Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
পাওয়া গেল মেয়ের জন্য বানানো পিকাসোর ছবি আঁকা শেখার বই

অফবিট

টিবিএস ডেস্ক
12 June, 2022, 10:20 pm
Last modified: 12 June, 2022, 10:24 pm

Related News

  • ডলির ছবির খোঁজে
  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছবি ও ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিতের চেষ্টা চলছে
  • তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প
  • বাইনারি বিদ্যা: দূরত্ব আর মিলন
  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  

পাওয়া গেল মেয়ের জন্য বানানো পিকাসোর ছবি আঁকা শেখার বই

ওই বইগুলোর পৃষ্ঠা পিকাসো পূর্ণ করেছেন বিভিন্ন মজার দৃশ্য দিয়ে। এসবের মধ্যে আছে পশুপাখি, সং, অ্যাক্রোব্যাট, ঘোড়া, ঘুঘু ইত্যাদির ছবি।
টিবিএস ডেস্ক
12 June, 2022, 10:20 pm
Last modified: 12 June, 2022, 10:24 pm
পিকাসোর স্কেচবুক থেকে পাওয়া একটি দৃশ্য। ছবি: মার্ক ডোমেজ/© ব্যক্তিগত সংগ্রহ

২০ শতকের শ্রেষ্ঠ চিত্রশিল্পীদের একজন পাবলো পিকাসো। নিজের মেয়ের জন্য তিনি তৈরি করেছিলেন একাধিক আঁকা শেখার বই। পিকাসোর নাতনি সম্প্রতি এরকম অনেকগুলো স্কেচবুক খুঁজে পেয়েছেন। নিজের বড় মেয়েকে আঁকা ও রঙ করা শেখাতে বইগুলো ব্যবহার করতেন পাবলো পিকাসো।

ওই বইগুলোর পৃষ্ঠা পিকাসো পূর্ণ করেছেন বিভিন্ন মজার দৃশ্য দিয়ে। এসবের মধ্যে আছে পশুপাখি, সং, অ্যাক্রোব্যাট, ঘোড়া, ঘুঘু ইত্যাদির ছবি।

মেয়ে মায়া রুইজ-পিকাসো যখন পাঁচ থেকে সাত বছর বয়সী ছিলেন, তখন এই স্কেচবুকগুলো তৈরি করেছিলেন পাবলো পিকাসো। বইগুলোর কোনো কোনো পৃষ্ঠায় মেয়েকে দেখা গেছে বাবার আঁকা ছবি নকলের চেষ্টা করতে। আবার কখনো বাবার ছবিতে নাম্বার বসিয়ে ছবির বিচারও করেছে মেয়ে।

মেয়ে মায়া (ডানে) ও ফরাসি অভিনেত্রী ভিরা ক্লুজো-এর সাথে ১৯৫৫ সালে কান শিল্প প্রদর্শনীতে পাবলো পিকাসো। ছবি: বেটম্যান আর্কাইভ

খেঁকশিয়াল ও আঙুর ফলের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে পিকাসো- একটি খেঁকশিয়াল আঙুর ফল খাওয়ার চেষ্টা করছে- এমন দুইটি ছবি এঁকেছেন। তার একটিতে মেয়ে কাঁচা হাতে রং করেছে। এছাড়া কাগজ থেকে পেন্সিল না উঠিয়ে এক টানে আঁকা একাধিক ঈগলও দেখা গেছে বইগুলোতে।

ভাঁড়ারঘরে পারিবারিক জিনিসপত্রের মাঝে হঠাৎই এসব খুঁজে পেয়েছেন পিকাসোর নাতনি ডায়ানা উইডমেয়ার-রুইজ-পিকাসো। এরপর ৮৬ বছর বয়সী মা মায়া রুইজ-পিকাসোকে সেগুলো দেখান তিনি।

উইডমেয়ার-রুইজ-পিকাসো অবজার্ভারকে বলেন, "মাকে দেখানোর পর তিনি বললেন, 'অবশ্যই, এগুলো আমার ছোটবেলার স্কেচবুক'। বইগুলো দেখামাত্র মা স্মৃতিকাতর হয়ে পড়েন।"

পিকাসোর স্কেচবুকের আরেকটি পৃষ্ঠা। ছবি: মার্ক ডোমেজ/© ব্যক্তিগত সংগ্রহ

১৯৭৩ সালে পাবলো পিকাসো মারা যান। তারা বাবা ছিলেন চিত্রাঙ্কনবিদ্যার অধ্যাপক। বাবার হাত ধরেই চিত্রকলায় হাতেখড়ি পিকাসোর।

'কখনো দেখা যাচ্ছে মেয়ে একটা ছবি আঁকছে, আর বাবা আরেকটা। বাবা মেয়ের আঁকা ঠিক করে দিচ্ছেন। মাঝেমধ্যে পিকাসো কুকুর বা টুপি আঁকতেন। কখনো কখনো কেবল একটা ছবির জন্য পুরো পৃষ্ঠা ব্যবহার করতেন। আবার কোনো ছবিতে কিছু নির্দিষ্ট দৃশ্য, যেমন সার্কাসের দৃশ্য ইত্যাদি আঁকা হয়েছে। এগুলো খুবই মজার,' বলেন পিকাসোর নাতনি।

মায়া মনে করতে পারেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রংপেন্সিল ও নোটখাতার সরবরাহ কমে যায়। 'বোধহয় সে কারণে বাবা আমার আঁকার খাতায় নিজে এঁকেছেন, আমার পেন্সিল দিয়ে রং করেছেন। রান্নাঘরে বসে আমরা আঁকতাম, কারণ পুরো বাড়িতে কেবল ওই ঘরটাই উষ্ণ থাকত।'

পিকাসোর বানানো অরিগামি পাখি। ছবি: অ্যাডাম জেপকা/© ব্যক্তিগত সংগ্রহ

পিকাসোর নাতনি উইডমেয়ার-রুইজ-পিকাসো একজন শিল্প-ইতিহাসবেত্তা, কিউরেটর, ও অলংকার নকশাকারী। হুট করে আবিষ্কার করা এ সংগ্রহকে তিনি 'দৈবাৎ' বলে অভিহিত করেছেন।

পিকাসোর ওই স্কেচবুকগুলোর সাথে তিনি পাখির কিছু অরিগামি ভাস্কর্যও খুঁজে পেয়েছেন। অরিগামি হচ্ছে কাগজ দিয়ে বিভিন্ন আকৃতির বস্তু তৈরি করার জাপানি শিল্প।


সূত্র: দ্য অবজার্ভার

Related Topics

টপ নিউজ / ফিচার

পাবলো পিকাসো / পিকাসো / ছবি / স্কেচবুক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • ডলির ছবির খোঁজে
  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছবি ও ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিতের চেষ্টা চলছে
  • তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প
  • বাইনারি বিদ্যা: দূরত্ব আর মিলন
  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net