Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 12, 2026
মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার

বাংলাদেশ

মো. মাসুদ
25 July, 2026, 11:25 am
Last modified: 25 July, 2026, 04:15 pm

Related News

  • ভারতে ব্রিকস সম্মেলন: কর্মসূচিতে যা আছে, যে কারণে এটি গুরুত্বপূর্ণ
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • ফের ভূগর্ভস্থ স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান
  • নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে
  • ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির  

মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার

প্রতিদিন সকালেই চট্টগ্রামের ফলের পাইকারি বাজারে কাঁচা খেজুর বোঝাই ট্রাক এসে পৌঁছায়। এরপর ভ্যান, পিকআপ ও দূরপাল্লার ট্রাকে করে দ্রুত কক্সবাজার, কুমিল্লা, ফেনী, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় পাঠানো হয় এই ফল।
মো. মাসুদ
25 July, 2026, 11:25 am
Last modified: 25 July, 2026, 04:15 pm
পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর

ভারতে উৎপাদিত কাঁচা খেজুর, যা বাজারে 'আরবের খেজুর' নামে পরিচিত, এখন মধ্যপ্রাচ্য থেকে সরাসরি বিমানযোগে না এসে প্রতিবেশী দেশ ভারত থেকে ট্রাকে করে বাংলাদেশে আসছে। এতে পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে, দাম কমেছে এবং সারা দেশে এই ফলের সরবরাহ বেড়েছে।

হলুদাভ রঙ, টসটসে শাঁস, মিষ্টি স্বাদের সঙ্গে হালকা কষভাবের এই ফল বর্ষাকালের জনপ্রিয় মৌসুমি সুস্বাদু ফল। কয়েক বছর আগেও এ ধরনের কাঁচা খেজুর মূলত সংযুক্ত আরব আমিরাত ও মিসর থেকে বিমানযোগে আমদানি করা হতো। উচ্চ পরিবহন ব্যয় ও কাস্টমস শুল্কের কারণে তখন এটি ছিল তুলনামূলক ব্যয়বহুল।

এখন এই কাঁচা খেজুর ভারতের স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এরপর ট্রাকে করে দেশের পাইকারি বাজারে পৌঁছানো হচ্ছে। ব্যবসায়ীদের ভাষ্যমতে, এতে পরিবহন ও সরবরাহ ব্যয় প্রায় অর্ধেকে নেমে এসেছে।

প্রতিদিন সকালেই চট্টগ্রামের ফলের পাইকারি বাজারে কাঁচা খেজুর বোঝাই ট্রাক এসে পৌঁছায়। এরপর ভ্যান, পিকআপ ও দূরপাল্লার ট্রাকে করে দ্রুত কক্সবাজার, কুমিল্লা, ফেনী, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় পাঠানো হয় এই ফল।

ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু চট্টগ্রামের এই বাজারেই প্রতিদিন ৯ হাজার থেকে ১০ হাজার কেস কাঁচা খেজুর বিক্রি হয়। এতে দৈনিক লেনদেন হয় প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

২১ জুলাই বাজার ঘুরে দেখা যায়, সেদিন ১১ ট্রাক কাঁচা খেজুর এসেছে। মৌসুমের চূড়ান্ত সময়ে সাধারণত প্রতিদিন ৮ থেকে ১০টি ট্রাক বাজারে পৌঁছায়।

মানভেদে ১০ কেজির প্রতি কেস কাঁচা খেজুর ১ হাজার ৩০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, কোনো দিন ট্রাক কম এলে প্রতি কেসে ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দাম বেড়ে যায়।

বন্দরনগরীর কদমতলীর বাসিন্দা ও বেসরকারি চাকরিজীবী ইশমাম উদ্দিন জানান, তিনি প্রতি বছরই এই ফল কেনেন। তিনি বলেন, 'মিষ্টির সঙ্গে হালকা কষভাব থাকায় এর স্বাদ আলাদা। বিশেষ করে শিশুরা এটি খুব পছন্দ করে।'

তিনি ২৮০ টাকা কেজি দরে দুই কেজি খেজুর কিনেছেন। মৌসুম শেষ হওয়ার আগে আরও কেনার পরিকল্পনা রয়েছে বলে জানান।

সন্দ্বীপের বাসিন্দা মো. আবুল কালামমের চট্টগ্রামের বিশ্ব কলোনি এলাকায় একটি ফলের দোকান রয়েছে। তিনি জানিয়েছেন, কাঁচা খেজুরের এখনো বেশ ভালো চাহিদা রয়েছে।

