Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
প্রতীক পেয়ে মাঠে জামায়াত, চার দিনের নির্বাচনি সফরে শুক্রবার উত্তরবঙ্গে যাচ্ছেন ডা. শফিকুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 January, 2026, 08:30 pm
Last modified: 21 January, 2026, 10:03 pm

Related News

  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল জামায়াত 
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • আমরা গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চাই না: শফিকুর রহমান
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • বাংলাদেশ ব্যাংকে সৃষ্ট পরিস্থিতি বর্তমান সরকার সমর্থিত মব-কালচারের আনুষ্ঠানিক সূচনা: জামায়াত আমির 

প্রতীক পেয়ে মাঠে জামায়াত, চার দিনের নির্বাচনি সফরে শুক্রবার উত্তরবঙ্গে যাচ্ছেন ডা. শফিকুর

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি করাই এই সফরের মূল লক্ষ্য।
টিবিএস রিপোর্ট
21 January, 2026, 08:30 pm
Last modified: 21 January, 2026, 10:03 pm
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি: ইউএনবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ পেয়েই আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণায় নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

দলের আমির ডা. শফিকুর রহমান আগামীকাল থেকে চার দিনের নির্বাচনি সফর শুরু করবেন।  সফরটি ঢাকা থেকে শুরু হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে করে পুনরায় ঢাকায় এসে শেষ হবে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নির্বাচনি সফরসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। 

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন এবং গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে জনমত তৈরি করাই এই সফরের মূল লক্ষ্য।

জামায়াত আমিরের সফরসূচি 

জামায়াতের ঘোষণা অনুযায়ী, দলটির নির্বাচনি ট্রেনের প্রথম যাত্রা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১৫ আসন থেকে। দুপুর আড়াইটায় সেখানে গণসংযোগ ও জনসভা করবেন ডা. শফিকুর রহমান।

পরদিন শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন। এদিন সকাল ১১টায় পঞ্চগড় থেকে কর্মসূচি শুরু করে দিনভর দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে জনসভা শেষে সন্ধ্যায় রংপুরে অবস্থান করবেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে দিন শুরু করবেন আমিরে জামায়াত।

এরপর গাইবান্ধার পলাশবাড়ী, বগুড়া শহর ও শেরপুর, সিরাজগঞ্জ এবং উল্লাপাড়ায় জনসভা শেষে সন্ধ্যায় পাবনায় নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন।

সফরের শেষ দিন রোববার্র (২৫ জানুয়ারি) ঢাকা মহানগরীর ৫, ৬ ও ৭ নম্বর আসনে তিনটি পৃথক জনসভার মাধ্যমে এই চার দিনের কর্মসূচি শেষ হবে।

সংবাদ সম্মেলনে জুবায়ের বলেন, 'শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ইতোমধ্যে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। প্রশাসন যথাযথ নিরাপত্তা নিশ্চিত করবে বলে আমরা আশা করি।'
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী / ডা. শফিকুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল জামায়াত 
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • আমরা গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চাই না: শফিকুর রহমান
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • বাংলাদেশ ব্যাংকে সৃষ্ট পরিস্থিতি বর্তমান সরকার সমর্থিত মব-কালচারের আনুষ্ঠানিক সূচনা: জামায়াত আমির 

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net