Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
জাদুঘরের ৭২ লাখ টাকা নিয়ে ফাঁকা ফ্রেম পাঠালেন শিল্পী!

অফবিট

টিবিএস ডেস্ক
30 September, 2021, 10:35 am
Last modified: 30 September, 2021, 12:39 pm

Related News

  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?
  • মাইকেলেঞ্জেলো থেকে ব্যাঙ্কসি: আইনী বিতর্কের জেরে যে শিল্পকর্মগুলোকে ধ্বংস করা হয়েছিল
  • ‘ট্রোজান হর্সের পর সবচেয়ে চতুর কৌশল’: যে সোভিয়েত শিল্পকর্ম যুক্তরাষ্ট্রের ওপর গুপ্তচরবৃত্তি করেছিল
  • আশিকের স্টুডিও: ট্রাম্প-পুতিনের ঢাকাস্থ আড্ডাখানা!

জাদুঘরের ৭২ লাখ টাকা নিয়ে ফাঁকা ফ্রেম পাঠালেন শিল্পী!

শিল্পী তার এই শিল্পকর্মের নাম দিয়েছেন 'টেক দ্য মানি অ্যান্ড রান'!
টিবিএস ডেস্ক
30 September, 2021, 10:35 am
Last modified: 30 September, 2021, 12:39 pm
ছবি- সিএনএন

ডেনমার্কের আলবর্গ শহরে জাদুঘর কর্তৃপক্ষের দেওয়া ৫৩৮,০০০ ড্যানিশ ক্রোনার (৮৪,০০০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭২ লাখ) আত্মসাৎ করেছেন জেনস হ্যানিং নামক জনৈক শিল্পী। কিন্তু এই বিপুল পরিমাণ টাকা নিয়ে তিনি পালিয়ে যাননি কিংবা গা ঢাকাও দেননি। এর বদলে জাদুঘরকে ফেরত দিয়েছেন দুখানা ফাঁকা ফ্রেম! শিল্পীর দাবি, তার এই কাজ আসলে একটি 'কনসেপচুয়াল আর্টওয়ার্ক।'

বিষয়টি আরেকটু খোলাসা করা যাক। গল্পের মূল নায়ক, জেনস হ্যানিং একজন ড্যানিশ শিল্পী। ২০১১ সালে 'অ্যান এভারেজ ড্যানিশ অ্যানুয়াল ইনকাম' শিরোনামে একটি শিল্পকর্ম তৈরি করেন তিনি, যেখানে একটি ছবির ফ্রেমভর্তি ছিল ক্রোন (ড্যানিশ মুদ্রা) ব্যাংকনোট। এর আগে  'অ্যান এভারেজ অস্ট্রিয়ান অ্যানুয়াল ইনকাম' শিরোনামে একই শিল্পকর্মের প্রাথমিক সংস্করণের তৈরি করেছিলেন তিনি।

আলবর্গ শহরের কুনস্টেন মিউজিয়াম অব মডার্ন আর্টস কর্তৃপক্ষ হ্যানিংকে তার এই দুটি শিল্পকর্মের প্রতিরূপ তৈরির দায়িত্ব দেয়। উদ্দেশ্য ছিল, জাদুঘরে 'ওয়ার্ক ইট আউট' শীর্ষক প্রদর্শনীতে ছবি দুটি প্রদর্শন করা। কর্মজীবন ও শ্রমের ভবিষ্যত সম্পর্কিত বিষয় তুলে ধরার লক্ষ্যে, গত ২৪ সেপ্টেম্বর থেকে কুনস্টেন জাদুঘরে শুরু হয়েছে এই প্রদর্শনী।

