Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
কিং কোবরার প্রায় দাঁড়িয়ে যাওয়ার আশ্চর্য দৃশ্য, বনরক্ষীর ভিডিও

অফবিট

টিবিএস ডেস্ক
03 March, 2023, 02:45 pm
Last modified: 03 March, 2023, 02:51 pm

Related News

  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • নিরীহ পিঁপড়াই কি একসময় সাপের ভয়ানক শত্রু ছিল?
  • ‘একদম নড়াচড়া কোরো না’: অস্ট্রেলিয়ায় ঘুম ভাঙতেই নারী দেখলেন গায়ের ওপর বিশাল অজগর!

কিং কোবরার প্রায় দাঁড়িয়ে যাওয়ার আশ্চর্য দৃশ্য, বনরক্ষীর ভিডিও

টুইটার ব্যবহারকারীরা ভিডিওটি দেখে নিজেদের বিস্ময় প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “আমার মতো লম্বা একটি সাপ সরাসরি দেখলে আমি প্রচণ্ড মাত্রায় ভয় পেতে যেতাম। কখনও যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হই।”
টিবিএস ডেস্ক
03 March, 2023, 02:45 pm
Last modified: 03 March, 2023, 02:51 pm

প্রাণী হিসেবে মানুষের কাছে সাপের পরিচয়, ভীতি সৃষ্টিকারী এক সরীসৃপ হিসেবেই। তবে অনন্য-অসাধারণ সব বৈশিষ্ট্যের কারণে প্রাণীটি প্রায়ই মানুষের মনে নানা কৌতূহলের জন্ম দেয়।

সম্প্রতি যেমন অবাক হওয়ার মতো এক ঘটনা ঘটেছে ভারতে। দেশটির সুশান্ত নন্দ নামে এক বনরক্ষীর ধারণকৃত কিং কোবরা সাপের প্রায় দাঁড়িয়ে যাওয়া দৃশ্যের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির।

বনরক্ষী সুশান্ত নন্দ প্রায়ই বন্যপ্রাণী সম্পর্কিত নানা ভিডিও কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তেমনি কিং কোবরার একটি ভিডিও মাইক্রো ব্লগিং সাইট টুইটারে পোস্ট করেছিলেন তিনি। ভিডিওর ক্যাপশনে লিখেন, "কিং কোবরা সত্যিকার অর্থেই দাঁড়িয়ে যেতে পারে এবং এ অবস্থায় একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে পারে। যখন কারও মুখোমুখি হয়, তখন সাপটি দেহের এক-তৃতীয়াংশ পর্যন্ত অংশ মাটি থেকে উপরে তুলতে পারে।"

The king cobra can literally "stand up" and look at a full-grown person in the eye. When confronted, they can lift up to a third of its body off the ground. pic.twitter.com/g93Iw2WzRo— Susanta Nanda (@susantananda3) February 27, 2023

ভিডিওটিতে দেখা যায়, একটি বড় কিং কোবরা সাপ মাটি থেকে দেহের একটি বড় অংশ উলম্বভাবে শূন্যে তুলে মাথা উঁচু করে প্রায় দাঁড়িয়ে আছে। গত ২৭ ফেব্রুয়ারি পোস্ট করা এ ভিডিওটির এখন পর্যন্ত ৪ লাখের মতো ভিউ হয়েছে। ভিডিওটি দেখে নিজেদের বিস্ময় প্রকাশ করেছেন বহু নেটিজেন।

একজন লিখেছেন, "বড় কিং কোবরাটির মানুষের সমান উচ্চতায় দাঁড়িয়ে যাওয়ার ভিডিওটি প্রমাণ করে সরীসৃপটির মুখোমুখি হওয়া কতটা বিপজ্জনক। বন কর্মকর্তা সুশান্ত নন্দের ভিডিওটি শরীরকে ভয়ে শীতল করে দেওয়ার জন্য যথেষ্ট।" অন্য এক নেটিজেন মন্তব্য করেছেন যে, "প্রাণী হিসেবে সাপ সবসময়ই আমাকে অবাক করে। ভিডিওটি বিস্ময়কর।"

আবার বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারী কিং কোবরার ভিডিওটি দেখে নিজেদের ভয় প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, "ভয়ানক দৃশ্য।" আবার অন্যজন বলেছেন, "আমার মতো লম্বা একটি সাপ সরাসরি দেখলে আমি প্রচণ্ড মাত্রায় ভয় পেতে যেতাম। কখনও যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হই।"

প্রসঙ্গত, পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ হচ্ছে কিং কোবরা। একটি পূর্ণ বয়স্ক কিং কোবরা লম্বায় প্রায় ১০ থেকে ১২ ফিট এবং ওজনে প্রায় ৯ কেজির মতো হয়ে থাকে। ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুযায়ী, কিং কোবরা সত্যিকার অর্থেই দেহকে মাটি থেকে আনুভূমিকভাবে অনেকটা দাঁড় করিয়ে রাখতে পারে। আর বিষধর এ প্রাণীটির এক কামড়ে যে পরিমাণ বিষ থাকে, সেটি প্রায় ২০ জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট!   

Related Topics

টপ নিউজ

কিং কোবরা / সাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • নিরীহ পিঁপড়াই কি একসময় সাপের ভয়ানক শত্রু ছিল?
  • ‘একদম নড়াচড়া কোরো না’: অস্ট্রেলিয়ায় ঘুম ভাঙতেই নারী দেখলেন গায়ের ওপর বিশাল অজগর!

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net