নারীরা আমাদের মাথার তাজ, তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে: দিনাজপুরে জামায়াত আমির
শফিকুর রহমান বলেন, ‘একদল দুর্বৃত্ত অপপ্রচার চালায় যে জামায়াত ক্ষমতায় আসলে নারীদের ঘরে বন্দি করে রাখা হবে। এটি সম্পূর্ণ মিথ্যা। আমরা নারীদের যোগ্য মর্যাদা দিতে চাই।’
