হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কাজ করছে যুক্তরাষ্ট্র: দাবি ট্রাম্পের
তিনি বলেছেন,‘আমরা এখন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানিসহ অন্যান্য দেশের সুবিধার জন্য আমরা হরমুজ প্রণালি পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করছি।’
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 'ট্রুথ সোশ্যাল'এক পোস্টে দাবি করেছেন, ইরানের একমাত্র অবশিষ্ট 'হুমকি' হলো 'সমুদ্র মাইন'বা সাগরে বসানো মাইন।
তিনি বলেছেন,'আমরা এখন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানিসহ অন্যান্য দেশের সুবিধার জন্য আমরা হরমুজ প্রণালি পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করছি।'
ট্রাম্প উল্লিখিত দেশগুলোকে এই কাজ করার 'সাহস বা ইচ্ছাশক্তি' দেশগুলোর নেই বলেও অভিযোগ করেছেন।
