Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
জার্মান অর্থনীতিকে ভাঙ্গনের মুখে ঠেলে দিচ্ছেন পুতিন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 June, 2022, 06:30 pm
Last modified: 26 June, 2022, 06:38 pm

Related News

  • হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কাজ করছে যুক্তরাষ্ট্র: দাবি ট্রাম্পের
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • জার্মানির নতুন আইন: ৪৫ বছরের কম বয়সী পুরুষদের বিদেশে দীর্ঘ সময় থাকতে লাগবে সেনাবাহিনীর অনুমোদন

জার্মান অর্থনীতিকে ভাঙ্গনের মুখে ঠেলে দিচ্ছেন পুতিন

রাশিয়ার গ্যাস সরবরাহ হ্রাসের ঘটনা জার্মানির সস্তায় জ্বালানি কেনার যুগের অবসানকে নির্দেশ করছে
টিবিএস ডেস্ক
26 June, 2022, 06:30 pm
Last modified: 26 June, 2022, 06:38 pm
আগামী মাসে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে নর্ড স্ট্রিম পাইপলাইনে গ্যাস সরবরাহ। ছবি: ক্রিসজিয়ান বস্কি/ ব্লুমবার্গ

আপনার ঘরে জ্বালানি না থাকলে আনাজ থেকেও লাভ নেই—হবে না কোনো রান্না। জ্বালানি পুড়িয়ে উৎপাদকরা যদি আবার বিদ্যুৎ সরবরাহ না করতে পারে—তাহলে ধস নামে ব্যবসা-বাণিজ্যেও। একটি দেশের জ্বালানি সংকটের কথা তখনই বলা হয় যখন সর্বময় একটি দুর্দশার মধ্যে পড়ে বা সেদিকে এগোতে থাকে দেশটি।
 
সেই অশনি ভবিষ্যতের বার্তাই দেওয়া হচ্ছে জার্মান অর্থনীতিকে নিয়ে।  রূপক অর্থেই ব্লুমবার্গ বলেছে, কয়েক দশক ধরে কোনো রকম বিঘ্ন ছাড়াই সচল রয়েছে জার্মানির কিছু শিল্পের চিমনি। হঠাৎ তাদের আগুন নিভলে তরল ধাতু কঠিন রুপ নেবে আর তাতে ভঙ্গুর হবে উৎপাদন ব্যবস্থা। 
 
ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতিকে নজিরবিহীন জ্বালানি ঘাটতির এমন উদ্বেগই ঘিরে ধরেছে। রাশিয়ার গ্যাস সরবরাহ কমলে অর্থনীতি মারাত্মক প্রভাবিত হবে এ ধারণার ভিত্তি দৃঢ় ছিল না এর আগে। কিন্তু সেই অশনি দশায় পড়ার ঝুঁকি দিন দিন বাস্তব হয়ে উঠছে।  
 
ইউক্রেনকে অস্ত্র, প্রযুক্তি, অর্থ সব রকমের সাহায্য দিয়ে যাচ্ছে ইউরোপিয় ইউনিয়ন। জার্মানি প্রভাবশালী ইইউ সদস্য এবং কিয়েভের উদার সমর্থক। একারণে শাস্তি হিসেবে ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান সংযোগে ৬০ শতাংশ গ্যাস প্রবাহ কমিয়েছেন রাশিয়া প্রেসিডেন্ট। পুতিনের এই পদক্ষেপের পর সম্ভাব্য পরিণতিগুলো অনুমান করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের প্রশাসনের বিশেষজ্ঞরা।  অনুমানগুলির কোনোটিতেই আগামী শীতকাল পাড়ি দেওয়ার মতো মজুদ থাকবে এমন ভরসা মেলেনি।   
 
জার্মানি গ্যাস সরবরাহ নেটওয়ার্কের নিয়ন্ত্রক সংস্থা বেনেৎজ-এ। এর প্রধান ক্লাউস মুলার গত শুক্রবার ডয়েচল্যান্ডফুঙ্ক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "পরিণতিগুলি জানার মুহূর্ত ছিল দুঃখজনক। এবার যদি হিম শীতের প্রকোপ বেশি হয়, আর ঘর গরম রাখতে আমরা উদারভাবে গ্যাস পোড়াতে থাকি—তাহলে শেষে অনুতাপ করতে হবে।"

জার্মানির একটি প্রসাধনী কারখানায় কাঁচের বোতল উৎপাদনে ব্যবহৃত একটি চুল্লি। ছবি: পিকচার অ্যালায়েন্স

