Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 July, 2026, 08:55 pm
Last modified: 19 July, 2026, 05:37 pm

Related News

  • হালাল সনদের জটিলতায় বাধাগ্রস্ত রপ্তানি, একক কর্তৃপক্ষ চান ব্যবসায়ীরা
  • ভেজালবিরোধী কার্যক্রম জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সেকেলে সরকারি ক্রয়নীতিতে যেভাবে ধাক্কা খাচ্ছে দেশীয় ভারী বৈদ্যুতিক সরঞ্জাম শিল্প
  • শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ 
  • বাংলাদেশে রোজা কবে থেকে শুরু?

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

ব্যবসায়ীদের দাবি, এসব কারণে অনেক প্রতিষ্ঠান আনুষ্ঠানিক হালাল সনদ নিতে নিরুৎসাহিত হচ্ছে এবং বৈশ্বিক হালাল বাজারে বাংলাদেশের সম্ভাবনাও বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি ভারত, সিঙ্গাপুরসহ বিশ্বের অন্য দেশ থেকে হালাল সনদ নিতে হচ্ছে তাদের।
টিবিএস রিপোর্ট
18 July, 2026, 08:55 pm
Last modified: 19 July, 2026, 05:37 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ইসলামিক ফাউন্ডেশনের থেকে পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয় বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এসব সনদ বিনা মূল্যে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তাদের দাবি, এসব কারণে অনেক প্রতিষ্ঠান আনুষ্ঠানিক হালাল সনদ নিতে নিরুৎসাহিত হচ্ছে এবং বৈশ্বিক হালাল বাজারে বাংলাদেশের সম্ভাবনাও বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি ভারত, সিঙ্গাপুরসহ বিশ্বের অন্য দেশ থেকে হালাল সনদ নিতে হচ্ছে তাদের।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত 'হালাল ফর এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন' কর্মশালায় এই অভিযোগ করেন ব্যবসায়ীরা। আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে সম্মানিত অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

উল্লেখ্য, বর্তমানে সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন ও বিএসটিআই আলাদাভাবে হালাল পণ্যের সনদ দিয়ে থাকে।

আলোচনায় অংশ নিয়ে বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক খুরশিদ আহমেদ ফরহাদ বলেন, 'ইসলামিক ফাউন্ডেশন ও বিএসটিআই থেকে হালাল সনদ নিতে উচ্চ ফি, বারবার কারখানা পরিদর্শন এবং বিভিন্ন পরীক্ষার সনদ জমা দিতে হয়।' 

তিনি জানান, কয়েকটি পণ্যের জন্য শুরুতে ১৬-১৮ লাখ টাকা ফি দিতে হয়েছে। ফি অর্ধেক করা হলেও এবারও প্রায় সাড়ে ১৪ লাখ টাকা জমা দিয়েও তারা এখনো সনদ পাননি। এছাড়া হেভি মেটাল ও কীটনাশকের অবশিষ্টাংশ-সংক্রান্ত এমন কিছু পরীক্ষার সনদ চাওয়া হচ্ছে, যেগুলোর সুবিধা দেশে নেই বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, 'হালাল সার্টিফিকেট নিতে গেলে নন হালাল যে একটিভিটি আছে (ঘুষ) এটা দিতে হয়।'

তিনি আরও অভিযোগ করেন, 'বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন ও বিএসটিআই—কোনোটিরই সৌদি অ্যাক্রেডিটেশন সেন্টার-এর স্বীকৃতি না থাকায় সৌদি আরবে রপ্তানির ক্ষেত্রে ভারত, সিঙ্গাপুর বা থাইল্যান্ডের স্বীকৃত সংস্থার সনদ নিতে হচ্ছে।' এ কারণে তাদের ২০০টির বেশি পণ্যের মধ্যে প্রায় ৫০টি পণ্যের মোড়ক থেকে হালাল লোগো সরাতে হয়েছে, যাতে শুধু প্যাকেজিং পরিবর্তনেই প্রায় ৬২ লাখ টাকা ব্যয় হয়েছে বলে তিনি জানান।

কর্মশালার এক উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিসিআইয়ের পরিচালক ও খাদ্যপ্রক্রিয়াজাত পণ্য রপ্তানিকারক ও ইজি প্রসেস ফুডের চেয়ারম্যান জিয়া হায়দার মিঠু অভিযোগ করে বলেন, 'বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশন থেকে হালাল সনদ নিতে গেলে তারা বলে, আমাদের একটি গাড়ি দাও, আমাদের বড় টিম যাবে পরিদর্শনে তার পর ওখানে খাওয়াতে হবে। এর পর তারা বছরে ২০০ টন রপ্তানির ক্ষেত্রে ২ লাখ টাকা ফি চায়। এভাবে যদি আমার হাজার হাজার পণ্যের জন্য টাকা দিয়ে সার্টিফিকেট আনতে হয়, সেই সার্টিফিকেট আমার দরকার নেই।'

