Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বড়দিনের ডোনাট চোর, ১০ হাজার ডোনাট বোঝাই ভ্যান চুরি করলেন অস্ট্রেলীয় নারী 

অফবিট

টিবিএস ডেস্ক
14 December, 2023, 07:40 pm
Last modified: 14 December, 2023, 09:22 pm

Related News

  • ২৫ কোটি খ্রিস্টান কেন ৭ জানুয়ারি বড়দিন পালন করেন?
  • অপছন্দের উপহার: ধরা না পড়ে বিদায় করবেন যেভাবে
  • জীবনানন্দ দাশ ও বড়দিন
  • বড়দিন, দুই দিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় উপচে পড়া ভিড়
  • হিংসা-আক্রোশ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় শপথের আহ্বান তারেক রহমানের

বড়দিনের ডোনাট চোর, ১০ হাজার ডোনাট বোঝাই ভ্যান চুরি করলেন অস্ট্রেলীয় নারী 

ঘটনার এক সপ্তাহ পরে একটি কার পার্কিংয়ে ভ্যানটিকে পরিত্যাক্ত অবস্থায় পায় সিডনি পুলিশ। ভ্যানের মালসামান, অর্থাৎ ১০ হাজার ডোনাট পচে নষ্ট হয়ে গেছে ততোদিনে। 
টিবিএস ডেস্ক
14 December, 2023, 07:40 pm
Last modified: 14 December, 2023, 09:22 pm
ছবি: গেটি ইমেজেস/ ভায়া বিবিসি

কতকিছু না চুরি করে মানুষ। অস্ট্রেলিয়ায় এক নারীর বিরুদ্ধে ক্রিস্পি ক্রিম কোম্পানির ডোনাট বোঝাই একটি কাভার্ড ভ্যান চুরির অভিযোগ আনা হয়েছে। তাঁকে পরে গ্রেপ্তারও করেছে স্থানীয় পুলিশ। খবর বিবিসির

সিডনি পুলিশ জানায়, গত ২৯ নভেম্বর সিডনি শহরের উপকন্ঠের একটি এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ঘটনার এক সপ্তাহ পরে একটি কার পার্কিংয়ে ভ্যানটিকে পরিত্যাক্ত অবস্থায় পায় তারা। ভ্যানের মালসামান অর্থাৎ ১০ হাজার ডোনাট পচে নষ্ট হয়ে গেছে ততোদিনে। 

সবচেয়ে মজার বিষয় হচ্ছে– ভ্যানে যে ১০ হাজার সুস্বাদু ডোনাট ছিল তা ওই নারী হয়তো জানতেন কিনা– এনিয়ে পুলিশ নিশ্চিত নয়। এরমধ্যে অনেক ডোনাট ছিল  বড়দিন উপলক্ষে বিশেষভাবে তৈরি।   

গ্রেপ্তার করা নারীর বয়স ২৮, তাঁর বিরুদ্ধে গাড়ি চুরি ও ড্রাইভিং লাইসেন্স বাতিল থাকার মধ্যেও গাড়ি চালানোর অভিযোগ এনেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।  

ওই নারীর নাম প্রকাশ করেনি পুলিশ। তবে জানিয়েছে, এই চুরির প্রমাণ হিসেবে তাঁরা পেয়েছে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ। এতে একটি সার্ভিস স্টেশনে রাখা ওই ভ্যানের চারপাশে তাঁকে ঘোরাঘুরি করতে দেখা যায়। তারপর সুযোগ বুঝে ভ্যানে উঠে সেটি চালিয়ে নিয়ে চলে যান।  

ক্রিস্পি ক্রিম কোম্পানি জানিয়েছে, তাঁরা চুরির ঘটনা পুলিশকে জানিয়েছিল, এবং গ্রাহকদের আশ্বাস দিয়েছে চুরি যাওয়া ১০ হাজার ডোনাটের বদলে তারা নতুন চালান দেবে।   

 

Related Topics

টপ নিউজ

ডোনাট চুরি / বড়দিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ২৫ কোটি খ্রিস্টান কেন ৭ জানুয়ারি বড়দিন পালন করেন?
  • অপছন্দের উপহার: ধরা না পড়ে বিদায় করবেন যেভাবে
  • জীবনানন্দ দাশ ও বড়দিন
  • বড়দিন, দুই দিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় উপচে পড়া ভিড়
  • হিংসা-আক্রোশ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় শপথের আহ্বান তারেক রহমানের

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net