Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
দাবি মানতে পারে আইসিসি, টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত থেকে সরে যেতে পারে বাংলাদেশের ম‍্যাচ

খেলা

ক্রিকবাজ; ইন্ডিয়ান এক্সপ্রেস
05 January, 2026, 01:15 pm
Last modified: 05 January, 2026, 01:21 pm

Related News

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হলো
  • পাসপোর্ট সূচকে ভারতের অবনতি, নামিবিয়া-উজবেকিস্তানের চেয়েও পিছিয়ে
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • অর্থঋণ আদালত: যখন ‘ফাস্ট ট্র্যাক’ চলে কচ্ছপগতিতে
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

দাবি মানতে পারে আইসিসি, টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত থেকে সরে যেতে পারে বাংলাদেশের ম‍্যাচ

ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনেও দাবি করা হয়েছে, বিসিবির অনুরোধ রাখার জন্য আইসিসি ইতিমধ্যেই পরিবর্তিত সূচি তৈরির কাজ শুরু করেছে। 
ক্রিকবাজ; ইন্ডিয়ান এক্সপ্রেস
05 January, 2026, 01:15 pm
Last modified: 05 January, 2026, 01:21 pm
ফাইল ছবি: এএফপি

২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে অনুরোধ করেছে, খতিয়ে দেখছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের সূচি ও ভেন্যু-সংক্রান্ত চূড়ান্ত প্রস্তুতি চলার মধ্যেই এ বিষয়ে শিগগিরই বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বিসিবির এই প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করছে আইসিসি। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। 

ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনেও দাবি করা হয়েছে, বিসিবির অনুরোধ রাখার জন্য আইসিসি ইতিমধ্যেই পরিবর্তিত সূচি তৈরির কাজ শুরু করেছে। 

বর্তমান সূচি অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং নেপালের বিপক্ষে ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে। ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

সম্ভাব্য বিকল্প হতে পারে শ্রীলঙ্কা
কোনো বৈশ্বিক টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে ভেন্যু পরিবর্তন করা বেশ জটিল ও আয়োজকদের জন্য চ্যালেঞ্জিং। তবে শ্রীলঙ্কা যেহেতু এই বিশ্বকাপের সহ-আয়োজক, তাই বিসিবির অনুরোধ আইসিসি মেনে নিলে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কাই হবে প্রথম ও স্বাভাবিক পছন্দ।

ধর্মীয় উগ্রবাদীদের প্রতিবাদের মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতে যাতায়াত ও নিরাপত্তা আশঙ্কায় বিসিবি এই অনড় অবস্থান নিয়েছে। বোর্ডের এক জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারত সফর করবে না। 

এরপরই আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে আয়োজন করার অনুরোধ জানানো হয়। 

বিসিবির এই অনুরোধ রক্ষা করা আইসিসির জন্য স্পর্শকাতর বিষয়। অনুরোধটি মেনে নিলে যেমন উত্তেজনা কমার পাশাপাশি খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত হবে, তেমনি ভবিষ্যতে দ্বিপাক্ষিক রাজনীতির কারণে ভেন্যু পরিবর্তনের একটি নজির তৈরি হওয়ার ঝুঁকিও থেকে যায়। 

এছাড়া ভেন্যু বদলালে আইসিসিকে বেশ কিছু কঠিন পরিচালনাগত পরিবর্তন আনতে হবে। যেমন শ্রীলঙ্কায় নতুন করে সূচি সাজানো, ভারতে টিকেট বিক্রির পরিকল্পনা সংশোধন ও প্রতিযোগী দলগুলোকে পরিবর্তিত লজিস্টিক সাপোর্ট সম্পর্কে অবহিত করা—যাতে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট না হয়।

টুর্নামেন্ট শুরুর প্রথম সপ্তাহের পরিকল্পনা ও বাণিজ্যিক কার্যক্রম ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। 

বাংলাদেশের আগে পাকিস্তানও ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। পাকিস্তানের সব ম্যাচ—এমনকি তারা কোয়ালিফাই করলে সেমিফাইনাল ও ফাইনালও—শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

এর আগে ভারত যখন ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করেছিল, তখন বাংলাদেশের অনেক সাংবাদিক ভিসা-সংক্রান্ত জটিলতার সম্মুখীন হওয়ার কথা জানিয়েছিলেন। 

Related Topics

টপ নিউজ

আইসিসি / টি-টুয়েন্টি বিশ্বকাপ / ক্রিকেট / বাংলাদেশ / ভারত / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হলো
  • পাসপোর্ট সূচকে ভারতের অবনতি, নামিবিয়া-উজবেকিস্তানের চেয়েও পিছিয়ে
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • অর্থঋণ আদালত: যখন ‘ফাস্ট ট্র্যাক’ চলে কচ্ছপগতিতে
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net