Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
জার্মানির নতুন আইন: ৪৫ বছরের কম বয়সী পুরুষদের বিদেশে দীর্ঘ সময় থাকতে লাগবে সেনাবাহিনীর অনুমোদন

আন্তর্জাতিক

ইনডিপেনডেন্ট
06 April, 2026, 02:45 pm
Last modified: 06 April, 2026, 02:57 pm

Related News

  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত
  • আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান
  • সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
  • পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত

জার্মানির নতুন আইন: ৪৫ বছরের কম বয়সী পুরুষদের বিদেশে দীর্ঘ সময় থাকতে লাগবে সেনাবাহিনীর অনুমোদন

সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে দেশটি। এরই অংশ হিসেবে গত ১ জানুয়ারি থেকে ‘মিলিটারি সার্ভিস মডার্নাইজেশন অ্যাক্ট’ বা সামরিক পরিষেবা আধুনিকীকরণ আইন কার্যকর করা হয়েছে।
ইনডিপেনডেন্ট
06 April, 2026, 02:45 pm
Last modified: 06 April, 2026, 02:57 pm
ছবি: বেটিনা স্টেহক্যাম্পার/ডিডব্লিউ

জার্মানির নতুন সামরিক পরিষেবা আইনের একটি ধারায় বলা হয়েছে, ১৭ থেকে ৪৫ বছর বয়সী পুরুষরা তিন মাসের বেশি সময় বিদেশে থাকতে চাইলে আগে সশস্ত্র বাহিনীর অনুমতি নিতে হবে।

সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে দেশটি। এরই অংশ হিসেবে গত ১ জানুয়ারি থেকে 'মিলিটারি সার্ভিস মডার্নাইজেশন অ্যাক্ট' বা সামরিক পরিষেবা আধুনিকীকরণ আইন কার্যকর করা হয়েছে।

জার্মান সংবাদপত্র 'ফ্রাঙ্কফুর্টার রুন্ডশাউ' প্রথম এই বিষয়টি সামনে নিয়ে আসে। সংবাদপত্রটির তথ্যমতে, সরকার বলছে এটি মূলত একটি সতর্কতামূলক ব্যবস্থা। বিশেষ করে যদি স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দেওয়ার হার কমে যায় এবং বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি পুনরায় বিবেচনা করা হয়, তবে সম্ভাব্য নিয়োগপ্রাপ্তদের ট্র্যাক বা নজরদারিতে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জার্মানিতে এখনও সেনাবাহিনীতে পুরোপুরি বাধ্যতামূলক নিয়োগ চালু হয়নি। তবে নতুন আইন অনুযায়ী, সামরিক পরিষেবার জন্য উপযুক্ত কি না, তা যাচাই করতে ১৮ বছর বয়সীদের একটি প্রশ্নপত্র পূরণ করতে হবে।

জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, 'আইনের ভাষায়, ১৭ এবং এর চেয়ে বেশি বয়সী পুরুষরা তিন মাসের বেশি সময় বিদেশে থাকতে চাইলে সংশ্লিষ্ট বুন্দেসভের (সশস্ত্র বাহিনী) ক্যারিয়ার সেন্টার থেকে আগাম অনুমোদন নিতে বাধ্য থাকবেন।'

তবে কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, আপাতত বাস্তবে এই নিয়মের কোনো বড় প্রভাব পড়বে না। এর জন্য কোনো শাস্তির বিধান রাখা হয়নি এবং সাধারণত নিয়মমাফিকভাবেই এই অনুমোদন দেওয়া হবে। মূলত এটি স্নায়ুযুদ্ধ আমলের একটি অব্যবহৃত নিয়মেরই প্রতিচ্ছবি।

ওই মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়, 'স্নায়ুযুদ্ধের সময়ও এই নিয়মটি চালু ছিল, তবে বাস্তবে এর কোনো প্রয়োগ ছিল না। বিশেষ করে, এর জন্য কোনো শাস্তির ব্যবস্থাও নেই।'

