Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ঘরের চাহিদা মেটানোর ছোট্ট উদ্যোগ থেকে দুগ্ধজাত পণ্যের ব্র্যান্ড বারাকা ফার্মইয়ার্ড

অন্যান্য

জোবায়ের চৌধুরী
05 June, 2024, 07:30 pm
Last modified: 05 June, 2024, 07:38 pm

Related News

  • উৎপাদন খরচের চেয়ে দাম কম, লোকসানে বন্ধ হচ্ছে শত শত খামার: পোল্ট্রি অ্যাসোসিয়েশন
  • ধানের থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে খড়, বিপাকে খামারিরা
  • এক জোড়া মুরগির দাম ৭০ হাজার টাকা!
  • হাঁস-মুরগি, গবাদি পশুর খামারে সিমেন্ট শিট ব্যবহারে উৎপাদন বাড়বে: বিশেষজ্ঞরা
  • বাড়ছে ‘নিরাপদ মাংস’ উৎপাদন, চাহিদাও বেশি বাজারে

ঘরের চাহিদা মেটানোর ছোট্ট উদ্যোগ থেকে দুগ্ধজাত পণ্যের ব্র্যান্ড বারাকা ফার্মইয়ার্ড

দুধের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খামারের গাভীর সংখ্যা বাড়ানো হয়। পাশাপাশি খামারের ১৬ শতক জমির আশপাশের জমি কিনতে কিনতে বর্তমানে ২৯০ শতক হয়েছে।
জোবায়ের চৌধুরী
05 June, 2024, 07:30 pm
Last modified: 05 June, 2024, 07:38 pm
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

ভেজাল দুধের ভয়ে পরিবারের সদস্যের গরুর দুধের চাহিদা মেটাতে কেনা হলো দুটো গরু। চট্টগ্রামের দুগ্ধজাতীয় পণ্যের ব্র্যান্ড বারাকা ফার্মইয়ার্ড-এর শুরুর গল্পটি এমনই। কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্সির স্বত্ত্বাধিকারী খুররাম নাঈমের উদ্যোগে বছর পাঁচেক আগে শুরু হওয়া প্রতিষ্ঠানটির গরুর দুধ, টক দই, মিষ্টি দই ও মাঠার জনপ্রিয়তা বাড়ছে চট্টগ্রামজুড়ে। দুগ্ধজাতীয় পণ্যের পাশাপাশি দেশি গরু পালন এবং মুরগির ডিম বিক্রির জন্য গড়ে তোলা হয়েছে সমন্বিত খামার।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় প্রায় ২৯০ শতক জমিতে করা হয়েছে বারাকা ফার্মইয়ার্ডয়ের সমন্বিত খামার। বর্তমানে খামারের ৬৫টি গাভী থেকে দৈনিক এক হাজার থেকে ১১শ লিটার দুধ সংগ্রহ করা হয়।

এর মধ্যে ৬০০–৭০০ লিটার দুধ প্যাকেটজাত করে বিক্রি করা হয়। বাকি দুধ দিয়ে দই ও মাঠার মতো দুগ্ধজাতীয় পণ্য তৈরি করে বারাকা ফার্মইয়ার্ড। এছাড়া খামার থেকে দৈনিক ১৪–১৫ হাজার মুরগির ডিম সরবরাহ করা হয় বাজারে।

গত তিনবছরে ঈদুল আজহাসহ বছরের অন্যান্য সময় এ খামার থেকে প্রায় আড়াই শতাধিক গরু বিক্রি করা হয়েছে। কর্তৃপক্ষ জানান, খামার থেকে মাসে প্রায় তিনলাখ টাকা আয় হয়। এ পর্যন্ত তারা বিনিয়োগ করেছেন প্রায় আটকোটি টাকা।

বারাকা ফার্মইয়ার্ড-এর স্বত্ত্বাধিকারী খুররাম নাঈম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমাদের বাড়ি শহরে। শখ থেকে বাবার কেনা কর্ণফুলী উপজেলায় ৩২ শতক জমিতে আমি একটি ঘর করেছিলাম। পুকুর কেটেছিলাম। মা বললেন ওই জমিতে যেন গাভী পালন করি দুধের জন্য।'

২০১৮ সালে দুটি গাভী ও চারটি দেশি গরু নিয়ে যাত্রা শুরু করেন খুররাম। 'গাভী দুটি দৈনিক ৩০ লিটার দুধ দিত। কিন্তু আমাদের প্রয়োজন ছিল মাত্র এক লিটার। এরপর আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের কাছেও অবশিষ্ট দুধ বিক্রি করতে থাকলাম। এভাবেই চাহিদা বাড়তে থাকল, আমিও খামার বড় করতে লাগলাম,' বলেন এ উদ্যোক্তা।

ছবি: টিবিএস

করোনাকালে হোম ডেলিভারি সার্ভিসে জনপ্রিয়তা

কোভিড-১৯ মহামারির লকডাউনের সময় যখন সব ধরনের যান চলাচল বন্ধ ছিল, তখনও অনলাইনে অর্ডার নিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হতো বারাকা ফার্মইয়ার্ডের দুধ। খুররামের সিঅ্যান্ডএফ সেবার যানবাহনে করেই দুধ পরিবহন করা হতো। সংকটকালীন সময়েও মানুষের চাহিদাপূরণ করায় আস্থা অর্জন করে প্রতিষ্ঠানটি।