কুনস্টেন জাদুঘরের পরিচালক, ল্যাস অ্যান্ডারসন জানান, হ্যানিং তার আগের দুটি শিল্পকর্ম তৈরি করতে ব্যাংক থেকে টাকা ধার নিয়েছিলেন। তাই জাদুঘর কর্তৃপক্ষ এবার নিজস্ব রিজার্ভ থেকে তাকে টাকা ধার দিতে রাজি হয়। তার কাছ থেকেই জানা যায়, 'দ্য এ্ভারেজ ড্যানিশ অ্যানুয়াল ইনকাম' নামক ছবিটিতে ছিল ৩২৮,০০০ ক্রোনার। এবং অস্ট্রিয়ান ফ্রেমে ছিল ২৫,০০০ ডলার। কিন্তু প্রদর্শনীর আগেরদিন শিল্পকর্মগুলো ডেলিভারি নেওয়ার পর, প্যাকেট খুলে ফাঁকা ফ্রেম ছাড়া আর কিছুই পাননি তারা।

তবে জাদুঘর কর্তৃপক্ষকে একটি ইমেইল পাঠাতে ভুলেননি হ্যানিং! ইমেইলে তিনি জানান, পুরনো কাজ পুনঃনির্মাণের চাইতে নতুন কিছু সৃষ্টি করেই আনন্দ পেয়েছেন তিনি। হ্যানিং তার এই শিল্পকর্মের নাম দিয়েছেন 'টেক দ্য মানি অ্যান্ড রান'।    

অ্যান্ডারসন জানান, এই ব্যাপারে এখনই পুলিশের কাছে যেতে ইচ্ছুক নন তিনি। জাদুঘরের সাথে চুক্তি অনুযায়ী, হ্যানিংকে ২০২২ সালের ১৪ জানুয়ারির মধ্যে পাওনা টাকা ফেরত দিতে হবে।

পরিচালক বলেন, "আমরা টাকাপয়সায় সমৃদ্ধশালী জাদুঘর নই। জাদুঘরের রক্ষণাবেক্ষণের টাকা থেকে তাকে ধার দেওয়া হয়েছিল। আমাদের প্রত্যাশা, টাকাটা আমরা ফেরত পাবোই।"

কিন্তু শিল্পী জানিয়ে দিয়েছেন, এই টাকা ফেরত দেওয়ার কোনো ইচ্ছাই তার নেই; এবং এর পরিণাম নিয়েও তিনি চিন্তিত নন!

"আমার মনে হয়না, আমি টাকা চুরি করেছি। আমি একটা নতুন শিল্পকর্ম তৈরি করেছি। আমরা যা পরিকল্পনা করেছিলাম, সেগুলোর চাইতে এটা দশ কিংবা একশো গুণ ভালো কাজ!" বলেন হ্যানিং।

ইতিমধ্যেই জাদুঘর কর্তৃপক্ষ হ্যানিংয়ের পাঠানো খালি ফ্রেমগুলো প্রদর্শনীতে ঝুলিয়েছে। ফ্রেমের পাশেই সাঁটানো আছে হ্যানিং এর ইমেইল, যেখানে তিনি এই 'কনসেপচুয়াল আর্টওয়ার্ক' এর কারণ ব্যাখ্যা করেছেন। শিল্পকর্মটি মূল্যায়ন বা সমালোচনা করার সুযোগও থাকছে।

হ্যানিং জানান, তার এই শিল্পকর্ম সিরিজ আকারে আসার কোনো সম্ভাবনা নেই।

"কারও যদি খুব বেশি টাকা থাকে, তাহলে সে টাকা দিতে পারে। আমার দরজা খোলাই আছে!" হাসিমুখে বলেন হ্যানিং।

  • সূত্র: সিএনএন ও দ্য আর্ট নিউজপেপার     

 

Related Topics

টপ নিউজ

শিল্প-সাহিত্য / শিল্পকর্ম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?
  • মাইকেলেঞ্জেলো থেকে ব্যাঙ্কসি: আইনী বিতর্কের জেরে যে শিল্পকর্মগুলোকে ধ্বংস করা হয়েছিল
  • ‘ট্রোজান হর্সের পর সবচেয়ে চতুর কৌশল’: যে সোভিয়েত শিল্পকর্ম যুক্তরাষ্ট্রের ওপর গুপ্তচরবৃত্তি করেছিল
  • আশিকের স্টুডিও: ট্রাম্প-পুতিনের ঢাকাস্থ আড্ডাখানা!

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net