মন্দা, তীব্র শীতে ঠান্ডায় কাতর মানুষ ও কলকারখানায় তালা ঝোলা শুধু নয়, ঝুঁকির গণ্ডি আরও সুদূরপ্রসারী। কারণ গত কয়েক দশক ধরে সস্তায় রাশিয়া থেকে গ্যাস কিনে সমৃদ্ধি অর্জন করেছে জার্মানি। চালিয়ে গেছে ব্যাপক উৎপাদন, বিকাশ হয়েছে সেবা খাতে। স্বাভাবিক সময় হলে এখন হয়তো রাশিয়া থেকে গ্যাস কিনতে আরেকটি পাইপলাইন স্থাপনে মস্কোর সাথে উদ্যোগ নিত বার্লিন। ক্রমবর্ধমান অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখতে যখন আরও বেশি বেশি জ্বালানি দরকার-তখনই যোগান কমাল রাশিয়া।

স্বাভাবিক সময় হলে এখন হয়তো রাশিয়া থেকে গ্যাস কিনতে আরেকটি পাইপলাইন স্থাপনে মস্কোর সাথে উদ্যোগ নিত বার্লিন। ইউক্রেন নিয়ে রাশিয়া ও পশ্চিমাদের বৈরিতায় তিরোধান হয়েছে সহযোগিতার সে যুগের। ভক্সওয়াগন এজি থেকে শুরু করে বিএএসএফ এর মতন বৃহৎ কোম্পানিগুলোকে এখন নতুন বাস্তবতার সাথে মানিয়ে চলতে হচ্ছে।  

বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ছিল জার্মানির বড় উৎস। এর সংকট মোকাবিলার তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ব্যাপকহারে পরিবেশ দূষণকারী কয়লা-ভিত্তিক বিদ্যুতের উৎপাদন বাড়ানো এবং শিল্পোৎপাদনে ভিন্ন ধরনের জ্বালানি ব্যবহারের উদ্যোগ দেখা যাচ্ছে। বিকল্প এ ধরনের জ্বালানি আসলে নবায়নযোগ্য উৎসের; তবে নির্ভরযোগ্য পরিমাণে এসব উৎপাদনে আরও অনেক বছর লাগতে পারে।

গ্যাসের খরচ বেড়ে যাওয়ায় ইউরোপের বৃহত্তম রাসায়নিক প্রস্তুতকারক বিএএসএফ তাদের উৎপাদন কমাতে পারে। ছবি: অ্যালেক্স ক্রাউস/ ব্লুমবার্গ

জার্মানিতে যেসব প্রতিষ্ঠান ধাতু, কাগজ ও প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদন করছে তাদেরকে এর ফলে দেশটিতে তাদের উৎপাদন কেন্দ্রের আকার ছোট করা বা হয়তো বন্ধও করতে দিতে হতে পারে। উৎপাদন খাতের এই চাকরিহীনতা দেশটির অর্থনৈতিক মানচিত্রে দীর্ঘস্থায়ী ক্ষতির ছাপ রেখে যাবে।  

জ্বালানি পরামর্শক গ্রুপ জিএমবিএইচ- এর ব্যবস্থাপনা পরিচালক উলফগ্যাং হানের মতে, " প্রতিযোগী মূল্যে যে দেশে পাইপলাইনের গ্যাস মিলবে- সেখানেই উৎপাদন কেন্দ্র সরিয়ে নেবে কোম্পানিগুলি। নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে জার্মানি থেকে তারা চলে যাবে। আসলে ২০ বছরের নীতিনির্ধারণী ভুল এক বা দুই বছরে সংশোধন করা যায় না"- মন্তব্য করেন তিনি।   

আগামী নভেম্বরে গ্যাস রিজার্ভের ঘাটতি ৯০ শতাংশ পূরণে র লক্ষ্যমাত্রা রয়েছে জার্মান সরকারের।এতে  লাগবে ১১৫ দিন সময়। গ্যাসের প্রবাহ যদি বর্তমান মাত্রায় থাকে কেবল তাহলেই এ লক্ষ্যপূরণ সম্ভব। কিন্তু, ক্রেমলিন যেভাবে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ নিচ্ছে—তাতে এ সম্ভাবনা একেবারেই কম। 

 

Related Topics

টপ নিউজ

জার্মানি / রাশিয়া / গ্যাস সরবরাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কাজ করছে যুক্তরাষ্ট্র: দাবি ট্রাম্পের
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • জার্মানির নতুন আইন: ৪৫ বছরের কম বয়সী পুরুষদের বিদেশে দীর্ঘ সময় থাকতে লাগবে সেনাবাহিনীর অনুমোদন

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net