Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
১০-দলীয় জোটের বিজয় হলে উত্তরবঙ্গ হবে ‘কৃষি-ভিত্তিক শিল্পের রাজধানী’: শফিকুর রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2026, 01:40 pm
Last modified: 23 January, 2026, 01:43 pm

Related News

  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল জামায়াত 
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?

১০-দলীয় জোটের বিজয় হলে উত্তরবঙ্গ হবে ‘কৃষি-ভিত্তিক শিল্পের রাজধানী’: শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। এই অঞ্চল দেশকে খাদ্য ও পুষ্টি সরবরাহ করে, অথচ এখানকার মানুষের সাথে সব সময় সৎ মায়ের মতো আচরণ করা হয়েছে।'
টিবিএস রিপোর্ট
23 January, 2026, 01:40 pm
Last modified: 23 January, 2026, 01:43 pm
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের চিনিকল মাঠে আয়োজিত একটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। ছবি: স্ক্রিনগ্র্যাব

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ১০-দলীয় জোট বিজয়ী হলে উত্তরবঙ্গকে অবহেলার হাত থেকে রক্ষা করে 'কৃষি-ভিত্তিক শিল্পের রাজধানী' হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের চিনিকল মাঠে আয়োজিত একটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ জনসভার মাধ্যমে ডা. শফিকুর উত্তরবঙ্গে নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করলেন।

বক্তৃতায় ডা. শফিকুর রহমান বলেন, 'বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। এই অঞ্চল দেশকে খাদ্য ও পুষ্টি সরবরাহ করে, অথচ এখানকার মানুষের সাথে সব সময় সৎ মায়ের মতো আচরণ করা হয়েছে। আমরা এই বৈষম্যের অবসান ঘটাতে চাই।'

উত্তরবঙ্গের অর্থনৈতিক দৈন্যদশা ঘোচাতে বন্ধ হয়ে যাওয়া সব চিনিকল পুনরায় চালুর ঘোষণা দেন জামায়াত আমীর। 

তিনি বলেন, 'আমরা উত্তরবঙ্গ থেকে আর কোনো বেকারের মুখ দেখতে চাই না। বন্ধ চিনিকলগুলো খুলে দিয়ে শ্রমিকদের কর্মস্থলে ফিরিয়ে নেওয়া হবে। প্রতিটি যুবক-যুবতীকে দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করা হবে'

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'দেশ থেকে পাচার হওয়া ২৮ লক্ষ কোটি টাকা বিদেশের ব্যাংক থেকে উদ্ধার করে আনা হবে। আর কাউকে লুটপাট ও চুরি করার সুযোগ দেওয়া হবে না।'

তিনি জানান, ১০-দলীয় জোট ক্ষমতায় গেলে বাংলাদেশের ৬৪টি জেলার একটিও মেডিকেল কলেজবিহীন থাকবে না। সেই পরিকল্পনার অংশ হিসেবে পঞ্চগড়েও একটি উন্নত মানের মেডিকেল কলেজ স্থাপন করা হবে ।

জনসভায় ডা. শফিকুর রহমান ১০-দলীয় নির্বাচনি ঐক্যের পক্ষ থেকে পঞ্চগড়ের দুটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। 

তিনি পঞ্চগড়-১ আসনের প্রার্থী এনসিপি নেতা সারজিস আলমের হাতে 'শাপলাকলি' এবং পঞ্চগড়-২ আসনের প্রার্থী মো. শফিউল আলমের হাতে নির্বাচনি প্রতীক 'দাঁড়িপাল্লা' তুলে দেন।

সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, '১২ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের কাজ থামবে না। বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত মাঠেই থাকতে হবে। আমরা আপনাদের শাসক নয়, সেবক হতে চাই।'

জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ১০-দলীয় জোটের বিপুলসংখ্যক কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ডা. শফিকুর রহমান / ১০ দলীয় জোট / উত্তরবঙ্গ / নির্বাচন / কৃষি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল জামায়াত 
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net