Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
ভয়াবহ খরা মোকাবিলায় কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ নিল ইরান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 November, 2025, 10:10 am
Last modified: 17 November, 2025, 10:10 am

Related News

  • ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব ‘গুরুত্বপূর্ণ’ হলেও ‘যথেষ্ট নয়’: ট্রাম্প
  • ইসরায়েলের হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত চার
  • পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: ইরান
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
  • এখনো ইরানের ১০০০-এর বেশি সক্রিয় ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম

ভয়াবহ খরা মোকাবিলায় কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ নিল ইরান

গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেন, শীঘ্রই যথেষ্ট বৃষ্টি না হলে তেহরানের পানি সরবরাহ সীমিত করতে হতে পারে এবং রাজধানী থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও নিতে হতে পারে।
টিবিএস ডেস্ক
17 November, 2025, 10:10 am
Last modified: 17 November, 2025, 10:10 am
তেহরানের আমিরকাবির বাঁধে পানির স্তর এখন ধারণক্ষমতার মাত্র ৮ শতাংশ বলে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন। ছবি: রয়টার্স

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা মোকাবিলার অংশ হিসেবে মেঘে রাসায়নিক স্প্রে করে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর উদ্যোগ শুরু করেছে ইরান। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, 'ক্লাউড সিডিং' নামে পরিচিত এই প্রক্রিয়াটি শনিবার উর্মিয়া লেকের অববাহিকায় পরিচালিত হয়েছে। খবর বিবিসি'র।

উর্মিয়া ইরানের বৃহত্তম হ্রদ হলেও, এটি প্রায় পুরোপুরি শুকিয়ে গিয়ে এখন বিশাল এক লবণের স্তরে পরিণত হয়েছে। সংস্থাটি আরও জানায়, পূর্ব ও পশ্চিম আজারবাইজানেও একই কার্যক্রম চালানো হবে।

সাম্প্রতিক সময়ে দেশটিতে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত কমায় জলাধারগুলো প্রায় খালি হয়ে পড়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেন, শীঘ্রই যথেষ্ট বৃষ্টি না হলে তেহরানের পানি সরবরাহ সীমিত করতে হতে পারে এবং রাজধানী থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও নিতে হতে পারে।

'ক্লাউড সিডিং' পদ্ধতিতে বিমান বা ভূমিভিত্তিক জেনারেটরের সাহায্যে মেঘের মধ্যে সিলভার বা পটাসিয়াম আয়োডাইডের মতো রাসায়নিক লবণ ছড়ানো হয়। এতে জলীয় বাষ্প সহজে ঘনীভূত হয়ে বৃষ্টিতে রূপ নিতে পারে।

কৌশলটি কয়েক দশক ধরে ব্যবহার হয়ে আসছে এবং সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক বছরগুলোতে পানির ঘাটতি মোকাবিলায় এটি কাজে লাগিয়েছে।

উত্তর তেহরানের সালেহ মাজারে বৃষ্টির জন্য বিশেষ নামাজে অংশ নিয়েছেন নারীরা। ছবি: ইপিএ/শাটারস্টক

ইরানের আবহাওয়া সংস্থা বলেছে, এ বছর দীর্ঘমেয়াদী গড়ের তুলনায় বৃষ্টিপাত প্রায় ৮৯ শতাংশ কমেছে। সংস্থাটি বলেছে, 'আমরা বর্তমানে গত ৫০ বছরের মধ্যে দেশের সবচেয়ে শুষ্ক শরৎকাল অনুভব করছি।'

অতিরিক্ত পানি ব্যবহারকারী পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পরিকল্পনাও ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ইরানের 'ন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড ড্রট ক্রাইসিস ম্যানেজমেন্ট'-এর প্রধান আহমদ বাজিফেহ বলেছেন, তেহরান, পশ্চিম আজারবাইজান, পূর্ব আজারবাইজান ও মারকাজি প্রদেশের বাঁধগুলো 'উদ্বেগজনক অবস্থায়' রয়েছে; সেখানে পানির স্তর এক অঙ্কের শতাংশে নেমে এসেছে।

শুক্রবার তেহরানের একটি মসজিদে শত শত মানুষ বৃষ্টিপাতের জন্য বিশেষ দোয়ায় অংশ নেন।

ইরানি আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবার দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়েছে। তেহরানের উত্তরে একটি স্কি রিসোর্টে এ বছরে প্রথমবারের মতো তুষারপাতের ভিডিও প্রকাশিত হয়েছে।

Related Topics

টপ নিউজ

ইরান / কৃত্রিম বৃষ্টি / খরা / ক্লাউড সিডিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব ‘গুরুত্বপূর্ণ’ হলেও ‘যথেষ্ট নয়’: ট্রাম্প
  • ইসরায়েলের হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত চার
  • পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: ইরান
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
  • এখনো ইরানের ১০০০-এর বেশি সক্রিয় ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net