Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
বসবাসের জন্য বিশ্বে যে শহরগুলো সবচেয়ে ব্যয়বহুল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 June, 2022, 02:00 pm
Last modified: 15 June, 2022, 02:16 pm

Related News

  • উপদেষ্টাদের সম্পদের হিসাব: কার কতটা বেড়েছে বা কমেছে
  • বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • জোনায়েদ সাকির চেয়ে আয় ও সম্পদে এগিয়ে স্ত্রী
  • 'আমেরিকার তেল, জমি ও সম্পদ চুরি করেছে ভেনেজুয়েলা'—ট্রাম্পের দাবির নেপথ্যে যত ইতিহাস

বসবাসের জন্য বিশ্বে যে শহরগুলো সবচেয়ে ব্যয়বহুল

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তি সম্মিলিতভাবে এ বছর ১.৪ ট্রিলিয়ন ডলার সম্পদ হারিয়েছেন।
টিবিএস ডেস্ক
15 June, 2022, 02:00 pm
Last modified: 15 June, 2022, 02:16 pm
ছবি: ব্লুমবার্গ

বিশ্বজুড়ে বাড়ছে জীবন চলার খরচ। এমনকি সাংহাই এবং হংকং-এর মতো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোতে যারা বিলাসী জীবনযাপন করেন, বিলাসবহুল পণ্যের ক্রমবর্ধমান ব্যয় তাদের ক্রয় ক্ষমতার ওপরেও প্রভাব ফেলেছে কিছুটা।

অন্যদিকে, লন্ডন ও নিউইয়র্কে বসবাসকারী ধনীক শ্রেণির জন্য ডিজাইনার হ্যান্ডব্যাগ, জুতা, স্যুট এবং উচ্চ মূল্যের ঘড়িও সেদেশের সামগ্রিক মুদ্রাস্ফীতির হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সম্প্রতি বিলাসবহুল পণ্যের দামবৃদ্ধি এবং এরসঙ্গে আর্থিক নীতির বৈশ্বিক ভিন্নতা উঠে এসেছে জুলিয়াস বেয়ার গ্রুপ লিমিটেডের ২০২২ সালের প্রতিবেদনে। সংস্থাটির 'গ্লোবাল ওয়েলথ অ্যান্ড লাইফস্টাইল' প্রতিবেদনে আবাসিক সম্পদ, গাড়ি, বিমান ভাড়া, বিজনেস স্কুল এবং অন্যান্য খরচ বিশ্লেষণ করে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি তালিকা বানানো হয়েছে। সে তালিকায় গতবারের মতো এবারও শীর্ষস্থান দখল করে নিয়েছে চীনের সাংহাই। টোকিওর কাছ থেকে লন্ডন ছিনিয়ে নিয়েছে দ্বিতীয় স্থান। আর টোকিও নেমেছে ৮ম স্থানে। এদিকে, নিউইয়র্ক রয়েছে গত বছরের জরিপের তুলনায় এক ধাপ নিচে, ১১তম স্থানে। 

এ জরিপের মাধ্যমে বোঝা গেল, ধনীরাও মুদ্রাস্ফীতির প্রকোপের বাইরে নন। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমান মুদ্রাস্ফীতির হার ৮.৬ শতাংশ এবং যুক্তরাজ্যে ৯ শতাংশে পৌঁছেছে। এসব দেশে বসবাসকারী সাধারণ জনগণ মুদ্রাস্ফীতির প্রকোপে যতটা ভুগছেন, অতি ধনীক শ্রেণি ততটা না ভুগলেও তাদের ওপরেও এর প্রভাব পড়েছে। কিছুটা হলেও কমেছে তাদের ক্রয়ক্ষমতা।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তি সম্মিলিতভাবে এ বছর ১.৪ ট্রিলিয়ন ডলার সম্পদ হারিয়েছেন।

বুধবার জুলিয়াস বেয়ার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, "যদিও অনেক ধনী ব্যক্তির আর্থিক পরিস্থিতি গত বছরের তুলনায় উন্নত হয়েছে, তবে আমাদের লাইফস্টাইল ইন্ডেক্স (জীবনযাত্রার সূচক) তৈরি করে এমন পণ্য ও পরিষেবার মূল্যবৃদ্ধির অর্থ হলো আগের বছরগুলোর 'অর্থ বিভ্রম' এখনও কাটেনি।"

প্রতিবেদনে আরও বলা হয়, "তবুও আমাদের সমীক্ষা মহামারি পরবর্তী আশাবাদ প্রকাশ করে। ধনীরা আবারও স্বাভাবিকভাবে খরচ করতে শুরু করছেন।"

ল্যাপটপ এবং স্মার্টফোনের মতো প্রযুক্তিগত পণ্যের দাম বিশ্বব্যাপী সবচেয়ে বেশি, ৪১ শতাংশ বেড়েছে। মূলত মহামারিজনিত লকডাউনের কারণে 'ওয়ার্ক ফ্রম হোম' বা বাড়ি থেকে কাজ করার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এসব ডিভাইসের চাহিদা বেড়েছে; আর এর সঙ্গে বেড়েছে দামও। 

একজন আইনজীবী নিয়োগের ব্যয় আগের তুলনায় বেড়েছে ৩৩ শতাংশ, যেখানে বাইকের দাম ৩০ শতাংশ বেড়েছে। এর বিপরীতে আবার অন্যান্য বিলাসী পণ্যের তুলনায় ওয়াইনের দাম কমেছে ২৬ শতাংশ। 

প্রতিবেদনটি গত নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে দুই ধাপে সংগৃহীত ডেটা ওপর ভিত্তি করে, ২৪ টি শহরে প্রায় ২০টি পণ্য ও পরিষেবার মূল্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে রাশিয়ার মস্কোকে।

  • সূত্র: ব্লুমবার্গ 

Related Topics

টপ নিউজ

ব্যয়বহুল শহর / ধনী ব্যক্তি / সম্পদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • উপদেষ্টাদের সম্পদের হিসাব: কার কতটা বেড়েছে বা কমেছে
  • বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • জোনায়েদ সাকির চেয়ে আয় ও সম্পদে এগিয়ে স্ত্রী
  • 'আমেরিকার তেল, জমি ও সম্পদ চুরি করেছে ভেনেজুয়েলা'—ট্রাম্পের দাবির নেপথ্যে যত ইতিহাস

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net