Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
সন্তান মানুষ করতে নারী হয়েও পুরুষের বেশে ৩৬ বছর পার! 

অফবিট

টিবিএস ডেস্ক
18 May, 2022, 10:45 am
Last modified: 18 May, 2022, 11:05 am

Related News

  • বাধা পেরিয়ে গ্রামের মেয়ে আফসানা যেভাবে চিকিৎসক হলেন
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • অধিকার আদায়ের লড়াই এখনও শেষ হয়নি, নারীদেরই সাহস তৈরি করতে হবে: শিরীন হক
  • দেশব্যাপী নারী নির্যাতনের বিচার দাবিতে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন
  • ভালো রাজনীতিক হতে হলে কি ভালো বাবা হওয়া যায় না? 

সন্তান মানুষ করতে নারী হয়েও পুরুষের বেশে ৩৬ বছর পার! 

মেয়েকে জন্ম দেওয়ার পর দুজনের ভরণপোষণ মেটাতে বিভিন্ন জায়গায় কাজ করতে শুরু করেন পেটচিয়াম্মাল। কিন্তু প্রতিটি জায়গায়ই কটূ কথা ও যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি।  
টিবিএস ডেস্ক
18 May, 2022, 10:45 am
Last modified: 18 May, 2022, 11:05 am
এস পেটচিয়াম্মালের পুরুষ ও নারী বেশ। ছবি: অডিটি সেন্ট্রাল

স্বামী মারা যাওয়ার পর একমাত্র মেয়েকে নিয়ে টিকে থাকতে দীর্ঘ ৩৬ বছর পুরুষের ছদ্মবেশে জীবন কাটিয়েছেন তামিলনাড়ুর এক নারী। নারী হওয়ায় পুরুষতান্ত্রিক সমাজের কারো লক্ষ্যবস্তুতে পরিণত না হওয়ার জন্যেই ছিল তার এই প্রচেষ্টা। তিনি তামিলনাড়ুর কাট্টুনায়াক্কানপাত্তি গ্রামের বাসিন্দা এস পেটচিয়াম্মাল।     

বিয়ের মাত্র ১৫ দিন পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু ঘটে পেটচিয়াম্মালের স্বামীর। সেসময় তার বয়স ছিল মাত্র ২০ বছর এবং পরে তিনি গর্ভবতী হয়ে পড়েন। মেয়েকে জন্ম দেওয়ার পর দুজনের ভরণপোষণ মেটাতে বিভিন্ন জায়গায় কাজ করতে শুরু করেন তিনি। কিন্তু শীঘ্রই বুঝতে পারেন, কাট্টুনায়াক্কানপাত্তি গ্রামের চরম পুরুষতান্ত্রিক সমাজে 'সিঙ্গেল মাদার' হিসেবে মেয়েকে বড় করা কতটা কঠিন! ভবন নির্মাণের কাজে, হোটেলে বা চায়ের দোকানে, যেখানেই কাজ করতে গিয়েছেন পেটচিয়াম্মাল, সেখানেই শুনতে হয়েছে কটূ কথা। প্রতিটি জায়গায় যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি। 

তাই এই অবস্থা থেকে মুক্তি পেতে এক ভিন্নধর্মী পরিকল্পনা করেন এস পেটচিয়াম্মাল। একদিন তিনি তামিলনাড়ুর তিরুচেন্দুরের তিরুচেন্দুর মুরুগান মন্দিরে যান এবং নিজের চুল কেটে ছোট করে ফেলেন। সেই সাথে শাড়ি বদলে শার্ট ও লুঙ্গি পরেন এবং নিজের নাম বদলে রাখেন 'মুথু'। 

পুরনো ছবি হাতে এস পেটচিয়াম্মাল। ছবি: অডিটি সেন্ট্রাল

কিন্তু নতুন পরিচয় নেওয়ার পাশাপাশি নতুন জায়গায় জীবন শুরু করতে চেয়েছিলেন পেটচিয়াম্মাল। তিনি বলেন, "আমরা ২০ বছর আগে কাট্টুনায়াক্কানপাত্তিতে আবার বসতি গড়ে তুলি। শুধুমাত্র আমার খুব ঘনিষ্ঠ কিছু আত্মীয় এবং আমার মেয়ে জানতো যে আমি একজন নারী। আমি সেখানে সব রকম কাজ করেছি- রঙ করার কাজ, চায়ের দোকানি কিংবা পরোটা তৈরি। আমার প্রতিটি পয়সা আমি আমার মেয়ের নিরাপদ ভবিষ্যতের জন্য সঞ্চয় করেছি।"

অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে, তিন দশকেরও বেশি সময় ধরে এস পেটচিয়াম্মাল তার পুরুষ ছদ্মবেশ ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। এখন তার মেয়ে শানমুগাসুন্দরি বড় হয়েছে এবং তার বিয়ে হয়ে গেছে। ফলে পেটচিয়াম্মাকে আর নিজের পরিচয় গোপন রাখতে হচ্ছে না। সম্প্রতি নিজের আসল পরিচয় প্রকাশের পর লাখো মানুষের প্রশংসা পেয়েছেন তিনি। তবে নিজের আগের জীবনে ফিরে যেতে চান না পেটচিয়াম্মাল।

কারণ ৩৬ বছর ধরে পুরুষের ছদ্মবেশ ধারণ করায় 'মুথু' পরিচয়কেই হৃদয়ে ধারণ করেছেন এই নারী। একই ধরনের ঘটনা ঘটেছিল আলবেনিয়ায়, যেখানে ভার্জিনেস্থা নামের এক নারী তার পরিবারের সুরক্ষার জন্য সারাজীবন পুরুষের ছদ্মবেশে কাটিয়েছেন।

সূত্র: অডিটি সেন্ট্রাল    

Related Topics

টপ নিউজ

তামিলনাড়ু / পুরুষের ছদ্মবেশ / নারী / সন্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • বাধা পেরিয়ে গ্রামের মেয়ে আফসানা যেভাবে চিকিৎসক হলেন
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • অধিকার আদায়ের লড়াই এখনও শেষ হয়নি, নারীদেরই সাহস তৈরি করতে হবে: শিরীন হক
  • দেশব্যাপী নারী নির্যাতনের বিচার দাবিতে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন
  • ভালো রাজনীতিক হতে হলে কি ভালো বাবা হওয়া যায় না? 

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net