Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
সেলেসাওদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে ভাইকিংরা

খেলা

টিবিএস রিপোর্ট
06 July, 2026, 04:05 am
Last modified: 06 July, 2026, 07:33 am

Related News

  • তিমি শিকার নিষিদ্ধ করতে যাচ্ছে আইসল্যান্ড, বাণিজ্যিক শিকারে থাকছে কেবল দুটি দেশ
  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে
  • বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মারামারির ঘটনা তদন্ত করবে ফিফা

সেলেসাওদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে ভাইকিংরা

এর আগে নরওয়ের একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়।
টিবিএস রিপোর্ট
06 July, 2026, 04:05 am
Last modified: 06 July, 2026, 07:33 am

একটি শট ঠেকালেন ব্রাজিলের অ্যালিসন। ছবি: ফিফা

আর্লিং হলান্ডের জাদুতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ছিটকে দিল নরওয়ে। ২০২৬ সালের বিশ্বকাপে জন্ম নিল অন্যতম বড় অঘটন।

শুরু থেকেই ম্যাচ ছিল হাড্ডাহাড্ডি। খেলার একেবারে শেষ দিকে অনবদ্য হেডে নরওয়েকে এগিয়ে দেন হালান্ড। তারপর পেনাল্টি বক্সের বাইরে থেকে জোরালো নিচু শটে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনকে পরাস্ত করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এই জোড়া গোলের সুবাদে গোল্ডেন বুট জেতার দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপেকে ছুঁয়ে ফেললেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার। তিনজনেরই নামের পাশে এখন সাতটি করে গোল।

ছবি: সংগৃহীত

ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। কিন্তু ব্রুনো গিমারেসের সেই স্পট কিক রুখে দেন নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ড। তবে অতিরিক্ত সময়ে আরও একটি পেনাল্টি পায় ব্রাজিল। সেখান থেকে গোল করতে ভুল করেননি নেমার। যদিও সেই গোল কেবল ব্যবধান কমানোর কাজে এসেছে। 

১৯৯০ সালের পর এত আগে কখনও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়নি ব্রাজিলকে। অন্যদিকে প্রতিযোগিতায় কার্যত ইতিহাস গড়ল নরওয়ে। এই প্রথম বিশ্বকাপের এত দূর পৌঁছল ভাইকিংরা। শেষ চারে ওঠার লড়াইয়ে এবার তারা সামনে পাচ্ছে মেক্সিকো অথবা ইংল্যান্ডকে।

প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দেয় ব্রাজিল। কিন্তু একাধিকবার গোলের দারুণ সুযোগ পেয়েও লিড নিতে পারেনি তারা। কিন্তু ম্যাচের ৭৯তম মিনিটে ঠিকই সুযোগ পেয়ে ব্রাজিলের জালে এক গোল দিয়ে বসলেন আর্লিং হালান্ড। আর তাতেই এগিয়ে গেল নরওয়ে।

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে গোলশূন্য ছিল দুই দলই। প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ও আক্রমণে সেলেসাওরা অধিকাংশ সময় আধিপত্য দেখালেও পেনাল্টি মিস করে গোলের সুযোগ হাতছাড়া করেছেন মিডফিল্ডার ব্রুনো গিমারেস।

বিরতির পর নরওয়ে দলে দুটি পরিবর্তন এসেছে । আলেক্সান্দার সরলথ ও আন্তোনিও নুসার জায়গায় মাঠে নেমেছেন অস্কার বব ও আন্দ্রেয়াস শেলদেরুপ। অন্যদিকে গোলের সন্ধানে থাকা ব্রাজিল ৫৮ মিনিটে মাতেউস কুনিয়ার বদলে মাঠে নামিয়েছে এনদ্রিককে।

পেনাল্টি বাঁচিয়ে নরওয়ের গোলরক্ষক নিল্যান্ডের উল্লাস। ছবি: এলসা

মাঠে নেমেই গোলের সুযোগ পেয়েছিলেন এনদ্রিক। কিন্তু ৬০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ পাসে গোলরক্ষককে এক পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।

ছবি: এএফপি

ম্যাচের ১২ মিনিটে নরওয়ের ডি বক্সে ক্রিস্টোফার আয়ার ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যাথিউস কুনিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারেস। নিজের বাঁ দিকে ঝাপিয়ে ব্রুনোর শট ঠেকান নরওয়েজিয়ান গোলকিপার ওর্জান নায়ল্যান্ড। 

এর আগে নরওয়ের একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। 

নিজের বাঁ দিকে ঝাপিয়ে ব্রুনোর পেনাল্টি ঠেকিয়ে দেন নরওয়েজিয়ান গোলকিপার অর্জান নায়ল্যান্ড। ছবি: রয়টার্স

এই ম্যাচের জয়ী দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।

Related Topics

টপ নিউজ

ব্রাজিল / ফুটবল বিশ্বকাপ ২০২৬ / নরওয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • তিমি শিকার নিষিদ্ধ করতে যাচ্ছে আইসল্যান্ড, বাণিজ্যিক শিকারে থাকছে কেবল দুটি দেশ
  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে
  • বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মারামারির ঘটনা তদন্ত করবে ফিফা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net