Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
ইরানের সঙ্গে আর চুক্তি চান না ট্রাম্প, ‘বড় ধরনের হামলার’ প্রস্তুতি মার্কিন সামরিক বাহিনীর

আন্তর্জাতিক

সিএনবিসি
08 October, 2026, 05:05 pm
Last modified: 08 October, 2026, 05:12 pm

Related News

  • রিয়াদের বিমানবন্দরে আবারও হামলা, টার্মিনালে আগুন 
  • রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের
  • সৌদি আরবে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩ হাজার যাত্রী
  • সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে আরও ৪ জন: শামা ওবায়েদ

ইরানের সঙ্গে আর চুক্তি চান না ট্রাম্প, ‘বড় ধরনের হামলার’ প্রস্তুতি মার্কিন সামরিক বাহিনীর

মার্কিন কর্মকর্তা ও আলোচনার বিষয়ে অবগত ব্যক্তির বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দল আগামীতে ইরানে আবারও বড় আকারের সামরিক অভিযান শুরু করা নিয়ে আলোচনা করেছেন।
সিএনবিসি
08 October, 2026, 05:05 pm
Last modified: 08 October, 2026, 05:12 pm
ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সাউথ লনে বুধবার সাংবাদিকদের সাথে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য 'বড় ধরনের হামলার' প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী—এমন খবর প্রকাশের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আর তেহরানের সঙ্গে কোনো চুক্তি করতে চান না।

বুধবার (৭ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান অ্যান্টোনিওতে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্প এমনটি মন্তব্য করেন।  

তিন বলেন, 'আমি মনে করি চুক্তিটি এমন কিছু নয় যা আমি সত্যিই করতে চাই, তবে আমাদের থামাতে তারা যেকোনো কিছু প্রস্তাব করতে ইচ্ছুক।' 

মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ সমঝোতা চুক্তির বিষয়ে কাজ করছেন উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, 'উইটকফ তার কাজ ভালই এগিয়ে নিচ্ছেন।'

এদিকে বুধবার এনবিসি নিউজ এক মার্কিন কর্মকর্তা ও আলোচনার বিষয়ে অবগত ব্যক্তির বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দল আগামীতে ইরানে আবারও বড় আকারের সামরিক অভিযান শুরু করা নিয়ে আলোচনা করেছেন।

একই দিনে সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, আবারও সংঘাত শুরুর সম্ভাব্য অংশ হিসেবে ইরানের জ্বালানি খাত, অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে 'ব্যাপক বোমা হামলা' চালানো হতে পারে। এই সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রে পেট্রোল ও ডিজেলের দাম উচ্চহারে বাড়ার কারণে নাগরিকদের জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে—এমন উদ্বেগের মধ্যে বর্তমানে ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প দাবি করেছিলেন, শান্তি আলোচনায় ওয়াশিংটনের মূল সমস্যা ছিল—ইরান এখন কার নেতৃত্বে চলছে তা কেউ জানে না। 

তবে ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইরানি কর্মকর্তারা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, 'সমস্যাটি মূলত উল্টো।' তিনি মার্কিন কর্মকর্তাদের পরস্পরবিরোধী অবস্থান এবং অস্পষ্ট বার্তাকেই আসল সমস্যা হিসেবে চিহ্নিত করেন।

জ্বালানি বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্যানুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল রপ্তানি প্রায় যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরে আসা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এখনও উচ্চ পর্যায়ে রয়ে গেছে। ইরান বাদে উপসাগরীয় অঞ্চলের দেশ এবং সৌদি আরব ও ইউএই মিলিয়ে দৈনিক অপরিশোধিত তেল সরবরাহের পরিমাণ সংঘাতপূর্ব সময়ের মতো ১৮.৫ মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে।

পরিস্থিতি মূল্যায়নে কেপলারের প্রধান ফ্রেইট বিশ্লেষক ম্যাট রাইট জানান, সমুদ্রপথে তেল সরবরাহ স্বাভাবিক হতে আর কোনো কূটনৈতিক চুক্তির জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। কূটনৈতিক উদ্যোগের অপেক্ষায় না থেকে বরং কাজের ধারা মানিয়ে নেওয়ার মাধ্যমে ধীরে ধীরে পণ্যবাহী নৌযান চলাচল স্বাভাবিক হচ্ছে।
 
Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ইরান / চুক্তি / হামলা / জ্বালানি / মার্কিন সামরিক বাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
    সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
  • ছবি: সংগৃহীত
    খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
    মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

Related News

  • রিয়াদের বিমানবন্দরে আবারও হামলা, টার্মিনালে আগুন 
  • রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের
  • সৌদি আরবে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩ হাজার যাত্রী
  • সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে আরও ৪ জন: শামা ওবায়েদ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
আন্তর্জাতিক

সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা

5
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

6
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net