Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
কক্সবাজারে দেড় হাজার রানারের অংশগ্রহণে উৎসবমুখর ম্যারাথন সম্পন্ন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 November, 2025, 04:05 pm
Last modified: 01 November, 2025, 04:40 pm

Related News

  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন
  • এই নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার মাইলফলক, জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

কক্সবাজারে দেড় হাজার রানারের অংশগ্রহণে উৎসবমুখর ম্যারাথন সম্পন্ন

প্রতিযোগিতাটি শুরু হয় কক্সবাজার লাবণী বীচ পয়েন্ট থেকে। শহরের হলিডে মোড়, থানা রোড, খুরুশকুল, চৌফলদণ্ডি, পোকখালী ও ইসলামপুরের খান বীচ অতিক্রম করে পুনরায় লাবণী বীচে এসে ম্যারাথন শেষ হয়।
টিবিএস রিপোর্ট
01 November, 2025, 04:05 pm
Last modified: 01 November, 2025, 04:40 pm
ম্যারাথনে প্রতিযোগীরা। ছবি: টিবিএস

প্রায় দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে তৃতীয় কক্সবাজার ম্যারাথন ২০২৫। শনিবার (১ নভেম্বর) ভোর সাড়ে চারটায় কক্সবাজার রানার্স কমিউনিটির উদ্যোগে এবং কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় এ ম্যারাথনের উদ্বোধন হয়।

এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল 'এভরি স্টেপ ফর ওয়েলনেস অ্যান্ড দ্য ওশান'। ইভেন্টে চারটি বিভাগে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়; ৪২.২ কিলোমিটার ফুল ম্যারাথন, ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন, ১০ কিলোমিটার মিড রান এবং ২.৫ কিলোমিটার কিডস রান।

প্রতিযোগিতাটি শুরু হয় কক্সবাজার লাবণী বীচ পয়েন্ট থেকে। শহরের হলিডে মোড়, থানা রোড, খুরুশকুল, চৌফলদণ্ডি, পোকখালী ও ইসলামপুরের খান বীচ অতিক্রম করে পুনরায় লাবণী বীচে এসে ম্যারাথন শেষ হয়।

ফুল ম্যারাথনের পুরুষ বিভাগে প্রথম হন রহিম উদ্দিন, হাফ ম্যারাথনের পুরুষ বিভাগে প্রথম হন মামুন এবং নারী বিভাগে আফরোজা আক্তার রিক্তা। মিড রান পুরুষ বিভাগে প্রথম হন জাকির হোসেন ও নারী বিভাগে বিপাশা। কিডস রানে ছেলে শিশুদের মধ্যে প্রথম হয়েছেন সাফিন ওমায়ির এবং মেয়ে শিশুদের মধ্যে দ্বিতীয় হয়েছেন ওয়াসিনা বিনতে আমিদ।

প্রতিযোগীদের পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: টিবিএস

আয়োজক কমিটির অন্যতম সদস্য ও ম্যারাথনের রেস ডিরেক্টর এস এম সাদেক বলেন, 'অনেক সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেও আমরা আয়োজনটি সম্পন্ন করেছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল রান, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস। কক্সবাজারের তরুণদের মানসিক ও শারীরিক সুস্থতাকে প্রাধান্য দেওয়া এবং ম্যারাথনের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বদরবারে তুলে ধরা ছিল আমাদের লক্ষ্য।'

লাবণী উন্মুক্ত মঞ্চে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান। তিনি বলেন, 'কক্সবাজার ম্যারাথন শুধু দৌড় নয়, এটি অধ্যবসায় ও উদ্যমের প্রতীক। এই আয়োজন তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে এবং কক্সবাজারকে আরও এগিয়ে নেবে।'

সভাপতির বক্তব্যে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদৌজা নয়ন বলেন, 'আয়োজনটি চমৎকারভাবে সম্পন্ন হয়েছে এবং এটি কক্সবাজারের তরুণদের নিজস্ব উদ্যোগে আয়োজন হওয়াটা গর্বের বিষয়। পর্যটন শিল্পের প্রসারে এমন আয়োজন বড় ভূমিকা রাখবে।'

ম্যারাথনে প্রতিযোগীরা। ছবি: টিবিএস

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজিব, নারী ফুটবলার শাহেদা আক্তার রিপা, ছুটি গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মোহাম্মদ আলফী এবং আকিজ বাইসাইকেলের প্রতিনিধি মোশাররফ হোসাইনসহ অনেকে।

বর্ণাঢ্য এই আয়োজনের টাইটেল স্পনসর ছিল আকিজ বাইসাইকেল, আর 'পাওয়ার্ড বাই' হিসেবে সহযোগিতা করেছে ছুটি বীচ রিসোর্ট।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / ম্যারাথন / প্রতিযোগিতা / ম্যারাথন দৌড়বিদ / ফিটনেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন
  • এই নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার মাইলফলক, জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net