Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
‘একদম নড়াচড়া কোরো না’: অস্ট্রেলিয়ায় ঘুম ভাঙতেই নারী দেখলেন গায়ের ওপর বিশাল অজগর!

অফবিট

বিবিসি
16 January, 2026, 06:40 pm
Last modified: 16 January, 2026, 07:22 pm

Related News

  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল
  • বাগেরহাটে ধানক্ষেত থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত
  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া

‘একদম নড়াচড়া কোরো না’: অস্ট্রেলিয়ায় ঘুম ভাঙতেই নারী দেখলেন গায়ের ওপর বিশাল অজগর!

আধো ঘুমে তিনি ভেবেছিলেন ওটা হয়তো তার পোষা কুকুর। আদরের হাত বাড়িয়ে দিলেন। কিন্তু কুকুরের লোমের বদলে হাতে লাগল মসৃণ ও পিচ্ছিল কিছু একটা।
বিবিসি
16 January, 2026, 06:40 pm
Last modified: 16 January, 2026, 07:22 pm
র‍্যাচেল ব্লুর দেখা সেই অজগর। ছবি : র‍্যাচেল ব্লুর

সোমবার মাঝরাতের ঘটনা। বিছানায় নড়েচড়ে উঠতেই র‍্যাচেল ব্লুর মনে হলো, তার বুকের ওপর ভারী কিছু একটা কুণ্ডলী পাকিয়ে আছে।

আধো ঘুমে তিনি ভেবেছিলেন ওটা হয়তো তার পোষা কুকুর। আদরের হাত বাড়িয়ে দিলেন। কিন্তু কুকুরের লোমের বদলে হাতে লাগল মসৃণ ও পিচ্ছিল কিছু একটা।

ভয়ে তিনি কম্বলটা টেনে নিলেন গলা পর্যন্ত। ঠিক তখনই তার সঙ্গী বাতি জ্বালালেন। ব্রিসবেনের এই দম্পতির আতঙ্ক তখন বাস্তবে রূপ নিল।

বিবিসিকে ব্লুর বলেন, 'ও আমাকে বলল, "একদম নড়াচড়া কোরো না। তোমার ওপর প্রায় আড়াই মিটার লম্বা একটা অজগর বসে আছে।''

শুনেই মুখ দিয়ে বেরিয়ে এল গালি। এরপরই তিনি নির্দেশ দিলেন, আগে কুকুরগুলোকে সরাও।

'আমার মনে হয়েছিল, ডালমেশিয়ান কুকুরটা যদি একবার টের পায় যে এখানে সাপ আছে... তবে লঙ্কাকাণ্ড ঘটে যাবে।'

কুকুরগুলোকে ঘরের বাইরে নিরাপদে রাখা হলো। ব্লুরের স্বামীর হয়তো তখন ইচ্ছে হচ্ছিল তিনিও কুকুরগুলোর সঙ্গে বাইরে থাকলে ভালো হতো! এর মধ্যেই ব্লুর খুব সাবধানে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা শুরু করলেন।

'আমি শুধু লেপের নিচ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। আর মনে মনে ভাবছিলাম, এসব কি সত্যিই ঘটছে? এ এক অদ্ভুত ভুতুড়ে পরিস্থিতি।'

এটি ছিল একটি কার্পেট পাইথন। ব্লুর মনে করেন, জানালার খড়খড়ি বা শাটারের ফাঁক গলে সাপটি ভেতরে ঢুকেছে এবং নিচে থাকা বিছানায় এসে পড়েছে।

সাপের লেজের কিছুটা অংশ জানালার বাইরেই ঝুলে ছিল। ছবি: র‍্যাচেল ব্লুর

সাপের কবল থেকে মুক্ত হয়ে তিনি বেশ স্বাভাবিকভাবেই সাপটিকে বের করে দেওয়ার কাজে লেগে গেলেন। যে পথে এসেছিল, সে পথেই ওটাকে ফেরত পাঠাতে শুরু করলেন।

'সাপটা এতই বড় ছিল যে আমার বুকের ওপর কুণ্ডলী পাকিয়ে থাকার পরও এর লেজের কিছুটা অংশ জানালার বাইরেই ঝুলে ছিল।'

'আমি ওটাকে ধরেছিলাম। তবুও সাপটাকে খুব একটা ভীত মনে হলো না। ওটা আমার হাতে শুধু একটু নড়াচড়া করছিল।'

ব্লুরের স্বামী অবশ্য ভয়ে পাথর হয়ে গিয়েছিলেন। কিন্তু ব্লুর নিজে খুব একটা বিচলিত হননি। কারণ খোলামেলা বিশাল জায়গায় সাপের উপদ্রবের মধ্যেই তিনি বড় হয়েছেন।

'আমার মনে হয়, আপনি শান্ত থাকলে ওরাও শান্ত থাকে।'

তবে সাপ না হয়ে যদি ওটা 'কেইন টোড' বা একজাতের বড় ব্যাঙ হতো, তবে গল্পটা অন্যরকম হতো। অস্ট্রেলিয়ার অন্যতম ক্ষতিকর ও কুৎসিত এই প্রাণীটিকে তিনি সহ্য করতে পারেন না।

'ওগুলো আমি একদম সহ্য করতে পারি না। দেখলেই আমার বমি পায়। তাই ওটা কেইন টোড হলে আমি সত্যিই ভয় পেতাম।'

শেষ পর্যন্ত কারও কোনো ক্ষতি হয়নি।

কার্পেট পাইথনের বিষ নেই তবে এরা শিকারকে পেঁচিয়ে ধরে মেরে ফেলে। অস্ট্রেলিয়ার উপকূলীয় এলাকায় এদের সচরাচর দেখা যায়। এরা সাধারণত পাখির মতো ছোট প্রাণী খেয়ে থাকে।

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া / অজগর / সাপ / সাপের ভয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল
  • বাগেরহাটে ধানক্ষেত থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত
  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net