Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
‘তোমায় পর্দায় দেখাতে বাড়তি আলো লাগবে’, যেভাবে কটাক্ষের শিকার হতেন নওয়াজউদ্দিন   

বিনোদন

টিবিএস ডেস্ক
26 April, 2022, 11:55 am
Last modified: 26 April, 2022, 12:40 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

‘তোমায় পর্দায় দেখাতে বাড়তি আলো লাগবে’, যেভাবে কটাক্ষের শিকার হতেন নওয়াজউদ্দিন   

একসময়ের ‘বাতিল’ অভিনেতা এখন ছবি, সিরিজ বাছাই করেন নিজের ইচ্ছায়।
টিবিএস ডেস্ক
26 April, 2022, 11:55 am
Last modified: 26 April, 2022, 12:40 pm

টানটান, বাস্তবধর্মী অভিনয়ে মুগ্ধ করার ক্ষমতা ছিলই; ইদানীং তার স্পষ্ট কথা বলার অভ্যাস। বলিউডের একাধিক ইস্যু নিয়ে বারবারই সরব হয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। সম্প্রতি এক সাক্ষাৎকারে যেমন উঠে এল নতুন অভিনেতাদের সঙ্গে বলিউড ইন্ডাস্ট্রির দুর্ব্যবহারের কথা। নবীন অভিনেতা হিসেবে নিজেরই চূড়ান্ত হেনস্তা হওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিলেন 'গ্যাংস অব ওয়াসিপুর'-এর অভিনেতা।  

নওয়াজ তখন বলিউডে একেবারেই নতুন। প্রযোজক-পরিচালকদের দ্বারে দ্বারে ঘুরছেন কাজের আশায়। কোথাও শুনতে হচ্ছে, তার চেহারা একেবারেই অভিনেতাসুলভ নয়। সময় নষ্ট করা বৃথা। কোথাও জুটছে গায়ের রং নিয়ে ব্যঙ্গ। এমনই পরিস্থিতির মধ্যে জীবনের সবচেয়ে কঠিন অপমানটাও সহ্য করতে হয়েছিল অভিনেতাকে।

কী শুনতে হয়েছিল 'সেক্রেড গেমস' তারকাকে?

সাক্ষাৎকারে নওয়াজ জানান, সে সময়ে ছোট পর্দায় কাজ খুঁজছিলেন তিনি। সে সূত্রেই একটি টিভি শোয়ের নির্মাতাদের সঙ্গে দেখা করতে যান। নির্মাতারা তাকে মুখের উপর বলেন, ''তোমায় নিলে তো খরচ বেড়ে যাবে আমাদের। কারণ পর্দায় তোমাকে দেখাতে হলে বাড়তি আলো লাগাতে হবে সেটে!''

গায়ের রং নিয়ে এমন চূড়ান্ত অপমান মুখ বুজে সহ্য করে সে দিন ফিরতে হয়েছিল নওয়াজকে। তবু কাজ খোঁজা থামেনি। ছোট পর্দা থেকে বড় পর্দা, সর্বত্রই চেষ্টা চালিয়ে যেতে থাকেন অভিনেতা। পরের বেশ কয়েকটা বছরে কখনও আধ মিনিটের জন্য ছবিতে, কখনও বা এক-দুটো দৃশ্যে মুখ দেখানো— এমনই লড়াই চালিয়ে যাচ্ছিলেন অভিনেতা। 

তারপর ভাগ্যের চাকা ঘুরেছে এক দিন। এক দশকের লড়াই শেষে একের পর এক ছবি আর সিরিজে বলিষ্ঠ অভিনয় দিয়ে বলিউডে নিজের পাকাপাকি অবস্থান করেছেন নওয়াজ। একসময়ের 'বাতিল' অভিনেতা এখন ছবি, সিরিজ বাছাই করেন নিজের ইচ্ছায়। কয়েকশো চিত্রনাট্যের ভিড়ে কাজ করেন হয়তো হাতেগোনা কয়েকটিতে। আপাতত 'হিরোপান্তি ২' ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে তাকে।

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 

Related Topics

টপ নিউজ

নওয়াজউদ্দিন সিদ্দিকী / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net