Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
শেষ হলো ‘কুইজ চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা

অন্যান্য

টিবিএস রিপোর্ট
27 April, 2022, 02:25 pm
Last modified: 27 April, 2022, 03:51 pm

Related News

  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ইসরায়েল থাকায় ইউরোভিশন বর্জন: সঙ্কট সামলে কি টিকে থাকতে পারবে এই সঙ্গীত প্রতিযোগিতা?
  • কক্সবাজারে দেড় হাজার রানারের অংশগ্রহণে উৎসবমুখর ম্যারাথন সম্পন্ন
  • নিউ ইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদন: পারমাণবিক শক্তির দৌড়ে শীর্ষে চীন, পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র
  • ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ দল রাশিয়ায় পৌঁছেছে

শেষ হলো ‘কুইজ চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ল্যাপটপ কম্পিউটার, এয়ার টিকিট, বই, চলতি ঘটনা ম্যাগাজিন, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
27 April, 2022, 02:25 pm
Last modified: 27 April, 2022, 03:51 pm

'সাধারণ জ্ঞান নিজে জানো, দেশকে জানাও'—এই স্লোগান সামনে রেখে শুরু হওয়া ইএমকে সেন্টার নিবেদিত অনলাইন কুইজ প্রতিযোগিতা 'কুইজ চ্যালেঞ্জ' সুসম্পন্ন হয়েছে। মূলত সাধারণ জ্ঞানের চর্চাকে উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছিল।

আয়োজনটির মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, নলেজ পার্টনার বিজনেস কেস রিসার্চ কাউন্সিল (বিসিআরসি), কনটেন্ট পার্টনার চলতি ঘটনা ম্যাগাজিন, ট্রাভেল পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইন্স ও ফুড অ্যান্ড বেভারেজ পার্টনার রয়েল কুইজিন। প্রতিযোগিতাটি আয়োজন করেছে স্কিলএইড বাংলাদেশ।

'কুইজ চ্যালেঞ্জ' প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে আকরাম উল্লাহ, মো. খাইরুল কবির খান ও মাহবুবা মঞ্জুর মীম।

সম্প্রতি আয়োজিত প্রতিযোগিতাটির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমগীর, প্রতিযোগিতার বিচারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. রিদওয়ানুল হক, অপর বিচারক এটুআই -এর পরামর্শক জীশান কিংশুক হক, আয়োজনটির মান পর্যালোচনাকারী এবি ব্যাংক লিমিটেডের গ্রাহক অভিজ্ঞতা ব্যবস্থাপক অমৃতা সাহা, স্কিলএইড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. মাসুদ এবং আয়োজনটির সাথে সম্পৃক্ত অন্যান্যরা। এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাফিউদ্দীন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আলমগীর শুরুতেই প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান। এছাড়াও, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগী, বিচারক, মান পর্যালোচনাকারী, পার্টনারসহ আয়োজক সকলকে শুভেচ্ছা জানান। তিঁনি জ্ঞান চর্চার জন্য এমন প্রয়োজনীয় আয়োজনের প্রশংসা করেন। তিঁনি তরুণদের সফট স্কিল চর্চার উপর জোর দিতেও পরামর্শ দেন এবং অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিজয়ীদের ল্যাপটপ কম্পিউটার, এয়ার টিকিট, বই, চলতি ঘটনা ম্যাগাজিন, ক্রেস্ট ও সার্টিফিকেট উপহার দেওয়া হয়।

রিদওয়ানুল হক বলেন, সকলেই জ্ঞানের চর্চা করা উচিত। এই আয়োজনটিতে বিচারক হিসেবে যুক্ত থেকে তিনি সবার মধ্যে শিখতে পারার আনন্দ দেখতে পেরেছেন। তাই তিনি এমন শিক্ষামূলক আয়োজন আরও বেশি হওয়া উচিত বলে মনে করেন।

জীশান কিংশুক হক তাঁর বক্তব্যে ছোটবেলায় বিশ্বকোষ থেকে নানা বিষয় শেখার কথা স্মৃতিচারণ করেন। তিনি মনে করেন এখনও অনেক কিছু জানার বাকি আছে, তাই নিয়মিত সাধারণ জ্ঞানের চর্চা করা উচিত। এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের মধ্যে তিনি নতুন কিছু শেখার আগ্রহ লক্ষ্য করেন। তিনি বলেন সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে যাচাই করার সুযোগ পাওয়া যায়। প্রতিযোগিতায় হারজিত বড় বিষয় নয়। প্রতিযোগিতার মাধ্যমে নতুন কিছু শেখাই বড় ব্যাপার।

রাফিউদ্দীন আহমেদ তাঁর বক্তব্যে পাঠ্য বই পড়ার বাইরেও তরুণদের বিভিন্ন জ্ঞানার্জনের দিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন এবং তা ব্যবহারিক জীবনে প্রয়োগের গুরুত্ব আরোপ করেন।

অমৃতা সাহা বলেন, এই আয়োজনে বাংলাদেশের প্রায় সব জায়গা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন এই ব্যাপারটি খুবই উৎসাহব্যঞ্জক। তিনি প্রতিযোগিতার বিভিন্ন মান নিয়ন্ত্রণের ধাপগুলো উল্লেখ করেন। প্রতিযোগীদের মধ্যে নতুন কিছু জানার ও সামনে এগিয়ে যাওয়ার আগ্রহ তাঁর ভালো লেগেছে উল্লেখ করে ভবিষ্যতে এমন আয়োজন করার জন্য তিনি আয়োজনকদের আহ্বান জানান।

মো. মাসুদ তার বক্তব্যে পুরো আয়োজনটির নানা বিষয় উপস্থাপন করেন এবং আয়োজনটির সাথে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

Related Topics

টপ নিউজ

কুইজ / কুইজ প্রতিযোগিতা / কুইজ চ্যালেঞ্জ / প্রতিযোগিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ইসরায়েল থাকায় ইউরোভিশন বর্জন: সঙ্কট সামলে কি টিকে থাকতে পারবে এই সঙ্গীত প্রতিযোগিতা?
  • কক্সবাজারে দেড় হাজার রানারের অংশগ্রহণে উৎসবমুখর ম্যারাথন সম্পন্ন
  • নিউ ইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদন: পারমাণবিক শক্তির দৌড়ে শীর্ষে চীন, পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র
  • ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ দল রাশিয়ায় পৌঁছেছে

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net