Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
প্রতিদিন খাবারের সাথে কী পরিমাণ প্লাস্টিক খাই আমরা?

অফবিট

টিবিএস ডেস্ক
14 December, 2020, 05:30 pm
Last modified: 14 December, 2020, 05:49 pm

Related News

  • চুইংগাম প্রিয়? কী চিবুচ্ছেন জানেন, প্লাস্টিক!
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • কাল থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’
  • ২ অক্টোবর থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
  • আগামী বাজেটে প্লাস্টিক শিল্পের যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক সুবিধা চায় বিপিজিএমইএ

প্রতিদিন খাবারের সাথে কী পরিমাণ প্লাস্টিক খাই আমরা?

একজন মানুষ তার জীবদ্দশায় অন্তত ২০ কেজির মতো প্লাস্টিক খায়! 
টিবিএস ডেস্ক
14 December, 2020, 05:30 pm
Last modified: 14 December, 2020, 05:49 pm
এই টেবিলের সবগুলো প্লাস্টিক পণ্যের সমপরিমাণ, প্রায় ১.৩ কেজি প্লাস্টিক খায় মানুষ ৫ বছরে। ছবি: কিম কিয়ং-হুন/রয়টার্স

আজ কী খাচ্ছেন? ক্রেডিট কার্ড বার্গার, লেগো সুশি নাকি পিভিসি পাইপ? 

এই প্রশ্নগুলো বেশ অদ্ভূতুড়ে শোনালেও প্রতিদিন খাবারে সাথে যে পরিমাণ মাইক্রো প্লাস্টিক আমাদের দেহে প্রবেশ করে তার আসল চিত্র  দেখলে প্রশ্নগুলোকে অমূলক মনে হবেনা একদমই। 

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের (ডব্লিউডব্লিউএফ) ২০১৯ সালের একটি গবেষণায় দেখা গেছে, মানুষ প্রতি সপ্তাহে খাবারের সাথে একটি ক্রেডিট কার্ডের সমপরিমাণ প্লাস্টিক গ্রহণ করে। সমুদ্রে প্লাস্টিক দুষণের ফলে সামুদ্রিক মাছ খাওয়ার ফলে প্লাস্টিক প্রবেশ করছে মানুষের দেহে, প্লাস্টিকের বোতলে পানি খাওয়ার ঝুঁকি তো আছেই। 

ক্রেডিট কার্ডের সমপরিমাণ, প্রায় ৭ গ্রাম প্লাস্টিক খায় মানুষ ১০ দিনে ।

এক মাসেই মানুষের দেহে ৪x২ লেগো ব্রিকের সম্পরিমাণ প্লাস্টিক ও এক বছরে একটি হেলমেটের সমপরিমাণ প্লাস্টিক প্রবেশ করে। এ পরিমাণ খুব বেশি মনে না হলেও খাদ্যাভ্যাস, পরিবেশ ইত্যাদি বিভিন্ন অবস্থাভেদে পরিমাণ বাড়তেও পারে। এই হারে এক দশকে মানুষ দুটি প্লাস্টিক পাইপের সমপরিমাণ প্রায় আড়াই কেজি প্লাস্টিক খায়। এবং একজন মানুষ তার জীবদ্দশায় অন্তত ২০ কেজির মতো প্লাস্টিক খায়! 

প্লাস্টিকের দাম কম হওয়ায় গত ৫০ বছরে বিশ্বজুড়ে হুহু করে প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার বেড়েছে। প্লাস্টিক মাটিতে মিশে যায়না, বা ধ্বংসও হয়না। একারণেই প্লাস্টিক ছোট ছোট কণায় বিভক্ত হয়ে মাইক্রোপ্লাস্টিক হিসেবে আমাদের আশেপাশের পরিবেশে ছড়িয়ে পড়েছে। সমুদ্রতল থেকে শুরু করে গহীন বন ও খাদ্যশৃঙ্খল – সর্বত্রই প্লাস্টিক ছড়িয়ে পড়েছে। 

ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের সংরক্ষিত জলাভূমির উপকূলে দাঁড়িয়ে ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ম্যালকম হাডসন জলাভূমিকে জমে থাকা ছোট বিন্দুর মতো প্লাস্টিকের কণা দেখগান। হাডসনের মতে, বেশিরভাগ গবেষণা মাইক্রোপ্লাস্টিক নিয়ে হলেও, বর্তমানে এরচেয়েও ছোট ন্যানোপ্লাস্টিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। ন্যানোপ্লাস্টিক খালি চোখেও দেখা যায়না, ফলে আমাদের দেহে ন্যানোপ্লাস্টিক প্রবেশের সম্ভাবনা আরও বেশি থাকে। 

"এ কণাগুলো আমাদের রক্ত ও লসিকাতন্ত্রে প্রবেশ করে আমাদের বিভিন্ন অঙ্গে থেকে যেতে পারে। এই প্লাস্টিক কণাগুলো টাইম বোমার মতো, যে কোনো মুহূর্তেই তা ভেঙ্গে মানুষ ও প্রাণীদেহে প্রবেশ করতে পারে।"

এ গবেষণার তথ্য নিয়েই বিশাল সময় জুড়ে আমাদের দেহে কী পরিমাণ প্লাস্টিক প্রবেশ করতে পারে তা ছবির মাধ্যমে চিত্রায়ন: 

মানুষ কয়েক টুকরো প্লাস্টিক স্ট্র'র সমপরিমাণ, ০.৭ গ্রাম প্লাস্টিক খায় একদিনেই। ছবি: কিম কিয়ং-হুন
কয়েকটি প্লাস্টিকের বোতামের সমপরিমাণ, প্রায় ৫ গ্রাম প্লাস্টিক খায় মানুষ এক সপ্তাহে। ছবি: কিম কিয়ং-হুন
২২ গ্রাম লেগো ব্রিকসের সমপরিমাণ প্লাস্টিক খায় মানুষ ১ মাসে।
কয়েকটি প্লাস্টিক ক্যাপের সমপরিমাণ, প্রায় ৬২ গ্রাম প্লাস্টিক খায় মানুষ ৩ মাসে ।
১২৫ গ্রাম প্লাস্টিক খায় মানুষ ছয়য় মাসে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে ব্যবহৃত প্লাস্টিকের গগলসের সমপরিমাণ, প্রায় ১৫১ গ্রাম প্লাস্টিক খায় মানুষ ৬-৮ মাসে।
একটি হেলমেটের সমপরিমাণ, প্রায় ২৪৮ গ্রাম প্লাস্টিক খায় মানুষ ১ বছরে।
প্লাস্টিকের পাইপ ও রশির সমপরিমান, প্রায় ৫১০ গ্রাম প্লাস্টিক খায় মানুষ ২ বছরে।
১ কেজি ওজনের পাইপের সমপরিমাণ প্লাস্টিক খায় মানুষ ৪ বছরে।
এই টেবিলের সবগুলো প্লাস্টিক পণ্যের সমপরিমাণ, প্রায় ৩.১৫ কেজি প্লাস্টিক খায় মানুষ ১০ বছরে।
এই টেবিলের সবগুলো প্লাস্টিক পণ্যের সমপরিমাণ, প্রায় ৬.৮ কেজি প্লাস্টিক খায় মানুষ ২৭ বছরে।
  • সূত্র: রয়টার্স
     

Related Topics

টপ নিউজ

প্লাস্টিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • চুইংগাম প্রিয়? কী চিবুচ্ছেন জানেন, প্লাস্টিক!
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • কাল থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’
  • ২ অক্টোবর থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
  • আগামী বাজেটে প্লাস্টিক শিল্পের যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক সুবিধা চায় বিপিজিএমইএ

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net