Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
দেশের স্বার্থে অতীতেও একসঙ্গে কাজ করেছি, আগামীতেও করব: তারেকের সঙ্গে বৈঠক শেষে জামায়াত আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 January, 2026, 09:10 pm
Last modified: 01 January, 2026, 09:28 pm

Related News

  • স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব: নজরুল ইসলাম খান
  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি: প্রধানমন্ত্রী
  • কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী
  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশের স্বার্থে অতীতেও একসঙ্গে কাজ করেছি, আগামীতেও করব: তারেকের সঙ্গে বৈঠক শেষে জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশ বর্তমানে গুরুত্বপূর্ণ বাঁকে আছে। সামনে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট। সংস্কারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন; আগামী ১২ ফেব্রুয়ারির এই নির্বাচন যেন নির্বিঘ্ন, সুন্দর ও গ্রহণযোগ্য হোক। এই নিয়ে আমরা আজকেও আলাপ আলোচনা করেছি।’
টিবিএস রিপোর্ট
01 January, 2026, 09:10 pm
Last modified: 01 January, 2026, 09:28 pm
ছবি: বিএনপির অফিসিয়াল ফেসবুক

দেশের স্বার্থে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতে যেমন একসাথে ছিল, আগামীতেও দেশের স্থিতিশীলতার স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সাক্ষাৎকালে জামায়াত আমির বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন। বৈঠক শেষে ডা. শফিকুর রহমান বলেন, 'দেশ বর্তমানে গুরুত্বপূর্ণ বাঁকে আছে। সামনে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট। সংস্কারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন; আগামী ১২ ফেব্রুয়ারির এই নির্বাচন যেন নির্বিঘ্ন, সুন্দর ও গ্রহণযোগ্য হোক। এই নিয়ে আমরা আজকেও আলাপ আলোচনা করেছি।'

তিনি আরও বলেন, 'আমরা এটাও বলেছি, দেশের স্বার্থে অতীতেও আমরা একসাথে কাজ করেছি এবং আগামীতেও করবো। তারেক রহমানসহ বিএনপির নেতৃবৃন্দও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি।'

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ত্যাগের কথা স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, 'খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হিসেবে জাতিকে নেতৃত্ব দিয়েছেন। এর বাইরেও তার ছিল এক সংগ্রামী ও আপসহীন জীবন। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন। এই লড়াই করতে গিয়েই তার শেষ জীবনটা জেলে একাকী কাটাতে হয়েছে। সেসময় যারা দেশ শাসন করেছে তারা খালেদা জিয়ার সঙ্গে অমানবিক আচারণ করেছেন।'

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তৎকালীন সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, 'তিনি যখন গুরুতর অসুস্থ ছিলেন, তখন বিদেশে চিকিৎসার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও সরকার তা আমলে নেয়নি, বরং উপহাস করেছে। তবে আল্লাহর বিচার, শেষ জীবনে তিনি বিদেশে চিকিৎসাও নিয়েছেন। কিন্তু ততদিনে তার অনেক ক্ষতি হয়ে গেছে। ব্রিটেন থেকে ফেরার পর তার স্বাস্থ্যের এতটাই অবনতি ঘটে যে, দেশেই তাকে চিকিৎসা নিতে হয়। আল্লাহ তার প্রতি রহম করুন, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।'

বেগম খালেদা জিয়ার বিদায়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, 'ইতিহাসের এক বিরল সম্মান নিয়ে তিনি চলে গেছেন। গতকালের বিদায় সংবর্ধনায় মানুষ যেভাবে আবেগ ও চোখের পানি দিয়ে তাকে বিদায় দিয়েছে, তা তার পাওনা ছিল। জাতির জন্য তার অবদানের প্রতিদান তিনি আল্লাহর পক্ষ থেকেই পেয়েছেন। এই পাওনা দেখে আমরা অনুপ্রাণিত হই। আমরাও যদি জাতির জন্য এমন অবদান রাখতে পারি, হয়তো এদেশের মানুষ একদিন আমাদেরও এমন বিদায় দেবে।'

ভবিষ্যৎ রাজনীতি ও জাতীয় স্থিতিশীলতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, '৫ বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কিছু করার চিন্তা করতে পারি কি না সেটাও আমাদের স্বার্থকতা। ম্যাডাম [বেগম খালেদা জিয়া] যে ঐক্যের পাটাতন তৈরি করে দিয়ে গেছেন, তার ওপর দাঁড়িয়েই আমরা যেন দায়িত্ব পালন করতে পারি। নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে আমরা আবারও বসবো, খোলা মনে কথা বলবো এবং জাতির জন্য সিদ্ধান্ত নেব।'

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার পরিবার এবং বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / জামায়াত আমির / ডা. শফিকুর রহমান / বিএনপি / নির্বাচন / গণভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব: নজরুল ইসলাম খান
  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি: প্রধানমন্ত্রী
  • কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী
  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net