খুররাম নাঈম জানান, অনেক সময় নিজের ব্যক্তিগত গাড়িতে করেও দুই কেজি দুধ ও এক ডজন ডিম গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছেন তিনি। এ কারণে তখন অনেকে হাসাহাসি করত। কিন্তু নিজের পণ্য গ্রাহকের কাছে একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত করাতে হাসি-ঠাট্টা কানে তোলেননি তিনি।

'গাড়িতে করে যখন দুধ ডেলিভারি করতাম, তখন স্থানীয় দোকানদারেরা আস্থা নিয়ে বারাকা ফার্মইয়ার্ডের দুধ বিক্রি করতে আগ্রহী হতে থাকে। এভাবে অলিগলিতেও পৌঁছাতে সহজ হয়,' বলেন খুররাম।

দুধের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খামারের গাভীর সংখ্যা বাড়ানো হয়। পাশাপাশি খামারের ১৬ শতক জমির আশপাশের জমি কিনতে কিনতে বর্তমানে ২৯০ শতক হয়েছে। ২০২৩ সালে ৩৫টি দেশি গরু ঈদুল আজহার মৌসুমে বিক্রি করে বারাকা।

দুধের অপচয় রোধে দুগ্ধজাত পণ্য

রমজান মাসে দুধের চাহিদা তুলনামূলক বেশি থাকে। ঈদের পর আবার তা কমে যায়। ২০২১ সালের রমজানে দৈনিক প্রায় দেড়শ লিটার দুধ বিক্রি হতো বারাকা ফার্মইয়ার্ডের। কিন্তু ঈদের পর গ্রাহকেরা গ্রামে যাওয়ায় চাহিদা নেমে আসে ৭০–৮০ লিটারে। দুধের অপচয় ঠেকাতে দুগ্ধজাত দই তৈরির উদ্যোগ নেন খুররাম। ২০২২ সালের শুরুতে তা বাজারে আনেন। ২০২৩ সালের শেষদিকে বাজারে আনা হয় মাঠা।

খুররাম নাঈমের উদ্যোগে বছর পাঁচেক আগে শুরু হয় বারাকা ফার্মইয়ার্ড-এর কার্যক্রম। স্কেচ: টিবিএস

খুররাম বলেন, 'প্রত্যেকটি পণ্যের গুণগত মানের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। খামারের প্যাকেটজাত দুধ আমার পরিবার খাচ্ছে। আমাদের দই বাজারে আনার আগে অনেকদিন পরীক্ষামূলকভাবে তৈরি করে আত্মীয়স্বজনদের দেওয়া হয়েছিল। দইয়ে পানি আসা, সর পাতলা হওয়াসহ সব ধরনের সমস্যার সমাধান করে বাজারে ছাড়া হয়।'

দুগ্ধজাত পণ্য বাড়ানো ও প্রচারের পরিকল্পনা

তীব্র গরমে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা কমলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে বিবেচিত বেভারেজ বা কোমল পানীয়ের চাহিদা বাড়ে। গরমে দুগ্ধজাত পণ্য দই বা মাঠা সুস্বাস্থ্যের জন্য সহায়ক হলেও এগুলো নিয়ে সচেতনতা ও প্রচারে ঘাটতি রয়েছে বলে মনে করেন খুররাম নাঈম। 'বাংলাদেশে বেভারেজ পণ্যের মতো দুগ্ধজাত পণ্যের প্রচারণা থাকলে গ্রামে-গ্রামে হাজার হাজার লিটার দুধ নষ্ট হতো না। এদিকটায় নজর দিতে হবে,' বলেন তিনি।

আগস্টে বেকারি পণ্য বাজারের আনার পরিকল্পনা রয়েছে খুররামের। তিনি বলেন, 'পণ্যের মান বজায় রাখতে অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারি না। এজন্য বাই-প্রোডাক্ট (নির্ভরশীল পণ্য) তৈরির পরিকল্পনা নিয়েছি। ব্রেড, কেকসহ ৪টি পণ্য বাজারে আনার প্রক্রিয়া চলছে।'

এর পরের ধাপে শুকনো মিষ্টিও (ড্রাই সুইটস) আনা হবে বলে জানান তিনি। 'নিজের খামারের দুধ, ডিম কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারলে পণ্যের সরবরাহ ব্যবস্থাপনা টেকসই হবে। পাশাপাশি উৎপাদন ব্যয়ও কমবে।'

Related Topics

বারাকা ফার্মইয়ার্ড / খামার / ডেইরি খামার / গবাদিপশুর খামার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • উৎপাদন খরচের চেয়ে দাম কম, লোকসানে বন্ধ হচ্ছে শত শত খামার: পোল্ট্রি অ্যাসোসিয়েশন
  • ধানের থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে খড়, বিপাকে খামারিরা
  • এক জোড়া মুরগির দাম ৭০ হাজার টাকা!
  • হাঁস-মুরগি, গবাদি পশুর খামারে সিমেন্ট শিট ব্যবহারে উৎপাদন বাড়বে: বিশেষজ্ঞরা
  • বাড়ছে ‘নিরাপদ মাংস’ উৎপাদন, চাহিদাও বেশি বাজারে

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net