Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ইয়াসিরের চোটে টেস্টের দুয়ারও খুললো বিজয়ের

খেলা

টিবিএস রিপোর্ট
16 June, 2022, 12:45 am
Last modified: 16 June, 2022, 06:19 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

ইয়াসিরের চোটে টেস্টের দুয়ারও খুললো বিজয়ের

জাতীয় দলের হয়ে ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ টেস্ট খেলেন বিজয়। ৮ বছর পর সেই ওয়েস্ট ইন্ডিজ সফরেই সাদা পোশাকে নামার সম্ভাবনা তৈরি হয়েছে ডানহাতি এই ব্যাটসম্যানের।
টিবিএস রিপোর্ট
16 June, 2022, 12:45 am
Last modified: 16 June, 2022, 06:19 pm

ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে ব্যাট হাতে রানের ফুলঝুরি সাজানোর পুরস্কার মিলেছিল কিছুদিনের মধ্যেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেওয়া হয় এনামুল হক বিজয়ের। এবার টেস্টের দুয়ারও খুললো তার জন্য। পিঠের চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী রাব্বি। তার জায়গায় টেস্ট দলে নেওয়া হয়েছে বিজয়কে। ৮ বছর পর টেস্ট দলে ডাক পেলেন তিনি।

বুধবার রাতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বলা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার উদ্দেশে আগামী ১৭ জুন রওনা করবেন বিজয়। প্রথম টেস্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে বলে এই টেস্টে তাকে বিবেচনা করার সুযোগ নেই। দ্বিতীয় টেস্টে বিবেচনায় থাকবেন ডানহাতি এই ওপেনার। 

কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতি ম‍্যাচের প্রথম দিন চোট পান ইয়াসির। ১১ রান করে মাঠ ছাড়েন তিনি মিডল অর্ডার এই ব্যাটসম্যান। এমআরআই স্ক‍্যানের রিপোর্ট পাওয়ার পর জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম দুই ম‍্যাচের টেস্ট সিরিজ থেকে ইয়াসিরের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেন। জাতীয় দলের হয়ে ৫টি টেস্ট খেলা ইয়াসির সর্বশেষ দক্ষিণ আফ্রিকায় ম্যাচ খেলেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্টেও ডাক পাওয়া বিজয় প্রিমিয়ার লিগে রানের বন্যা বইয়ে দেন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ডানহাতি এই ব্যাটসম্যান  ১৫ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরিসহ ৮১.২৮ গড়ে ১ হাজার ১৩৮ রান করেন। তাতে রীতিমতো ইতিহাস গড়া হয়ে যায় তার। লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে হাজার রানের সীমানা স্পর্শ করেন বিজয়।

জাতীয় দলের হয়ে ২০১৪ সালে সেন্ট লুসিয়াতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন বিজয়। ৮ বছর পর সেই ওয়েস্ট ইন্ডিজ সফরেই সাদা পোশাকে নামার সম্ভাবনা তৈরি হয়েছে তার। বাকি দুই ফরম্যাটেও নিয়মিত ছিলেন না বিজয়। ২০১৯ সালের জুলাইয়ে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের শেষ ওয়ানডে খেলেন তিনি। জাতীয় দলের হয়ে বিজয় সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৫ সালে।  

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমান।

Related Topics

টপ নিউজ

এনামুল হক বিজয় / ইয়াসির আলী রাব্বি / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net