তিনি বলেন, 'পাইকারি বাজার থেকে ১ হাজার ৮৫০ টাকা দরে ১০ কেজির দুটি কেস কিনেছি। খুব দ্রুত বিক্রি হয়ে যায়। প্রতিদিনই ক্রেতারা কাঁচা খেজুর খুঁজছেন। আগামী কয়েক সপ্তাহও বিক্রি ভালো থাকবে বলে আশা করছি।'

হবিগঞ্জের ফল ব্যবসায়ী শুক্কুর মিয়া নিজের এলাকার বাজারে সরবরাহের জন্য চার কেস কাঁচা খেজুর কিনেছেন।

তিনি বলেন, 'হবিগঞ্জেও কাঁচা খেজুরের চাহিদা বাড়ছে। বিক্রি ভালো হলে আরও অর্ডার দেব।'

খাতুনগঞ্জ ফল বাজারের পাইকারি ব্যবসায়ী সাজ্জাদ হোসাইন জানান, শুধু তার দোকান থেকেই প্রতিদিন প্রায় ১০০ কেস কাঁচা খেজুর বিক্রি হয়।

তিনি বলেন, 'দেশের বিভিন্ন জেলা থেকে খুচরা ব্যবসায়ীরা এখানে খেজুর কিনতে আসেন। সরবরাহ যতদিন থাকবে, ততদিন বাজারেও চাহিদা ভালো থাকবে।'

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, ভারত হয়ে কাঁচা খেজুর আমদানি করায় ফলটি এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে।

তিনি টিবিএসকে বলেন, 'আগে কাঁচা খেজুর মূলত মিসর ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বিমানযোগে আমদানি করা হতো। বিমানভাড়া ও কাস্টমস শুল্ক মিলিয়ে প্রতি কেজিতে আমদানি ব্যয় ৫০০ টাকারও বেশি পড়ত। এখন ভারতীয় স্থলবন্দর দিয়ে আসায় পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে একই মানের খেজুর এখন ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে অনেক বেশি ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে এসেছে।'

তিনি বলেন, চলতি মৌসুমে জুনের শেষ সপ্তাহে কাঁচা খেজুর বাজারে আসা শুরু হয়েছে এবং সাধারণত আগস্টের মাঝামাঝি পর্যন্ত এই মৌসুম থাকে। বেনাপোল, সোনামসজিদ, বুড়িমারী ও সাতক্ষীরাসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে খেজুর বাংলাদেশে প্রবেশ করে। এরপর ট্রাকে করে চট্টগ্রামে আনা হয় এবং সেখান থেকে সারা দেশে সরবরাহ করা হয়। পুরোপুরি মৌসুমি ফল হওয়ায় মৌসুম শেষ হলে বাজার থেকেও এটি চলে যায়।

Related Topics

টপ নিউজ

কাঁচা খেজুর / বাজার / মধ্যপ্রাচ্য / আমদানি / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    যেভাবে মাত্র একজন ব্যক্তি প্রায় এক বছর ধরে দেশে আ.লীগপন্থী ‘ভুয়া খবর’ ছড়িয়েছে: অ্যানথ্রপিক
  • অংমাচিং মারমা (বায়ে) এবং দেবযানী কর (ডানে)। ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের দুই এসিল্যান্ডকে বদলি
  • ৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
    ৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ
  • ছবি: রয়টার্স
    হুথিদের ওপর হামলার অনুরোধ জানিয়ে দু'বার ফোন করেন সৌদি যুবরাজ, ‘না’ করে দেন ট্রাম্প
  • লোহিত সাগরের উপকূল, ২৩ মার্চ ২০২৫। ছবি: রয়টার্স
    ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের দখলে, পূর্ণ নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব প্রণালিও

Related News

  • ভারতে ব্রিকস সম্মেলন: কর্মসূচিতে যা আছে, যে কারণে এটি গুরুত্বপূর্ণ
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • ফের ভূগর্ভস্থ স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান
  • নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে
  • ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির  

Most Read

1
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

যেভাবে মাত্র একজন ব্যক্তি প্রায় এক বছর ধরে দেশে আ.লীগপন্থী ‘ভুয়া খবর’ ছড়িয়েছে: অ্যানথ্রপিক

2
অংমাচিং মারমা (বায়ে) এবং দেবযানী কর (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের দুই এসিল্যান্ডকে বদলি

3
৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
অর্থনীতি

৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে

4
ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হুথিদের ওপর হামলার অনুরোধ জানিয়ে দু'বার ফোন করেন সৌদি যুবরাজ, ‘না’ করে দেন ট্রাম্প

6
লোহিত সাগরের উপকূল, ২৩ মার্চ ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের দখলে, পূর্ণ নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব প্রণালিও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net