জিয়া হায়দার আরও বলেন, 'এত মাশুল দেওয়ার কথা শুনে বিদেশি ক্রেতারা শুধু প্যাকেটের গায়ে হালাল লিখে দিতে বলেন। আমরা প্যাকেটে শুধু হালাল কথা লিখে দেই।' তার মতে, এমন সনদের দরকার নেই; বরং এসব সনদ বিনা মূল্যে দেওয়ার দাবি জানান এই ব্যবসায়ী নেতা।

হালাল পণ্য রপ্তানি করে এমন প্রতিষ্ঠান প্রাণ, প্যারাগন, আকিজ, মেঘনা, বেঙ্গল মিট-এর প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। তারাও ব্যবসায়ীদের এ বক্তব্য সমর্থন করেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান (প্রধান নির্বাহী) মোহাম্মদ হাসান আরিফ বলেন, 'বৈশ্বিক হালাল অর্থনীতির বাজার এখন ৫ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বাংলাদেশ এখনো মূলত খাদ্য ও কৃষিপণ্যকেন্দ্রিক হালাল রপ্তানিতেই সীমাবদ্ধ রয়েছে। অথচ কসমেটিকস, ফার্মাসিউটিক্যালস, ফ্যাশন, পর্যটন, ম্যানুফ্যাকচারিং সাপ্লাই চেইন, ফিনটেক, শিক্ষা ও গবেষণাসহ আরও বহু খাতে বড় সম্ভাবনা রয়েছে।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশের হালাল খাতের প্রধান সমস্যা সমন্বয়হীনতা। হালাল সার্টিফিকেশন ব্যবস্থায় একক ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কর্তৃপক্ষ না থাকায় রপ্তানিকারকেরা সমস্যায় পড়ছেন।' এ ক্ষেত্রে মালয়েশিয়া বা তুরস্কের মতো একটি স্বীকৃত কর্তৃপক্ষ গঠন ও নীতিগত সহায়তার পরামর্শ দেন তিনি।

বিসিআই-এর সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) সহকারী অধ্যাপক ড. মো. মোমিনুল ইসলাম। তিনি বলেন, 'বর্তমানে সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন ও বিএসটিআই আলাদাভাবে হালাল পণ্যের সনদ দিচ্ছে। এটা দেশের ব্র্যান্ডিং-এর জন্য সহজ হচ্ছে না। তাই হালাল পণ্যের কান্ট্রি ব্র্যান্ডিং-এর জন্যে একক একটি হালাল অথরিটি বা হালাল বোর্ড স্থাপন করা প্রয়োজন।'

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) সভাপতির বক্তব্যে আনোয়ার–উল আলম চৌধুরী পারভেজ বলেন, 'বর্তমানে আমাদের হালাল পণ্য রপ্তানির পরিমাণ মাত্র ৮৫ কোটি ডলার। বৈশ্বিক হালাল পণ্যের বাজার অনেক বড় হলেও বাংলাদেশ সচেতনতা, সার্টিফিকেশন ও সমন্বিত নীতির অভাবে এ সম্ভাবনা কাজে লাগাতে পারছে না।' 

তিনি যোগ করেন, 'হালাল শুধু খাদ্য নয়; ওষুধ, টেক্সটাইল, প্রসাধনী ও শিল্পপণ্যও এর অন্তর্ভুক্ত। একক সার্টিফিকেশন ব্যবস্থা, আন্তর্জাতিক ব্র্যান্ডিং ও পরীক্ষাগার সক্ষমতা গড়ে তুলতে পারলে স্বল্প সময়েই রপ্তানি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।'

ঘুষ চাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএসটিআই-এর উপ পরিচালক (হালাল সার্টিফিকেশন) এস এম আবু সাঈদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এই অভিযোগ মিথ্যা। যারা এসব অভিযোগ করেছেন—তারা আমাদের কাছে হালাল সনদের আবেদনও করেননি।

এছাড়া, বিএসটিআই-এর লাইসেন্সের সরকারি ফি এক থেকে পাঁচ হাজার টাকা বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

পণ্যের হালাল সনদ / বিএসটিআই / ইসলামিক ফাউন্ডেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
    নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • ছবি: এপি
    নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • ছবি: টিবিএস
    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
    বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • ছবি: টিবিএস
    ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

Related News

  • হালাল সনদের জটিলতায় বাধাগ্রস্ত রপ্তানি, একক কর্তৃপক্ষ চান ব্যবসায়ীরা
  • ভেজালবিরোধী কার্যক্রম জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সেকেলে সরকারি ক্রয়নীতিতে যেভাবে ধাক্কা খাচ্ছে দেশীয় ভারী বৈদ্যুতিক সরঞ্জাম শিল্প
  • শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ 
  • বাংলাদেশে রোজা কবে থেকে শুরু?

Most Read

1
নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
অর্থনীতি

নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা

2
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

3
ছবি: এপি
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

5
লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
খেলা

বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net