Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
মাস্ক পরার দিন ফুরিয়ে এসেছে, তাই ‘হলিউড’ স্টাইলে হাসার প্রশিক্ষণ নিচ্ছেন জাপানিরা!

অফবিট

রয়টার্স
06 June, 2023, 11:40 am
Last modified: 06 June, 2023, 11:42 am

Related News

  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা
  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান
  • তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি

মাস্ক পরার দিন ফুরিয়ে এসেছে, তাই ‘হলিউড’ স্টাইলে হাসার প্রশিক্ষণ নিচ্ছেন জাপানিরা!

হাসি শেখার জন্য পয়সা খরচ করতে অনেকেরই গায়ে লাগবে বটে, কিন্তু জাপানে একজন ‘স্মাইল ইনস্ট্রাকটর’ হিসেবে কিকো কাওয়ানোর খ্যাতি ও চাহিদা এমনই যে তার ক্লাসে ভর্তি হতে কার্পণ্য করছেন না অনেক জাপানি।
রয়টার্স
06 June, 2023, 11:40 am
Last modified: 06 June, 2023, 11:42 am
জাপানের টোকিওতে সোকেই আর্ট স্কুলে হাসির প্রশিক্ষণ কোর্সে আয়নার সামনে হাসির চর্চা করছেন এক শিক্ষার্থী। ছবি: কিম কিয়ুং-হুন/রয়টার্স

সাম্প্রতিক সময়ে কিকো কাওয়ানোর একটি ক্লাসে টোকিও আর্ট স্কুলের ডজনখানেকেরও বেশি শিক্ষার্থী নিজেদের মুখের সামনে আয়না ধরে রেখেছিলেন এবং তাদের মুখজুড়ে ছিল প্রশস্ত হাসি। আঙুল দিয়ে মুখের দুই পাশ টেনে ধরে নানাভাবে তারা চর্চা করছিলেন কি করে সুন্দরভাবে হাসা যায়।

হাসি শেখার জন্য পয়সা খরচ করতে অনেকেরই গায়ে লাগবে বটে, কিন্তু জাপানে একজন 'স্মাইল ইনস্ট্রাকটর' হিসেবে কিকো কাওয়ানোর খ্যাতি ও চাহিদা এমনই যে তার ক্লাসে ভর্তি হতে কার্পণ্য করছেন না অনেক জাপানি। করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব কমে আসা এবং জাপানে ধীরে ধীরে মাস্ক পরার বিধিনিষেধ শিথিল হওয়ার কারণে জাপানিরা এখন জনসম্মুখে সুন্দরভাবে হাসার প্রশিক্ষণ নিচ্ছেন।

কাওয়ানোর শিক্ষার্থীদের মধ্যে একজন, ২০ বছর বয়সী হিমাওয়ারি ইয়োশিদা জানান, তিনি এই ক্লাস করছেন তাদের স্কুলের কোর্সের একটি অংশ হিসেবে, যেখানে তাদেরকে আসন্ন চাকরির বাজারের জন্য প্রস্তুত করে তোলা হচ্ছে। আর সে কারণেই তার নিজের হাসি ঠিক করা প্রয়োজন বলে জানান তিনি।

"কোভিডের সময়টায় আমার ফেসিয়াল মাসলের কোনো ব্যবহার হয়নি, তাই এখন এই হাসির চর্চাটা একটা ভালো ব্যায়ামও বটে", বলেন ইয়োশিদা।

কাওয়ানোর কোম্পানির নাম 'ইগাওইকু' যার অর্থ আসলেই 'স্মাইল এডুকেশন' বা হাসির শিক্ষা। গত বছরের তুলনায় এবার তার কোম্পানির চাহিদা চার গুণ বৃদ্ধি পেয়েছে; কারণ ক্রেতারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এমন বিক্রয়কর্মী দেখতে চান যারা আন্তরিক। সেইসঙ্গে স্থানীয় সরকারগুলোও তাদের বাসিন্দাদের সুস্থতা দেখতে চায়। উল্লেখ্য যে, কাওয়ানোর এক ঘণ্টার একটি হাসির ক্লাস করতে চাইলে গুণতে হবে ৭৭০০ ইয়েন (৫৫ ডলার)।

