Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
মর্টার হামলায় ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রথম নারী সৈনিক নিহত  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 May, 2022, 05:15 pm
Last modified: 06 May, 2022, 05:34 pm

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
  • মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • ফার্মগেটে বাসচাপায় সিএনজি অটোরিকশাচালক নিহত

মর্টার হামলায় ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রথম নারী সৈনিক নিহত  

রাশিয়ার দুই মাস যাবত মারিউপোল দখল করে রাখার প্রায় পুরো সময়টাই রুশ সেনাবাহিনীর সঙ্গে ছিলেন ভ্যালেন্তিনা গ্যালাটোভা।তিনি রাশিয়ার ফ্রন্টলাইনে একজন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
টিবিএস ডেস্ক
06 May, 2022, 05:15 pm
Last modified: 06 May, 2022, 05:34 pm
ভ্যালেন্তিনা গ্যালাটোভা। ছবি: ডেইলি মেইল

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরম্ভের পর থেকে এই প্রথম নিজেদের কোনো নারী সৈনিককে হারালো রাশিয়া। মারিউপোলের লড়াইয়ে মর্টারের গোলায় নিহত হন ভ্যালেন্তিনা গ্যালাটোভা নামের ওই নারী। তিনি রাশিয়ার ফ্রন্টলাইনে একজন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। 

গত মাসে কৃষ্ণ সাগর উপকূলের বন্দর নগরীতে নিহত হন ২৭ বছর বয়সী ভ্যালেন্তিনা। যদিও রাশিয়ান গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে বুধবার (৪ মে)।

এক সন্তানের জননী ভ্যালেন্তিনা গ্যালাটোভার জন্ম সাইবেরিয়াতে। তরুণ বয়সে তিনি ইউক্রেনের খারকিভ শহরের ১৭০ মাইল উত্তর-পশ্চিমের শহর ভরোনেঝ-এ চলে আসেন। ২০১৪ সালে ইউক্রেনে রাশিয়ার সর্বশেষ আগ্রাসনের সময় তিনি স্বামীসহ দোনেৎস্ক এর মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণাধীন এলাকায় চলে আসেন। এখানেই তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। ভ্যালেন্তিনার ছেলের বয়স এখন ৮ বছর।

দোনেৎস্কে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে চলতি বছরের জানুয়ারিতেই স্নাতক শেষ করেছিলেন ভ্যালেন্তিনা।

 

ভ্যালেন্তিনা গ্যালাটোভার স্বামী দোনেস্ক পিপল'স রিপাবলিক (ডিপিআর)-এর সশস্ত্র বাহিনীতে কর্মরত ছিলেন এবং গত বছর ইউক্রেনের সাথে সীমান্ত সংঘর্ষে তার মৃত্যু হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয়বারের মতো ইউক্রেন আক্রমণের পর ডিপিআর সশস্ত্র বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লেখান ভ্যালেন্তিনা। রাশিয়া ফ্রন্টলাইনে সশস্ত্র যোদ্ধা হিসেবে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করায় ফ্রন্টলাইন চিকিৎসক হিসেবে ইউক্রেনে পাঠানো হয় ভ্যালেন্তিনাকে।

রাশিয়া দুই মাস যাবত মারিউপোল দখল করে রাখার প্রায় পুরো সময়টাই রুশ সেনাবাহিনীর সঙ্গে ছিলেন ভ্যালেন্তিনা। তার নিজ শহর ভরোনেঝ-এর রুশ গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৪ এপ্রিল রুশ বাহিনী একটি 'যুদ্ধ মিশন' পরিচালনার সময় মর্টারের গোলায় নিহত হন ভ্যালেন্তিনা। 

মা-বাবা দুজনকেই যুদ্ধে হারিয়ে এতিম হয়ে যাওয়া ভ্যালেন্তিনার সন্তানকে এখন ভরোনেঝ-এ ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দাদির কাছে লালন-পালনের জন্য রাখা হবে তাকে।

সূত্র: ডেইলি মেইল

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / মারিউপোল / ফ্রন্টলাইন চিকিৎসক / নিহত / মর্টার হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
  • মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • ফার্মগেটে বাসচাপায় সিএনজি অটোরিকশাচালক নিহত

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net