Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
ক্ষমতা যখন যার হাতে থাকে, নৃশংসতাও তার দাসে পরিণত হয়

মতামত

মেহরাব হোসেন
12 July, 2025, 06:25 pm
Last modified: 12 July, 2025, 06:32 pm

Related News

  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ
  • আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

ক্ষমতা যখন যার হাতে থাকে, নৃশংসতাও তার দাসে পরিণত হয়

ডয়চে ভেলে ও অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, ২০২৪ সালের আগস্ট থেকে পরবর্তী ১০ মাসে মব জাস্টিসে নিহত হয়েছেন ১৪০ জনের বেশি।
মেহরাব হোসেন
12 July, 2025, 06:25 pm
Last modified: 12 July, 2025, 06:32 pm
ছবি: টিবিএস

বিশ্বজিৎরা কখনোই মরেন না। তারা বারবার ফিরে আসেন, নতুন নামে, নতুন পরিচয়ে, শুধু নির্মম মৃত্যুর জন্য। এটা আমাদের রাজনৈতিক ইতিহাসের এক অন্তহীন ট্র্যাজেডি। যখন আমরা জিজ্ঞাসা করি— এই হত্যা, চাঁদাবাজি আর পাশবিক নির্যাতনের জন্য কে দায়ী? আওয়ামী লীগ? বিএনপি? জামায়াতে ইসলামী? তখন সবচেয়ে কঠিন অথচ সঠিক উত্তরটি দাঁড়ায়- ক্ষমতা।

কারণ, ক্ষমতা যখন যার হাতে আসে, নৃশংসতাও তখন তার অনুগত হয়ে পড়ে।

সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনে দেশের মানুষ দেখল এক পৈশাচিকতা। জনসমক্ষে পাথর দিয়ে আঘাত করে হত্যা, তারপর উল্লাস— এ দৃশ্য সভ্যতা ও আইনের মুখে কষাঘাত। পরে জানা গেল, অভিযুক্তরা বিএনপির যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, যাদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। কিন্তু ঠিক তার আগেই, এক বহিষ্কৃত যুবদল নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করে আরেকটি পক্ষ।

মাত্র কিছুদিন আগেই, কক্সবাজারে তিন সন্তানের বাবা এক যুবলীগ নেতাকে নির্মমভাবে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়। তার জানাজায় জনসমুদ্র প্রমাণ করে মানবিকতা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে, যদি তা সমাজে প্রকৃতভাবে অনুরণিত হয়।

গত ১১ মাসে শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী খুন হয়েছেন। আবার এই দলের শাসনকালেই গুম, খুন, অপহরণের অসংখ্য অভিযোগ বিরোধী দলগুলোর কণ্ঠে উচ্চারিত হয়েছে। এ ইতিহাস আমাদের সামনে একটি আয়নার মতো দাঁড়িয়ে যায়, যেখানে নির্যাতক কেবল বদলায়, কিন্তু নির্যাতনের রূপ বদলায় না।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) সাম্প্রতিক পরিসংখ্যান এ ভয়াবহতাকে আরও স্পষ্ট করে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর সহিংসতা বেড়েছে উদ্বেগজনক হারে। প্রতিশোধপরায়ণ রাজনীতি ও দলীয় দ্বন্দ্বে প্রাণ হারিয়েছেন বহু রাজনৈতিক কর্মী।

সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে 'মব জাস্টিস'। আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা এতটাই ভেঙে পড়েছে যে বিচার নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা ভয়াবহ হারে বেড়েছে। 

ডয়চে ভেলে ও অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, ২০২৪ সালের আগস্ট থেকে পরবর্তী ১০ মাসে মব জাস্টিসে নিহত হয়েছেন ১৪০ জনের বেশি। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে এক পরিবারের তিন সদস্যকে পিটিয়ে হত্যা এ বর্বরতার মাত্রা ও বিচারহীনতার ভয়াবহতা একসাথে দেখিয়ে দিয়েছে।

এই চিত্র বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; এটি আমাদের ধ্বংসপ্রাপ্ত বিচার ব্যবস্থার এক নির্মম প্রতিচ্ছবি। যখন দেখা যায়, জঙ্গিরা সহজে পালিয়ে যেতে পারে, দণ্ডপ্রাপ্ত আসামিরা অনায়াসে জামিন পায়, কিন্তু শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে শত শত মানুষ বছরের পর বছর বিচার থেকে বঞ্চিত থাকে, তখন সমাজ আইন নিজের হাতে তুলে নেওয়াকেই ন্যায্য মনে করে।

এই প্রেক্ষাপটে যখন অধ্যাপক ড. ইউনূসের মতো বর্ষীয়ান ও সম্মানিত ব্যক্তিত্বদের থেকে মানুষ একটি দৃঢ় অবস্থান ও নৈতিক হস্তক্ষেপ আশা করে, তখন তাদের নীরবতা হতাশ করে। হয়তো তাদের সক্রিয় ভূমিকা কোনো রাজনৈতিক শক্তিকে সঠিক পথে আনতে পারত। কিন্তু সেই সদিচ্ছা বা প্রচেষ্টা দৃশ্যমান নয়।

মোটকথা, এখানে কেউ নির্দোষ নয়। এ দেশে রাজনীতির প্রতিটি বড় দলই কোনো না কোনো সময় রক্তাক্ত ইতিহাসের অংশ হয়েছে। আর সেই ইতিহাসে ক্ষমতাই হয়ে উঠেছে সবচেয়ে বিপজ্জনক অশুভ শক্তি। মব জাস্টিস, গুম, রাজনৈতিক হত্যা—এ চক্রই বাংলাদেশকে করে তুলেছে এক আতঙ্কের জনপদ।

প্রশ্ন রয়ে যায়— এই রক্তমাখা ক্ষমতার রাজনীতি থেকে বাংলাদেশ আদৌ কোনোদিন মুক্তি পাবে কি?


লেখক: পিএইচডি গবেষক, লুইজিয়ানা টেক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
 

Related Topics

টপ নিউজ

মব জাস্টিস / হত্যা / নৃশংসতা / আসক / ট্র্যাজেডি / ড. ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ
  • আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net