Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
‘বিশ্বের সবচেয়ে সুখী মানুষ’, যিনি প্রমোদতরীতেই কাটিয়েছেন ২৩ বছর!

অফবিট

টিবিএস ডেস্ক
22 March, 2022, 05:30 pm
Last modified: 22 March, 2022, 05:29 pm

Related News

  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 
  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • বিশ্বভ্রমণে বেরিয়ে পড়া অভিযাত্রীর ঘরে ফেরার জন্য মায়ের ২৭ বছরের অপেক্ষা
  • ছাগলের দুধপানে বেঁচে আছে এতিম হাতি: কেনিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের বিচিত্র কায়দা
  • তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে নাগরিকদের জাপানে ভ্রমণ না করার আহ্বান চীনের

‘বিশ্বের সবচেয়ে সুখী মানুষ’, যিনি প্রমোদতরীতেই কাটিয়েছেন ২৩ বছর!

গত ২৩ বছর ধরে কয়েকশ প্রমোদতরীতে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা আছে সালসেডোর। তার দাবি, পানিতে ভেসে বেড়ানোই তাকে পরিণত করেছে বিশ্বের সবচেয়ে সুখী মানুষে! 
টিবিএস ডেস্ক
22 March, 2022, 05:30 pm
Last modified: 22 March, 2022, 05:29 pm

প্রমোদতরী, যেন উত্তাল সমুদ্রের ভেতর এক ছটাক সুখ। ছুটি কাটানোর জন্য সমুদ্রপ্রেমীদের পছন্দের শীর্ষে থাকে এ বাহন। তবে এক কিংবা দুইদিন নয়, বছরের পর বছর জলের ওপর এ বাহনে ভেসে বেড়ানো কিন্তু চাট্টিখানি কথা না। আর এ অসম্ভবকে সম্ভব করেছেন "বিশ্বের সবচেয়ে সুখী মানুষ" মারিও সালসেডো। গত ২৩ বছর ধরে কয়েকশ প্রমোদতরীতে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা আছে তার। সালসেডোর দাবি, পানিতে ভেসে বেড়ানোই তাকে পরিণত করেছে বিশ্বের সবচেয়ে সুখী মানুষে! 

সালসেডোর কর্মজীবনের শুরু করেছিলেন একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে। জীবনের অনেকটা সময় ব্যাংকে চাকরি করা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি'র এ বাসিন্দা ঘুরেছেন পৃথিবীর বিভিন্ন দেশে, দেখেছেন প্রচুর মানুষ। তাদের জীবনের আনন্দের মুহূর্তগুলো অনেকটাই কাছ থেকে দেখেছেন তিনি।

একদিন সৈকতে ঘুরতে গিয়ে উপস্থিত সবাইকে অসাধারণ সময় কাটাতে দেখেন তিনি। কিন্তু তখন তার হাতে একটি ব্রিফকেস, পরনে স্যুট-টাই। 

"একবার একটি সৈকতে গিয়ে দেখি অসাধারণ সব মানুষরা খুব সুন্দর সময় কাটাচ্ছেন। এতো ভালো লাগছিল তাদের দেখে। তখনই চাকরি ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ছাড়তে পারিনি।" 

এরপর ১৯৯৭ সালে ৪৭ বছর বয়সে অবশেষে চাকরি ছেড়েই দেন সালসেডোর। তার মতে, "৪৭ বছর বয়সে সিদ্ধান্ত নেই, আর করব না চাকরি। যেমন কথা তেমনি কাজ। প্রচুর টাকা ও অর্থের হাতছানি পেছনে ফেলে আসতে হয়েছিল সেসময়।"  

আর পেছনে ফিরে তাকাননি তিনি। জীবনে কখনও প্রমোদতরীতে না চড়লেও ভ্রমণের স্বাদ পেতে তিনি ৬টি অপারেটরের সঙ্গে চুক্তি করে ফেলেন। 

একে একে সব কোম্পানির সঙ্গে চুক্তি শেষ হলে তিনি অনুধাবন করেন, যেমন জীবন খুঁজে এসেছেন এতদিন, প্রমোদতরীতে কাটানো সময়গুলোতে যেন ঠিক তেমন জীবনেরই স্বাদ পেয়েছেন।   

ছাপোষা মানুষের ক্ষেত্রে জীবনে একবার প্রমোদতরীতে কাটাতে পারাটাই অনেক সৌভাগ্যের বিষয়। সালসেডোর ক্ষেত্রে ঠিক তার উল্টো, এই প্রমোদতরীই তার জীবন। 

মারিও সালসেডো

২০২০ সালে বিশ্বব্যাপী মহামারির প্রকোপ শুরু হওয়ার আগ পর্যন্ত টানা ২৩ বছরে খুব বেশি হলে দুই-একদিন প্রমোদতরীর বাইরে ছিলেন সালসেডো। এত বছর সমুদ্রে কাটানোর পর আবারও সেই জীবনেই ফিরে যেতে চান তিনি। আর সে লক্ষ্যেই ২০২৩ সালের এপ্রিল নাগাদ কোন কোন প্রমোদতরীর সঙ্গী হবেন, তা ঠিক করে ফেলেছেন ইতোমধ্যে।

প্রমোদতরীর এই ব্যয়বহুল জীবনকে চালিয়ে নিতে এখনও তাকে কাজ করতে হয়। যদিও এ ব্যাপারে কোনো আক্ষেপ নেই এই সাবেক ব্যাংকারের। 

অনেকদিন প্রমোদতরীতে চড়ে দেশের বাইরে থাকার পরও তার ভাষ্য, স্থল নয় জলই বেশি টানে তাকে। এমনকি স্বাভাবিক জীবনের প্রতিও আর কোনো টান নেই তার। শুধু বিভিন্ন প্রমোদতরীতে ঘুরে বেড়াতে পারলেই চলবে। 

সালসেডো বলেন, "আমার সবকিছুই জাহাজকেন্দ্রিক, এতে আমি এতোটাই অভ্যস্ত হয়ে পড়েছি আর বিষয়টি আমার জন্য এতোটাই আরামদায়ক যে এর বাইরে অন্য কিছুতে আর ফিরতে চাই না।" 

সূত্র: অডিটি সেন্ট্রাল। 

Related Topics

টপ নিউজ

প্রমোদতরী / ভ্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
    মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার
  • ছবি: ইউএনবি
    তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী
  • একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
    গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
    সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

Related News

  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 
  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • বিশ্বভ্রমণে বেরিয়ে পড়া অভিযাত্রীর ঘরে ফেরার জন্য মায়ের ২৭ বছরের অপেক্ষা
  • ছাগলের দুধপানে বেঁচে আছে এতিম হাতি: কেনিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের বিচিত্র কায়দা
  • তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে নাগরিকদের জাপানে ভ্রমণ না করার আহ্বান চীনের

Most Read

1
পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
বাংলাদেশ

মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার

2
ছবি: ইউএনবি
বাংলাদেশ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

3
একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

6
সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
অর্থনীতি

সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net