Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

খেলা

ফ্রান্স ২৪
20 June, 2026, 02:15 pm
Last modified: 20 June, 2026, 02:18 pm

Related News

  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মারামারির ঘটনা তদন্ত করবে ফিফা
  • বিশ্বকাপে স্পেনের জয়ে যুদ্ধের মধ্যে মিলল সাময়িক স্বস্তি, আনন্দে মাতল গাজাবাসী
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, আনচেলত্তি এবং তার কোচিং স্টাফরা ব্রাজিলের এই রেকর্ড গোলদাতাকে মাঠে ফেরানোর ব্যাপারে কোনো তাড়াহুড়ো করতে চান না।
ফ্রান্স ২৪
20 June, 2026, 02:15 pm
Last modified: 20 June, 2026, 02:18 pm
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা নেইমার হলেন 'বিশ্বের প্রথম খেলোয়াড়, যিনি জাতীয় দলে ডাক পেয়েও রিমোটলি কাজ করছেন।' শুক্রবার ঠিক এভাবেই নেইমারকে রসিকতা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

পায়ের পেশির চোট কাটিয়ে চলতি সপ্তাহে বিশ্বকাপ স্কোয়াডের অনুশীলনে ফিরেছেন নেইমার। ৩৪ বছর বয়সী এই খেলোয়াড় মরক্কোর সঙ্গে দলের প্রথম ম্যাচে (১-১ ড্র) মাঠে নামতে পারেননি। ছিলেন না হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা দ্বিতীয় ম্যাচের দলেও। 

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বেলো হরিজন্তের একটি হাসপাতালে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন লুলা। সেখানে এক শিশু নেইমারের নাম তুললে ৮০ বছর বয়সী লুলা বলেন, 'নেইমার? সে তো খেলছেই না! নেইমারই জাতীয় দলের প্রথম খেলোয়াড়, যে কি না রিমোটলি কাজ করছে।'

মরক্কোর সঙ্গে ওই ড্রয়ের পর থেকেই লুলা ফুটবল নিয়ে বেশ খোশমেজাজে আছেন। বুধবার তিনি রসিকতা করে বলেছিলেন, তিনি আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য দলে টানার কথা ভাবছেন। 

মে মাসের শেষের দিকে ডান পায়ের পেশিতে চোট পান বার্সেলোনা এবং পিএসজির সাবেক এই তারকা। ফিটনেস সমস্যার কারণে এ বছর নিজের ক্লাব সান্তোসের হয়ে অর্ধেক ম্যাচ মিস করেছেন তিনি।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, আনচেলত্তি এবং তার কোচিং স্টাফরা ব্রাজিলের এই রেকর্ড গোলদাতাকে মাঠে ফেরানোর ব্যাপারে কোনো তাড়াহুড়ো করতে চান না। কারণ, তাড়াহুড়ো করলে টুর্নামেন্টের পরের দিকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে না-ও পাওয়া যেতে পারে।

২০২৩ সালের অক্টোবরের পর থেকে দেশের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি নেইমার, তবে গত বুধবার তিনি সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন।

ব্রাজিলের গত তিনটি বিশ্বকাপ দলেরই অপরিহার্য অংশ ছিলেন নেইমার। কিন্তু বারবার চোটে পড়ার কারণে এবার তাকে দলে রাখা নিয়ে অনেকেই কিছুটা অবাক হয়েছিলেন।

আগামী ২৪ জুন মিয়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল।

Related Topics

টপ নিউজ

নেইমার / ফুটবল বিশ্বকাপ ২০২৬ / লুলা দা সিলভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মারামারির ঘটনা তদন্ত করবে ফিফা
  • বিশ্বকাপে স্পেনের জয়ে যুদ্ধের মধ্যে মিলল সাময়িক স্বস্তি, আনন্দে মাতল গাজাবাসী
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net