তবে মহামারির আগেও জাপানের অনেকের কাছেই মাস্ক ব্যবহার করা স্বাভাবিক বিষয় ছিল। জ্বর-ঠাণ্ডার মৌসুমে জীবাণু থেকে দূরে থাকতে কিংবা পরীক্ষার আগে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই মাস্ক ব্যবহার করতেন।

কিন্তু চলতি বছরের মার্চেই জাপান সরকার মাস্ক পরার সুপারিশমালা তুলে নিলেও, কিছু মানুষ এখনও প্রতিদিনই মাস্ক পরে বাইরে বের হচ্ছেন। গত মে মাসে পাবলিক ব্রডকাস্টার এনএইচকে'র একটি পোলে দেখা গেছে, ৫৫ শতাংশ জাপানি জানিয়েছে তারা বিগত দুই মাসে প্রায়ই মাস্ক ব্যবহার করেছেন এবং মাত্র ৮ শতাংশ জাপানি জানিয়েছেন যে তারা মাস্ক ব্যবহার করা ছেড়ে দিয়েছেন।

কিকো কাওয়ানোর ক্লাসে অংশ নেওয়া আর্ট স্কুলের শিক্ষার্থীদের চার ভাগের এক ভাগই তাদের ক্লাসের সময়েও মাস্ক পরা ছিলেন। কাওয়ানোর ভাষ্যে, হয়তো তরুণরা মাস্ক পরা জীবনে অভ্যস্ত হয়ে গেছেন; বিশেষ করে নারীদের ক্ষেত্রে মাস্ক পরা থাকলে আর বাইরে বের হওয়ার আগে মেকআপ করতে হয় না এবং পুরুষেরা শেভ না করলেও তা বোঝা যায় না।

সাবেক রেডিও হোস্ট কাওয়ানো ২০১৭ সাল থেকে হাসির ক্লাস নিচ্ছেন। তিনি আরও ২৩ জনকে স্মাইলিং কোচ হিসেবে প্রশিক্ষণ দিয়েছেন যাতে করে এই সুঅভ্যাস এবং সুন্দরভাবে হাসার কলা-কৌশল জাপানের সব জায়গায় ছড়িয়ে পড়ে।

তিনি 'হলিউড স্টাইল স্মাইলিং টেকনিক' নামে একটি পদ্ধতি শেখান শিক্ষার্থীদের, যেখানে 'অর্ধচন্দ্রাকৃতি চোখ', 'গোলাকার গাল' এবং হাসি দিলে উপরের পাটির আটটি দাঁত দেখা যাবে এমনভাবে হাসির চর্চা করা হয়। এই হাসির চর্চা করার ওপর আবার স্কোরও দেওয়া হয় শিক্ষার্থীদের।

কাওয়ানো মনে করেন, একটা দ্বীপ রাষ্ট্র হওয়ায় এবং একক রাষ্ট্র হিসেবে তাদের নিরাপত্তাবোধের কারণেই হয়তো সাংস্কৃতিকভাবেই জাপানিদের পশ্চিমাদের চাইতে হাসির প্রতি ঝোঁক কম।

"সাংস্কৃতিকভাবে, হাসি দিয়ে এই বোঝানো হয় যে আমি তোমার মাথায় কোনো বন্দুক ধরে রাখিনি এবং আমি তোমার জন্য কোনো হুমকি নই", বলেন কাওয়ানো।

জাপানে প্রতিবছরই অসংখ্য পর্যটক বেড়াতে আসেন, তাই এমন পরিস্থিতিতে জাপানিদের উচিত বিদেশিদের সাথে শুধু চোখের দেখার বাইরেও অন্যভাবে আন্তরিক যোগাযোগ তৈরি করা, যোগ করেন তিনি। কাওয়ানোর ভাষ্যে, "আমার মনে হয় মানুষের হাসার অনেক বেশি প্রয়োজন আছে।"

Related Topics

টপ নিউজ

জাপান / হাসি / ক্লাস শুরু / করোনাভাইরাস / মাস্ক পরা / হলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা
  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান
  • তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net