম দুই মাসে বাণিজ্য ঘাটতি ২৯ শতাংশ বেড়ে ৩৮২ কোটি ডলার
  • রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর
  • সাপ্লাই চেইন ট্রেসেবিলিটি নিয়ে স্পষ্ট নির্দেশনা চান রপ্তানিকারকেরা
  • এলপিজি আমদানির কার্গো আটকে রেখে দাম বাড়ানোর অভিযোগ: তদন্ত চান ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে মাল্টার কেজি ৫৫০ টাকা, আমদানি বাড়লেও সরবরাহে টান

আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, দাম কমল কেজিতে ১০ টাকা

চালানে প্রতি মেট্রিক টন পেঁয়াজের মূল্য দেখানো হয়েছে ৩০৫ ডলার, যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৪২৯ টাকা। মানভেদে এই পেঁয়াজ বাজারে ৬০ টাকার মধ্যে বিক্রি হতে পারে।
টিবিএস রিপোর্ট
26 August, 2025, 07:45 pm
Last modified: 26 August, 2025, 07:50 pm
বেনাপোল স্থলবন্দর সীমান্ত চেকপোস্ট। ফাইল ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল বন্দর দিয়ে আড়াই বছর পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত ২৫ আগস্ট সন্ধ্যায় প্রথম চালানে ভারতীয় একটি ট্রাকে ১৫ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে প্রথম দিনেই স্থানীয় বাজারে কেজিপ্রতি দাম ৮ থেকে ১০ টাকা কমেছে।

নানান প্রতিবন্ধকতায় ২০২৩ সালের মার্চ মাস থেকে বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। নতুন চালানের আমদানিকারক প্রতিষ্ঠান বাগেরহাটের এসএম ওয়েল ট্রেডার্স এবং রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের ন্যাশনাল ট্রেডিং করপোরেশন। বন্দর থেকে পেঁয়াজ ছাড় করার জন্য গত সোমবার কাস্টমস হাউসে কাগজপত্র দাখিল করে সিঅ্যান্ডএফ লিংক ট্রেড ইন্টারন্যাশনাল। মঙ্গলবার তারা পেঁয়াজ খালাস করে নিয়ে যান।

চালানে প্রতি মেট্রিক টন পেঁয়াজের মূল্য দেখানো হয়েছে ৩০৫ ডলার, যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৪২৯ টাকা। মানভেদে এই পেঁয়াজ বাজারে ৬০ টাকার মধ্যে বিক্রি হতে পারে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, 'এর আগে দেশে উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আমদানি বন্ধ করেছিল। পরে ভারত রপ্তানি বন্ধ করে। বর্তমানে চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত থাকলেও মুনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছিল। এতে নিম্ন আয়ের মানুষকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছিল। অবশেষে সরকার বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয়।'

বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী শ্যামল কুমার নাথ বলেন, 'সোমবার প্রথম চালানে এসএম ওয়েল ট্রেডার্স ১৫ টন পেঁয়াজ আমদানি করেছে। মান পরীক্ষা শেষে মঙ্গলবার খালাসের অনুমতি দেওয়া হয়।'

এদিকে, যশোর শহরের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল মানভেদে কেজিপ্রতি ৭৮ থেকে ৮০ টাকা। মঙ্গলবার তা কমে দাঁড়িয়েছে ৭০ টাকা। বড় বাজারের মুদি দোকানী আশিষ কুমার দে জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দাম কিছুটা কমেছে, সামনে আরও কমতে পারে।

প্রতিবছর দেশে পেঁয়াজের চাহিদা ২৭ থেকে ২৮ লাখ মেট্রিক টন। গত বছর উৎপাদন হয়েছিল ৩২ লাখ মেট্রিক টনেরও বেশি। গত দুই বছরে দেশে পেঁয়াজ উৎপাদন বেড়েছে প্রায় আট লাখ মেট্রিক টন। চাহিদার চেয়ে উৎপাদন বেশি থাকলেও সিন্ডিকেটের কারণে বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় আমদানি করে দাম নিয়ন্ত্রণ করতে হচ্ছে।

Related Topics

টপ নিউজ

বেনাপোল / বেনাপোল বন্দর / বেনাপোল স্থলবন্দর / পেয়াজ / আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • রপ্তানির তুলনায় দ্রুত বাড়ছে আমদানি: অর্থবছরের প্রথম দুই মাসে বাণিজ্য ঘাটতি ২৯ শতাংশ বেড়ে ৩৮২ কোটি ডলার
  • রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর
  • সাপ্লাই চেইন ট্রেসেবিলিটি নিয়ে স্পষ্ট নির্দেশনা চান রপ্তানিকারকেরা
  • এলপিজি আমদানির কার্গো আটকে রেখে দাম বাড়ানোর অভিযোগ: তদন্ত চান ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে মাল্টার কেজি ৫৫০ টাকা, আমদানি বাড়লেও সরবরাহে টান

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net