Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
৮,৫০০ বছর পুরনো ভবন আবিষ্কার সংযুক্ত আরব আমিরাতে!

অফবিট

টিবিএস ডেস্ক
21 February, 2022, 05:30 pm
Last modified: 21 February, 2022, 05:36 pm

Related News

  • নিরাপত্তা ঝুঁকিতে আকাশসীমা বন্ধ থাকার পর আমিরাতে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত
  • ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না সংযুক্ত আরব আমিরাত
  • ২১ জানুয়ারি থেকে আরব আমিরাতে থাকা বাংলাদেশিদের ওপর কার্যকর হচ্ছে মার্কিন ভিসা বন্ডের নিয়ম

৮,৫০০ বছর পুরনো ভবন আবিষ্কার সংযুক্ত আরব আমিরাতে!

রাজধানী আবুধাবির পশ্চিমে ঘাঘা দ্বীপে সম্প্রতি প্রত্নতাত্ত্বিক অভিযান চালিয়েছে দেশটির পর্যটন বিভাগ। সেখানেই পাওয়া গেছে সাড়ে আট হাজার বছর পুরনো ভবনগুলোর ধ্বংসাবশেষ। 
টিবিএস ডেস্ক
21 February, 2022, 05:30 pm
Last modified: 21 February, 2022, 05:36 pm

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সাড়ে ৮ হাজার বছর পুরনো ভবনের সন্ধান পেয়েছেন সে দেশের প্রত্নতাত্ত্বিকরা। ধারণা করা হচ্ছে, আবিষ্কৃত এই ভবনগুলোই দেশটির প্রাচীনতম স্থাপনা। 

আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, আগের আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক স্থাপনাটির চেয়ে নতুন এই আবিষ্কার ৫০০ বছরেরও বেশি পুরনো। 

রাজধানী আবুধাবির পশ্চিমে ঘাঘা দ্বীপে সম্প্রতি প্রত্নতাত্ত্বিক অভিযান চালিয়েছে দেশটির পর্যটন বিভাগ। সেখানেই পাওয়া গেছে হাজার হাজার বছর পুরনো ভবনগুলোর ধ্বংসাবশেষ। 

বিবৃতিতে বলা হয়েছে, আবিষ্কৃত কাঠামোগুলো মূলত 'সাধারণ গোলাকার ঘরের মত'। আর ঘরের দেওয়ালগুলো পাথরের তৈরি, যেগুলো এখনও পর্যন্ত প্রায় এক মিটার (৩.৩ ফুট) উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে। 

প্রত্নতাত্ত্বিকরা বলছেন, সারা বছর দ্বীপে নিরাপদে থাকার জন্য সম্ভবত ছোট কোনো সম্প্রদায় এই ঘরগুলো বানিয়েছিল। 

তারা আরও বলছেন, এই ভবনগুলো দূর-দূরান্তের সামুদ্রিক বাণিজ্য পথ বিকাশের আগেই নিওলিথিক বসতিস্থাপনার অস্তিত্ব বহন করে। অর্থাৎ এটি প্রকৃতপক্ষে এ অঞ্চলে বসতি স্থাপনের প্রেরণা ছিলনা, যেমনটি প্রত্নতাত্ত্বিকরা আগে ধারণা করেছিলেন। 

স্থাপনা ছাড়াও শতাধিক অন্যান্য নিদর্শনও এখানে খুঁজে পেয়েছেন তারা। এগুলোর মধ্যে রয়েছে 'পাথরের তৈরি সূচালো তীর', যা শিকারের জন্য ব্যবহার করা হত। বিশেষজ্ঞদের ধারণা, এখানে বসবাসকারী সম্প্রদায়টি সম্ভবত সমুদ্রের বিশাল সম্পদ ব্যবহার করেই জীবিকা নির্বাহ করতো।

যদিও প্রত্নতাত্ত্বিকরা এখনও নিশ্চিত নন, ঠিক কত আগে এখানে বসতি গড়ে উঠেছিল; তবে স্থাপনাগুলোর মধ্যে সমাহিত একটি মরদেহ আবিষ্কার করেছেন তারা। ধারণা করা হচ্ছে, মরদেহটি অন্তত ৫ হাজার বছর আগের। 

পর্যটন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আল মুবারক বলেন, "উদ্ভাবন, স্থায়িত্ব এবং স্থিতিস্থাপকতার বৈশিষ্ট্যগুলো যে হাজার হাজার বছর ধরেই এই অঞ্চলের বাসিন্দাদের বংশ পরম্পরা একটি অংশ, সেটিই প্রমাণ করেছে ঘাঘা দ্বীপের এই আবিষ্কার।" 

নতুন এই আবিষ্কারের নেতৃত্বদানকারী প্রত্নতাত্ত্বিক দলটি বলছে, ঘাঘা দ্বীপের এ আবিষ্কারের মাধ্যমে বোঝা গেল, আবুধাবির দ্বীপগুলো আগে 'উর্বর উপকূল ভূমি' ছিল; এখনকার মতো 'শুষ্ক' ও 'অবাসিক অঞ্চল' ছিল না। জমির উর্বরতা এবং পরিবেশগত অবস্থানের কারণে এই দ্বীপগুলোতে বসতি গড়ে তুলতে আগ্রহী হয়েছিলেন পূর্ব পুরুষেরা।

  • সূত্র: সিএনএন 
     
Related Topics

টপ নিউজ

প্রত্নতাত্ত্বিক আবিষ্কার / প্রত্নতত্ত্ব / সংযুক্ত আরব আমিরাত / আবুধাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • নিরাপত্তা ঝুঁকিতে আকাশসীমা বন্ধ থাকার পর আমিরাতে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত
  • ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না সংযুক্ত আরব আমিরাত
  • ২১ জানুয়ারি থেকে আরব আমিরাতে থাকা বাংলাদেশিদের ওপর কার্যকর হচ্ছে মার্কিন ভিসা বন্ডের নিয়ম

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net