Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
খরা আক্রান্ত মরক্কোতে ঈদুল আজহায় ভেড়া কোরবানি থেকে বিরত থাকার আহ্বান

আন্তর্জাতিক

সিএনএন
28 February, 2025, 10:55 am
Last modified: 28 February, 2025, 03:55 pm

Related News

  • এক বছরে পা দিল ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত ভেড়া ‘তারমিম’, কেমন আছে সে
  • শতাব্দীর সবচেয়ে ভয়াবহ খরার কবলে ইরাক, বিতর্কিত ‘তেলের বিনিময়ে পানি’ চুক্তিতেই ভরসা এখন
  • কলের পানিও শুকানোর পথে, ৪০ বছরের সবচেয়ে ভয়াবহ খরায় এ দেশ, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ভয়াবহ খরা মোকাবিলায় কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ নিল ইরান
  • দেশের পুঁজিবাজারে কেন এই বড় আইপিও খরা?

খরা আক্রান্ত মরক্কোতে ঈদুল আজহায় ভেড়া কোরবানি থেকে বিরত থাকার আহ্বান

কয়েক বছর ধরে চলমান খরার কারণে দেশটির গবাদি পশুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় মরক্কোর রাজা মোহাম্মদ (ষষ্ঠ) এই আহ্বান জানান।
সিএনএন
28 February, 2025, 10:55 am
Last modified: 28 February, 2025, 03:55 pm
গত বছর মরক্কোর রাবাতে ঈদুল আজহার আগে পশুর হাটে আনা একটি কোরবানির ভেড়া। ছবি: ইপিএ-ইইই/শাটারস্টক

মরক্কোর রাজা মোহাম্মদ (ষষ্ঠ) বুধবার দেশটির জনগণকে এ বছর ঈদুল আজহায় ভেড়া কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। কয়েক বছর ধরে চলমান খরার কারণে দেশটির গবাদি পশুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় তিনি এই আহ্বান জানান।

সরকারি তথ্য অনুযায়ী, টানা খরার কারণে মরক্কোতে গবাদি পশু ও ভেড়ার সংখ্যা ২০২৫ সালে ৯ বছর আগের শেষ পশুশুমারির তুলনায় ৩৮ শতাংশ কমে গেছে।

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশন আল উলা-তে ধর্মবিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক রাজা মোহাম্মদের একটি চিঠি পড়ে শোনান। তাতে বলা হয়, 'আপনাদের এই ধর্মীয় কর্তব্য পালন করার সুযোগ দেওয়ার পাশাপাশি আমাদের দেশের জলবায়ু ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কথাও বিবেচনায় নিতে হবে, যা গবাদি পশুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে।'

রাজা বলেন, 'এই কঠিন পরিস্থিতিতে কোরবানি দেওয়ার ফলে দেশের অনেক মানুষের, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ওপর বড় ধরনের চাপ পড়বে।'

মরক্কোতে এ বছর গড় বৃষ্টিপাত গত ৩০ বছরের তুলনায় ৫৩ শতাংশ কম হয়েছে। এতে গবাদি পশুর জন্য পর্যাপ্ত চারণভূমি না থাকার ফলে মাংস উৎপাদন কমেছে এবং বাজারে মাংসের দাম বেড়েছে। একই সঙ্গে জীবিত গরু, ভেড়া ও লাল মাংসের আমদানি বেড়েছে।

দেশটি সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে এক লাখ ভেড়া আমদানির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

২০২৫ সালের বাজেটে মরক্কো গরু, ভেড়া, উট ও লাল মাংসের আমদানিতে শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) স্থগিত করেছে, যাতে দেশটির বাজারে দাম স্থিতিশীল রাখা যায়।
 
Related Topics

টপ নিউজ

মরক্কো / ঈদুল আজহা / ভেড়া / গবাদি পশু / খরা / কোরবানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • এক বছরে পা দিল ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত ভেড়া ‘তারমিম’, কেমন আছে সে
  • শতাব্দীর সবচেয়ে ভয়াবহ খরার কবলে ইরাক, বিতর্কিত ‘তেলের বিনিময়ে পানি’ চুক্তিতেই ভরসা এখন
  • কলের পানিও শুকানোর পথে, ৪০ বছরের সবচেয়ে ভয়াবহ খরায় এ দেশ, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ভয়াবহ খরা মোকাবিলায় কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ নিল ইরান
  • দেশের পুঁজিবাজারে কেন এই বড় আইপিও খরা?

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net