Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট হলেন ইমানুয়েল ম্যাঁখো

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 April, 2022, 10:00 am
Last modified: 25 April, 2022, 03:44 pm

Related News

  • ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স
  • ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ইংল্যান্ড, মেসিকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক এমবাপ্পে
  • সেমিফাইনালে স্পেনকে হারানোর মতো খেলতে পারেনি ফ্রান্স, মানলেন কোচ; ক্ষোভ ঝাড়লেন রেফারির ওপরও
  • এমবাপ্পের হাত ধরে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফ্রান্স
  • ফ্রান্সেরই উচিত সেমিফাইনালে আমাদের ভয় পাওয়া: লামিনে ইয়ামাল

আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট হলেন ইমানুয়েল ম্যাঁখো

কট্টরবাদী ডানপন্থী প্রতিদ্বন্দ্বী মেরিন লঁ পেনকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে আরও ৫ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।
টিবিএস ডেস্ক
25 April, 2022, 10:00 am
Last modified: 25 April, 2022, 03:44 pm
ছবি: রয়টার্স

ডানপন্থী প্রতিদ্বন্দ্বী মেরিন লঁ পেনকে পরাজিত করে আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাঁখো। ইউরোপের রাজনৈতিক ঝড় আর দেশের কট্টর ডানপন্থী প্রার্থীকে হারিয়ে দ্বিতীয় মেয়াদের আরও ৫ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। রোববার (২৪ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টার দিকে নির্বাচনের চূড়ান্ত পর্বের ফলাফল প্রকাশের পর ম্যাঁখো আগের মেয়াদে তার প্রতি জনগণের অসন্তোষের কথা স্বীকার করেন এবং সামনের দিনগুলোতে তিনি তা সংশোধন করবেন বলে আশ্বাস দেন। খবর রয়টার্সের। 

চ্যাম্প ডি মার্স পার্কে আইফেল টাওয়ারে বিশাল এক স্ক্রিনে ফলাফল ভেসে ওঠার সঙ্গে সঙ্গে উল্লসিত হন ম্যাঁখোর সমর্থকরা। বার্লিন, ব্রাসেলস, লন্ডন এবং অন্যান্য দেশের নেতারা তার কাছে কট্টরবাদী, ইউরোসেপ্টিক লঁ পেনের পরাজয়কে স্বাগত জানিয়েছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৯৭ শতাংশ ভোট গণনা হয়েছে। এরমধ্যে ৫৭.৪ শতাংশ ভোট পেয়ে নিজের অবস্থান শক্ত করেছেন ম্যাঁখো। তবে নিজের বিজয়ের ভাষণে তিনি স্বীকার করেছেন, অনেকেই তাকে ভোট দিয়েছিলেন কেবল লঁ পেনকে দূরে রাখার জন্য। সেইসঙ্গে প্রথম মেয়াদে তার ওপর জন অসন্তোষের কথাও স্বীকার করেছেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছেন, দ্বিতীয় মেয়াদে ভুলগুলো সংশোধন করে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা করবেন। 

ইমানুয়েল ম্যাঁখো ও মেরিন লঁ পেন। ছবি: সংগৃহীত

তিনি বলেন, "অনেকেই আমাকে ভোট দিয়েছেন এ কারণে নয় যে তারা আমাকে সমর্থন করেন, বরং কট্টর-ডানপন্থীদেরকে দূরে রাখতেই তারা আমাকে বেছে নিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং জানতে চাই, আগামী বছরগুলোর জন্য আমি তাদের কাছে ঋণী হয়ে গেলাম।"

টানা দুই বছর মহামারিজনিত সংকট এবং এরপর ইউক্রেন যুদ্ধের কারণে ফ্রান্সে জ্বালানির মূল্যে ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে। এ কারণে দেশের সামগ্রিক অর্থনৈতিক খাতে দেখা দিয়েছে নানান ধরনের সমস্যা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের বিরুদ্ধে দেখা দিয়েছিল জন অসন্তোষ।

এদিকে, নির্বাচনে নিজের পরাজয় বরণ করে নিলেও জুনের সংসদ নির্বাচনে আবারও লড়াইয়ের অঙ্গীকার করেছেন লঁ পেন।

নিজের সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি কখনই ফরাসিদের ছেড়ে যাবো না।"

  • সূত্র: রয়টার্স 
     
Related Topics

টপ নিউজ

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন / ফ্রান্সের প্রেসিডেন্ট / ফ্রান্স / ইমানুয়েল ম্যাখোঁ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স
  • ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ইংল্যান্ড, মেসিকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক এমবাপ্পে
  • সেমিফাইনালে স্পেনকে হারানোর মতো খেলতে পারেনি ফ্রান্স, মানলেন কোচ; ক্ষোভ ঝাড়লেন রেফারির ওপরও
  • এমবাপ্পের হাত ধরে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফ্রান্স
  • ফ্রান্সেরই উচিত সেমিফাইনালে আমাদের ভয় পাওয়া: লামিনে ইয়ামাল

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net