Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
বাংলাদেশ অংশ না নিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানও সরে যেতে পারে

খেলা

টিবিএস ডেস্ক
18 January, 2026, 09:55 pm
Last modified: 18 January, 2026, 10:34 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 

বাংলাদেশ অংশ না নিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানও সরে যেতে পারে

একটি সূত্র জানায়, বাংলাদেশ সরকার আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সমর্থন চাইতে পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইতিবাচক সাড়া পেয়েছে।
টিবিএস ডেস্ক
18 January, 2026, 09:55 pm
Last modified: 18 January, 2026, 10:34 pm

ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে, সেটির সুরাহা না হলে পাকিস্তানও এবারের আসরে খেলবে কি না, তা পুনরায় বিবেচনা করবে। এতে পুরো পরিস্থিতি এখন আরও ঘোলাটে হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় কূটনৈতিক ও ক্রিকেট–সংক্রান্ত সমর্থন চেয়েছে ঢাকা।

একটি সূত্র জানায়, বাংলাদেশ সরকার আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সমর্থন চাইতে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইতিবাচক সাড়া পেয়েছে।

সূত্র আরও জানায়, 'পাকিস্তান আমাদের জানিয়েছে যে যদি বাংলাদেশের বিষয়টি সুরাহা না হয়, তাহলে তারাও বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি  পুনর্বিবেচনা করতে পারে।'

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে দল না পাঠানোর বিষয়ে বাংলাদেশের অবস্থানকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে পিসিবি। পাকিস্তান মনে করে, বাংলাদেশের দাবি যুক্তিসংগত এবং তা পূরণ করা উচিত।

পাকিস্তানের এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জন্য চাপ আরও বাড়িয়েছে। 

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। এবারের টুর্নামেন্ট যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে বেশ অগ্রগতি হয়েছে। ওই সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর পর থেকে বাংলাদেশ সরকার একাধিকবার অনুরোধ জানালেও ভারত সরকার তাকে ফেরত দেয়নি। এতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও চাপের মুখে পড়ে।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্কেও বেশ অগ্রগতি হয়েছে। 

এদিকে ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর থেকেই আইসিসির সঙ্গে অনলাইনে বৈঠক হচ্ছিল বিসিবির। এর মধ্যেই বাংলাদেশের সঙ্গে বৈঠক করতে গতকাল শনিবার ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিসির দুই প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিসিবি আবারও আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায়।

Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ / বাংলাদেশ / পাকিস্তান / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net