Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
হাঁস-মুরগি, গবাদি পশুর খামারে সিমেন্ট শিট ব্যবহারে উৎপাদন বাড়বে: বিশেষজ্ঞরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 July, 2024, 09:40 am
Last modified: 02 July, 2024, 09:45 am

Related News

  • লক্ষ্মীপুর: জোয়ারে ভেসে গেছে শতাধিক গবাদি পশু, মেঘনায় ভাসছে পশুর মৃতদেহ
  • খরা আক্রান্ত মরক্কোতে ঈদুল আজহায় ভেড়া কোরবানি থেকে বিরত থাকার আহ্বান
  • পিংক সল্ট: চট্টগ্রামের তরুণ উদ্যোক্তার হাত ধরে নতুন ব্যবসায়ের সূচনা
  • ধানের থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে খড়, বিপাকে খামারিরা
  • বাড়ছে ‘নিরাপদ মাংস’ উৎপাদন, চাহিদাও বেশি বাজারে

হাঁস-মুরগি, গবাদি পশুর খামারে সিমেন্ট শিট ব্যবহারে উৎপাদন বাড়বে: বিশেষজ্ঞরা

তারা বলছেন, এতে উৎপাদন খরচ কমিয়ে প্রান্তিক লোকসানি খামারগুলো মুনাফায় ফেরার পাশাপাশি ভোক্তারা কম মূল্যে ডিম, দুধ ও মাংস খেতে পারবেন।
টিবিএস রিপোর্ট
02 July, 2024, 09:40 am
Last modified: 02 July, 2024, 09:45 am
ছবি: ইউএনবি

হাঁস-মুরগি ও গবাদি পশুর খামারে সিমেন্ট শিট ব্যবহার করে উৎপাদন বাড়ানো সম্ভব বলে জানিয়েছেন শিল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। 

তারা বলছেন, এতে উৎপাদন খরচ কমিয়ে প্রান্তিক লোকসানি খামারগুলো মুনাফায় ফেরার পাশাপাশি ভোক্তারা কম মূল্যে ডিম, দুধ ও মাংসও খেতে পারবেন।

সোমবার (১ জুলাই) রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও বাংলাদেশ সিমেন্ট শিট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন আয়োজিত 'সবুজ নির্মাণ: সিমেন্ট শিট যেভাবে বাংলাদেশের কৃষি অর্থনীতিকে রূপান্তরিত করছে' শীর্ষক কর্মশালায় তারা এ তথ্য জানান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. নথু রাম সরকার।

তিনি বলেন, "বিভিন্ন গবেষণা বলছে অতিরিক্ত হিটের (গরম) কারণে গবাদিপশু ও মুরগি ২৫ শতাংশ পর্যন্ত খাদ্য গ্রহণ কমিয়ে দেয়, যার ফলে উৎপাদন হ্রস পায়। সিমেন্ট শিট দিয়ে তৈরি শেড নির্মাণের ফলে তাপ প্রায় ৬-ডিগ্রি সেলসিয়াস হ্রাস করে; ফলে গবাদি পশু ও মুরগির খাদ্য গ্রহণ বৃদ্ধি পায়— যা গবাদি পশু ও পোল্ট্রি খাতে হিটস্ট্রোকে মৃত্যুহার কমায় এবং ডিম, দুধ, মাংসের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হয়।"

অনুষ্ঠানে জানানো হয়, দেশে বর্তমানে মোট ১.২৫ লাখ পোল্ট্রি খামার রয়েছে— যার ৩৫ শতাংশ সিমেন্ট শিট দিয়ে তৈরি। এতে বছরে ডিমের উৎপাদন প্রায় ১১ শতাংশ বা ২৫৭ কোটি পিস ডিম বেড়েছে। শতভাগ খামারে সিমেন্ট শিট ব্যবহার হলে বছরে প্রায় ৭০০ কোটি পিস ডিম অতিরিক্ত উৎপাদন হবে— যার বাজার মূল্য প্রায় ৮,৪০০ কোটি টাকা।

এছাড়া, দেশে প্রায় ৪.২৫ লাখ গবাদি পশুর (ডেইরি ও ফ্যাটেনিং) বাণিজ্যিক খামার রয়েছে। এর বাইরে অন্যান্য গৃহপালিত গবাদি পশুসহ দেশে মাংসের উৎপাদন বছরে ৮৭.১০ লাখ টন। এসব খামারের প্রায় ১৯ শতাংশ সিমেন্ট শিট দিয়ে তৈরি। শতভাগ খামার সিমেন্ট শিট দিয়ে তৈরি করা হলে মাংসের উৎপাদন অতিরিক্ত প্রায় ৬ লাখ টন বাড়বে— যার বাজার মূল্য প্রায় ৩,৯০০ কোটি টাকা।

অ্যাসোসিরেয়শন তথ্য অনুসারে, বাংলাদেশে এখন পর্যন্ত সিমেন্ট শিট সেক্টরে প্রায় ১,০০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। বর্তমানে দেশে ৫টি সিমেন্ট শিট উৎপাদনকারী প্রতিষ্ঠানের বার্ষিক প্রায় ৩.৬২ লাখ মেট্রিক টন উৎপাদন সক্ষমতা রয়েছে। যার মধ্যে আনোয়ার সিমেন্ট শিট লিমিটেড সিংহভাগ উৎপাদন ও বাজারজাত করে।

অনুষ্ঠানে বাংলাদেশ সিমেন্ট শিট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মুসাদ্দিক হোসেন বলেন, বিভিন্ন কারণে বাংলাদেশ উচ্চ তাপমাত্রার ঝুঁকিতে রয়েছে— যা প্রাণিসম্পদ ও কৃষি খাতের জন্য দুশ্চিন্তার। এতে সিমেন্ট শিট বড় ভূমিকা রাখতে পারে। 

"শিটগুলো ৬ স্তরের হওয়ায় অতিরিক্ত গরমের সময় শেডের ভিতরের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ন্ত্রণ করে, এতে শেডের ভিতরের পরিবেশ তুলনামূলক শীতল থাকে— যা মুরগি ও গবাদি পশুর হিটস্ট্রোকে মৃত্যু কমায়।"

তিনি আরও বলেন, "এই শিট ব্যবহারে খামার নির্মাণ ব্যয় ৩০ শতাংশ পর্যন্ত কম হয়— যা উৎপাদন খরচও কমিয়ে আনতে সহায়তা করে।"

Related Topics

টপ নিউজ

গবাদি পশু / গবাদিপশুর খামার / সিমেন্ট শিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • লক্ষ্মীপুর: জোয়ারে ভেসে গেছে শতাধিক গবাদি পশু, মেঘনায় ভাসছে পশুর মৃতদেহ
  • খরা আক্রান্ত মরক্কোতে ঈদুল আজহায় ভেড়া কোরবানি থেকে বিরত থাকার আহ্বান
  • পিংক সল্ট: চট্টগ্রামের তরুণ উদ্যোক্তার হাত ধরে নতুন ব্যবসায়ের সূচনা
  • ধানের থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে খড়, বিপাকে খামারিরা
  • বাড়ছে ‘নিরাপদ মাংস’ উৎপাদন, চাহিদাও বেশি বাজারে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net