Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
‘দৌড়ানোর সময় মাথায় অনেক চিন্তা আসে', তাই জগিং বাদ দিয়েছেন জাকারবার্গ!

অফবিট

টিবিএস ডেস্ক   
28 August, 2022, 03:20 pm
Last modified: 28 August, 2022, 03:48 pm

Related News

  • প্রতি ভোটকেন্দ্রে থাকবে ১৩ জন আনসার, শৃঙ্খলাবিরোধী কাজ করলে ব্যবস্থা: আনসার মহাপরিচালক
  • ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ভোট চুরির সুযোগ করে দেবে: হাসনাত আব্দুল্লাহ
  • এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক উপকারিতা
  • থেম্বা গোরিম্বো: একসময় ছিলেন হীরা পাচারকারী; দীর্ঘ সংগ্রামের পর যেভাবে হয়ে ওঠেন ইউএফসি তারকা
  • ফেসবুকে বন্যপ্রাণীর বিজ্ঞাপন নিষিদ্ধ; হাট-বাজারেও কেনা-বেচা করা যাবে না

‘দৌড়ানোর সময় মাথায় অনেক চিন্তা আসে', তাই জগিং বাদ দিয়েছেন জাকারবার্গ!

জাকারবার্গের কাছে সকালে ঘুম থেকে উঠে মোবাইলের দিকে তাকানো মানেই কেউ একজন যেন তার পেটে ঘুষি মেরেছে! আর সে কারণেই ঘুম থেকে উঠে মোবাইলের স্ক্রিনে নয়, বরং ব্যায়ামের দিকে মনোনিবেশ করেন জাকারবার্গ। 
টিবিএস ডেস্ক   
28 August, 2022, 03:20 pm
Last modified: 28 August, 2022, 03:48 pm
বার্লিনের রাস্তায় নিজের স্টাফদের সাথে নিয়ে জগিং করছেন মার্ক জাকারবার্গ। ছবি: সংগৃহীত

সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নেওয়া বর্তমানে আমাদের অনেকেরই অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের কাছে সকালে ঘুম থেকে উঠে মোবাইলের দিকে তাকানো মানেই কেউ একজন যেন তার পেটে ঘুষি মেরেছে! আর সে কারণেই ঘুম থেকে উঠে মোবাইলের স্ক্রিনে নয়, বরং ব্যায়ামের দিকে মনোনিবেশ করেন জাকারবার্গ। 

গেল বৃহস্পতিবার 'দ্য জো রোগান এক্সপেরিয়েন্স' পডকাস্টে মার্ক জাকারবার্গ জানিয়েছেন নিজের প্রাতঃকালীন রুটিনের কথা। তার মতে, সকালে ঘুম থেকে উঠে ঘন্টাখানেক বা তার বেশি সময় ব্যয়াম করলে এত বড় একটি প্রতিষ্ঠানের সিইও হিসেবে যে দায়িত্বের বোঝা তার উপর চেপে বসেছে, তা কিছুটা হালকা হয়।

"সকালে ঘুম থেকে উঠে যখন আমি আমার ফোনের দিকে তাকাই, দেখি যে হাজার হাজার ম্যাসেজ-মেইল ইত্যাদি জমে আছে… আর সেগুলো যে খুব একটা সুখবর নয় তা আমি জানি। কারণ সুখবরগুলো মানুষ আমাকে সামনাসামনিই দেয় সাধারণত। তাই সকালে উঠেই যে বিতৃষ্ণার অনুভূতি হয়, সেটা কাটিয়ে ওঠার, দুশ্চিন্তা বাদ দিয়ে নিজেকে কর্মক্ষম ও চাঙ্গা করে তোলার চেষ্টা করি", বলেন জাকারবার্গ।

আর এই চেষ্টাটা তিনি করেন ব্যায়ামের মাধ্যমে। তবে জাকারবার্গ সেসব ব্যায়ামই পছন্দ করেন যেগুলোতে পূর্ণ মনোযোগ দিতে হয়। ফলে পেশাদার কাজের চিন্তা তখন মাথা থেকে বেরিয়ে যায়।

মার্ক জাকারবার্গ। ছবি: সংগৃহীত

"আমি একসময় দৌড়াতে অনেক পছন্দ করতাম। কিন্তু সমস্যাটা হলো, দৌড়ানোর সময় অনেককিছু চিন্তা করার অবকাশ থেকে যায়",  বলেন জাকারবার্গ। 

এর আগে সার্ফিং ও ফয়েলিং এর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন মেটার সিইও। কিন্তু জো রোগান পডকাস্টে এসে জাকারবার্গ জানিয়েছেন, সম্প্রতি মিক্সড মার্শাট আর্টও চর্চা করছেন তিনি। আর এর কারণও জানিয়েছেন নিজেই।

"কী এমন কাজ আছে যেখানে শুধু শারীরিকভাবেই নয়, একই সময়ে বুদ্ধিবৃত্তিকভাবেই নিজেকে যুক্ত রাখা যাবে যাতে অন্য কোথাও মনোযোগ না যায়? সেটা হচ্ছে মিক্সড মার্শাল আর্ট। কারণ এখানে এক সেকেন্ডের জন্য মনোযোগ সরালেই অন্যের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে যেতে হবে। তাই আমার কাছে সকালবেলার ব্যায়ামের ক্ষেত্রে এটাকেই গুরুত্বপূর্ণ মনে হয়েছে।"

সূত্র: ইনসাইডার 

Related Topics

টপ নিউজ

মার্ক জাকারবার্গ / ফেসবুক / সিইও / ব্যায়াম / দৌড় / মিক্সড মার্শাল আর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • প্রতি ভোটকেন্দ্রে থাকবে ১৩ জন আনসার, শৃঙ্খলাবিরোধী কাজ করলে ব্যবস্থা: আনসার মহাপরিচালক
  • ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ভোট চুরির সুযোগ করে দেবে: হাসনাত আব্দুল্লাহ
  • এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক উপকারিতা
  • থেম্বা গোরিম্বো: একসময় ছিলেন হীরা পাচারকারী; দীর্ঘ সংগ্রামের পর যেভাবে হয়ে ওঠেন ইউএফসি তারকা
  • ফেসবুকে বন্যপ্রাণীর বিজ্ঞাপন নিষিদ্ধ; হাট-বাজারেও কেনা-বেচা করা যাবে না

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net