তিনি আরও বলেন, 'প্রশাসনিক নিয়মের মাধ্যমে আমরা বিষয়টি পরিষ্কার করব। যতদিন সামরিক বাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি স্বেচ্ছাধীন থাকবে, ততদিন অনুমোদন দেওয়া হয়েছে বলেই ধরে নেওয়া হবে।'

মুখপাত্র জানান, 'যেহেতু বর্তমান আইনের অধীনে সামরিক বাহিনীতে যোগ দেওয়া সম্পূর্ণ স্বেচ্ছাধীন একটি বিষয়, তাই নীতিগতভাবে এই ধরনের অনুমোদন অবশ্যই দিতে হবে।'

কর্তৃপক্ষের এমন আশ্বাসের পরও ওই ধারাটি সাধারণ মানুষের মনে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে তরুণদের মধ্যে এটি নিয়ে বিক্ষোভও দেখা দিয়েছে।

এই ধারাটি লাখ লাখ জার্মান নাগরিকের ওপর প্রভাব ফেলতে পারে। কারণ, অনেকেই পড়াশোনার মাঝে বিরতি বা গ্যাপ ইয়ার, বিদেশে পড়াশোনা, নতুন চাকরি কিংবা লম্বা ছুটির (স্যাবাটিক্যাল) জন্য বিদেশে দীর্ঘ সময় কাটানোর পরিকল্পনা করেন।

এই নিয়মের শেকড় মূলত জার্মানির ১৯৫৬ সালের 'কনস্ক্রিপশন অ্যাক্ট' বা বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইনের সঙ্গে যুক্ত। আইনটি বেশ কয়েকবার সংশোধন করা হয়েছে। এর সবশেষ সংশোধনটি হয় গত ডিসেম্বরে। এই নতুন পরিবর্তনের আগে, বিদেশে দীর্ঘ সময় থাকার বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর বাধ্যবাধকতা কেবল জাতীয় প্রতিরক্ষা বা যুদ্ধ প্রস্তুতির সময়েই কার্যকর ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট-এ এই ধারাটি নিয়ে অনেকে নানা রকম প্রতিক্রিয়া জানিয়েছেন।

একজন ব্যবহারকারী বেশ রসিকতা করে লিখেছেন, 'তাহলে... আমরা সবাই কি কেবল তিন মাসের জন্য প্রতিদিন একটি করে আবেদন ফ্যাক্স করতে থাকব? মানে, এটি তো দিনে মাত্র দুই থেকে তিন কোটি আবেদন। এটি বেশ সহজই হওয়ার কথা।'

দেশের তরুণদের ওপর এর প্রভাব যে 'সুদূরপ্রসারী' হতে পারে, তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে। তারা জানিয়েছে, 'অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে' এই নিয়মে ছাড় দেওয়ার একটি খসড়াও তৈরি করা হচ্ছে।

নিজেদের সামরিক প্রস্তুতি আরও বাড়াচ্ছে জার্মানি। রাশিয়ার দিক থেকে আসা হুমকি এবং ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার জবাবে প্রচলিত সামরিক বাহিনীর আকার বড় করার পরিকল্পনা করছে দেশটি।

এই নতুন নিয়মের প্রধান উদ্দেশ্য হলো, যুদ্ধের মতো কোনো জাতীয় জরুরি অবস্থায় যখন দ্রুত সামরিক বাহিনীতে লোক নিয়োগের প্রয়োজন হবে, তখন রাষ্ট্র যেন যুদ্ধ করার বয়সী পুরুষদের ট্র্যাক করতে পারে। এমনকি প্রয়োজনে তাদের চলাফেরা সীমিত করতে পারে, তা নিশ্চিত করা।

সরকারের মতে, এই সংস্কারের মূল লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে সশস্ত্র বাহিনীর আকার বর্তমানের প্রায় ১ লাখ ৮৪ হাজার সদস্য থেকে বাড়িয়ে ২ লাখ ৫৫ হাজার থেকে ২ লাখ ৭০ হাজারে উন্নীত করা।

Related Topics

টপ নিউজ

জার্মানি / সেনাবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত
  • আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান
  • সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
  • পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net