Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
প্রেমিকার বাড়ির নিচে সুড়ঙ্গ খুঁড়ে আটক প্রেমিক

অফবিট

টিবিএস ডেস্ক
03 January, 2021, 01:00 pm
Last modified: 03 January, 2021, 01:04 pm

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক 
  • শিল্পবাজারে মন্দার মুখেও কেন বাড়ছে লাতিন আমেরিকান সুররিয়ালিজমের চাহিদা

প্রেমিকার বাড়ির নিচে সুড়ঙ্গ খুঁড়ে আটক প্রেমিক

নিজের বাড়ি থেকে পামেলার বাড়ি পর্যন্ত মাটির নিচ দিয়ে এক সুড়ঙ্গ তৈরি করেন আন্তোনিও। সেই সুড়ঙ্গ গিয়ে পৌঁছেছিল পামেলার শোবার ঘরে।
টিবিএস ডেস্ক
03 January, 2021, 01:00 pm
Last modified: 03 January, 2021, 01:04 pm
এই সেই লাভ টানেল। ছবি: ফেসবুক

নিজে বিবাহিত হয়েও অন্য এক বিবাহিত নারীর সঙ্গে প্রেমে জড়িয়ে পরেন এবং প্রেমিকার সঙ্গে দেখা-সাক্ষাতের জন্য বের করেন এক অভিনব উপায়। কিন্তু বিধিবাম! অবশেষে প্রেমিকার 'বেরসিক' স্বামীর হাতে ধরা পড়ে আন্তোনিওর ওই গোপন প্রণয়ের ঘটেছে যবনিকা। ঘটনাটি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির।

ওই শহরে নানা জায়গায় গোপন নেটওয়ার্ক স্থাপনের জন্য সুড়ঙ্গ খোঁড়া খুব নতুন কিছু নয়। অবৈধ মাদক চোরাচালান কিংবা দামি জিনিস কালোবাজারে পাচার করা ইত্যাদি কাজে প্রায়ই সুড়ঙ্গ ব্যবহার করা হয় সেখানে। কিন্তু মেক্সিকো সিটির ভিলা দে প্রাডোর বাসিন্দা আন্তোনিও নিজের গোপন প্রণয় টিকিয়ে রাখতে এই সুড়ঙ্গ-কৌশলের শরণাপন্ন হয়েছিলেন। পার্শ্ববর্তী শহর টিজুয়ানার বাসিন্দা পামেলার সঙ্গে গড়ে উঠেছিল তার প্রেম। এদিকে পামেলা বিবাহিতা। তাই নিজের বাড়ি থেকে পামেলার বাড়ি পর্যন্ত মাটির নিচ দিয়ে এক সুড়ঙ্গ তৈরি করেন আন্তোনিও। সেই সুড়ঙ্গ গিয়ে পৌঁছেছিল পামেলার শোবার ঘরে।

প্রতিদিন পামেলার স্বামী জর্জ যখন কাজে বেরিয়ে যেতেন, তখন ওই সুড়ঙ্গ দিয়ে প্রেমিকার সঙ্গে মিলিত হতেন আন্তোনিও। কিন্তু একটি কাজ করতে তারা ভুলে গিয়েছিলেন: পামেলার স্বামী যদি কখনো আগেভাগেই বাড়ি ফিরে আসেন, তখন কী করণীয়, তা ঠিক করে রাখা।

তাই একদিন যখন দুজনেই নিজেদের ভালোবাসায় মত্ত, সেই মুহূর্তে বাড়িতে প্রবেশ করেন পামেলার স্বামী জর্জ। আন্তোনিও যদিও তাদের 'লাভ টানেলে'র মধ্যে ঢুকে গিয়ে আত্মরক্ষার চেষ্টা চালান, কিন্তু শেষ রক্ষা হয়নি। জর্জ সারা ঘর খুঁজে এক সময় খাটের নিচে তাকান এবং তাদের সেই সুড়ঙ্গ আবিষ্কার করেন।

#País Al estilo de "El Chapo", albañil de Tijuana hace túnel… para ver a su amante

Posted by Crónica de Xalapa on Sunday, December 27, 2020

বিস্ময়ে হতবাক হয়ে জর্জ সেই সুড়ঙ্গ ধরে এগোতে থাকেন এবং এক সময় গিয়ে পোঁছান আন্তোনিওর বাড়িতে। আন্তোনিও তার কাছে হাতজোড় করে ক্ষমা চাইতে থাকেন কোনো হই-হল্লা না করতে; কারণ, পাশের ঘরে থাকা আন্তোনিওর স্ত্রী ও জানতেন না তার এই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা।

কিন্তু তাতে কি আর দমবার পাত্র জর্জ? বরং এই কথায় তার রাগ আরও বেড়ে যায় এবং দুজনে মারামারিতে জড়িয়ে পড়েন।

অচেনা একজন পুরুষের হাতে স্বামীকে মার খেতে দেখে আন্তোনিওর স্ত্রী পুলিশে ফোন করেন। অবশেষে নিরুপায় হয়ে পুলিশের কাছে সবকিছু স্বীকার করেন আন্তোনিও। 

আন্তোনিওর এই 'লাভ টানেলে'র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়।

  • সূত্র: অডিটি সেন্ট্রাল

Related Topics

টপ নিউজ

সুড়ঙ্গ পথ / মেক্সিকো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক 
  • শিল্পবাজারে মন্দার মুখেও কেন বাড়ছে লাতিন আমেরিকান সুররিয়ালিজমের চাহিদা

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net