Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
সরকার ঠিক পথেই এগোচ্ছে

মতামত

ইফতেখারুজ্জামান
11 March, 2025, 11:10 am
Last modified: 11 March, 2025, 11:20 am

Related News

  • আমদানি বাড়লেও ক্যাপিটাল মেশিনারি আমদানি বাড়ছে না
  • সহিংস দাম্পত্য সম্পর্ক: একদিন সব ঠিক হয়ে যাবে, এ ধারণা ভুল
  • আন্তর্জাতিক মূল্যায়নের আগে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে সংস্কার জোরদার করছে বাংলাদেশ
  • ঢাকার সদরঘাটে প্রবাসীদের লাগেজ টানাহেঁচড়া: প্রতিবাদ করায় আমাকে অসুস্থ করে বাসায় ফেরানোর হুমকি!
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে

সরকার ঠিক পথেই এগোচ্ছে

সরকার এতদিন অনেক উদ্যোগ নিয়েছে, তবে এখন মনে হচ্ছে, অন্তবর্তীকালীন সরকার ঠিক পথে হাঁটছে। তবে সফলতা নির্ভর করবে যেসব দেশে অর্থ পাচার হয়ে গেছে, সেসব দেশের সহায়তার ওপর।
ইফতেখারুজ্জামান
11 March, 2025, 11:10 am
Last modified: 11 March, 2025, 11:20 am
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। স্কেচ: টিবিএস

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে আন্তর্জাতিক ফার্মস নিয়োগ দেওয়াসহ যেসব উদ্যোগ নিচ্ছে, এটাই প্রত্যাশিত ছিল। সরকার পাচারের অর্থ ফেরত আনতে একটি কনক্রিট রোডম্যাপ দিয়েছে—যার ভিত্তিতে কাজ করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ প্রাধান্যের একটি হলো পাচার হওয়া অর্থ ফেরত আনা, দেশবাসীর প্রত্যাশাও তাই।

পাচার হওয়া অর্থ ফেরত আনতে বাংলাদেশের যেটা করণীয়, সরকার তা করার পরিকল্পনা করছে বলে আমার মনে হচ্ছে। সামনের সপ্তাহে যুক্তরাজ্যে অল পার্টি পার্লামেন্টারিয়ানদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মিটিং করবেন, সরকার প্রপার ডিরেকশনে যাচ্ছে। লন্ডন কনফারেন্স পাচারের অর্থ ফেরত আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এটা সবাই জানেন যে, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবৈধভাবে গেছে, যেসব দেশে পাচার গেছে, ওইসব দেশও তা জানে। কিন্তু পাচারের টাকা দেশগুলোতে লগ্নী হয়ে গেছে। কেউ ব্যবসা করছেন, কেউ সম্পদ কিনেছেন। এগুলো এখন ওইসব দেশের সম্পদ হয়ে গেছে। 

তাই পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে ওইসব দেশের ভূমিকা বেশি প্রয়োজন। কিন্তু এ বিষয়টি খুব বেশি আলোচনায় আসে না। এ কারণেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘসহ বিভিন্নভাবে এটি আলোচনায় আনতে হবে—পাচারকারীদের সম্পদ যাতে হস্তান্তর না হতে পারে, সেজন্য নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

পাচার হওয়া সম্পদ ফ্রিজ করা, তা হস্তান্তরে নিষেধাজ্ঞা আরোপ করা, উপযুক্ত আইনী প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো বিক্রি করে বাংলাদেশে তা ফেরত আনার ক্ষেত্রে ওইসব দেশেরই দায়িত্ব বেশি। তবে পাচারের অর্থ পুনরুদ্ধারের কথা বলা যত সহজ, উদ্ধার করা ততটা সহজ নয়। 

সরকার এতদিন অনেক উদ্যোগ নিয়েছে, তবে এখন মনে হচ্ছে, অন্তবর্তীকালীন সরকার ঠিক পথে হাঁটছে। তবে সফলতা নির্ভর করবে যেসব দেশে অর্থ পাচার হয়ে গেছে, সেসব দেশের সহায়তার ওপর।

গ্লোবাল রেকর্ড ও বৈশ্বিক অভিজ্ঞতায় পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৫-৭ বছর সময় লাগে। আর বিভিন্ন দেশ থেকে যতো অর্থ পাচার হয়েছে, তার মাত্র ১% ফেরত আসছে, এই বাস্তবতা জানা দরকার। সরকারের রোডম্যাপ অনুযায়ী, এক বছরের মধ্যে অগ্রাধিকার ১১ মামলার ৫০% নিষ্পত্তি করা না গেলেও যদি হাই প্রোফাইলদের পাচার করা সম্পদ ফ্রিজ করা যায়, সেটাও বড় সাফল্য হবে।

যেসব দেশ পাচার হওয়া অর্থ ফেরত আনতে পেরেছে, তারা আন্তর্জাতিক ল'ফার্মস নিয়োগের মাধ্যমেই সফলতা পেয়েছে। তবে এটি খেয়াল রাখতে হবে, এসব ল'ফার্ম একইসঙ্গে অর্থ পাচারেও সহযোগিতা করে থাকে। তাই এসব ল'ফার্ম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অনেক যাচাই-বাছাই করে সতর্কতার সঙ্গে নিয়োগ দিতে হবে। আর ফার্মগুলোর ফি নির্ধারণের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। তা না হলে দেখা যাবে, বাংলাদেশ যে পরিমাণ পাচার হওয়া অর্থ ফেরত পাচ্ছে, তারচেয়ে বেশি অর্থ ল'ফার্মগুলোকে পরিশোধ করতে হবে।

তাই কোন শর্তে, কখন এবং কী পরিমাণ ফি আন্তর্জাতিক ল'ফার্মগুলোকে দেওয়া হবে, তা সতর্কতার সঙ্গে নির্ধারণ করতে হবে। 


লেখক: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক।

Related Topics

টপ নিউজ

অর্থপাচার / পাচার হওয়া অর্থ / মানিলন্ডারিং / মতামত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • আমদানি বাড়লেও ক্যাপিটাল মেশিনারি আমদানি বাড়ছে না
  • সহিংস দাম্পত্য সম্পর্ক: একদিন সব ঠিক হয়ে যাবে, এ ধারণা ভুল
  • আন্তর্জাতিক মূল্যায়নের আগে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে সংস্কার জোরদার করছে বাংলাদেশ
  • ঢাকার সদরঘাটে প্রবাসীদের লাগেজ টানাহেঁচড়া: প্রতিবাদ করায় আমাকে অসুস্থ করে বাসায় ফেরানোর হুমকি!
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net