Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
করোনা আক্রান্ত ৩ রোগীর অবস্থা স্থিতিশীল: আইইডিসিআর

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
10 March, 2020, 02:05 pm
Last modified: 10 March, 2020, 02:31 pm

Related News

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমানোর আইনে ছাড় দিচ্ছে অর্থ মন্ত্রণালয়
  • আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
  • চার মাস পরেও ২০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের অর্থছাড় মাত্র ১১০ কোটি টাকা
  • বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ

করোনা আক্রান্ত ৩ রোগীর অবস্থা স্থিতিশীল: আইইডিসিআর

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা বলেন, ওই তিনজন ছাড়া আরও আটজন আইসোলেশনে আছেন। এছাড়া আরও ১২৭ জনকে পরীক্ষা করে করোনা সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি।
টিবিএস ডেস্ক
10 March, 2020, 02:05 pm
Last modified: 10 March, 2020, 02:31 pm

দেশে যে তিন ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা।

মঙ্গলবার দুপুরে এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এসময় তিনি  আরও জানান, করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে দেশে এখন পর্যন্ত মোট ১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে তাদের কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তাই এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিনজনই।

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা বলেন, ওই তিনজন ছাড়া আরও আটজন আইসোলেশনে আছেন।

তিনি বলেন, যে তিন জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন, তাদের মধ্যে দুই জনের মধ্যে মৃদু সংক্রমণ ছিল। তবে তাদের আমরা এখনই ছাড়তে পারবো না। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী: পরপর দুইবার স্বাস্থ্য পরীক্ষাতে নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত রোগীদের চিকিৎসাধীন থাকতে হবে। তবে বাকি যারা আছেন, তাদের নিয়েও শঙ্কার কোনো কারণ নেই।

এর আগে গত রোববার বিকেলে দেশে করোনা ভাইরাসে তিনজন শনাক্ত হওয়ার ঘোষণা দেয় আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তখন বলা হয়, এই তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। এদের একজনের স্ত্রী তার স্বামীর মাধ্যমে করোনায় আক্রান্ত হন।

আইইডিসিআর পরিচালক বলেন, ইতালি থেকে আসা প্রবাসী বাঙালিদের কাছাকাছি এসেছেন—এমন চারজনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এ ছাড়া বিদেশ থেকে আসা আরও বেশ কিছু ব্যক্তিকে বাড়িতে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে। তবে কতজনকে বাড়িতে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে, সে সংখ্যা তিনি জানাননি।

মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় সাতজনের নাক-মুখের লালা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কেউ আক্রান্ত হয়নি।
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / করোনা ভাইরাস / আইইডিসিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমানোর আইনে ছাড় দিচ্ছে অর্থ মন্ত্রণালয়
  • আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
  • চার মাস পরেও ২০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের অর্থছাড় মাত্র ১১০ কোটি টাকা
  • বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net