Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

খেলা

দ্য টেলিগ্রাফ
21 July, 2026, 07:20 pm
Last modified: 21 July, 2026, 07:54 pm

Related News

  • হংকং-স্টাইলে ফকল্যান্ডকে আর্জেন্টিনার কাছে হস্তান্তর করুন: প্রেসিডেন্ট মিলেই
  • ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • সেউতা অভিবাসী সংকটে ইন্ধন দিয়েছে রাশিয়া ও ইসরায়েল: দাবি স্পেনের প্রধানমন্ত্রীর
  • স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

সিগার হাতে ইয়ামালের একটি ছবি প্রকাশিত হয়। উদ্‌যাপনের সময় তিনি একটি প্ল্যাকার্ড তুলে ধরেন, যাতে লেখা ছিল- ‘ভেলাদা দেল আনিও: পারেদেস ভারসেস গাভি’। এটি ফাইনাল শেষে হওয়া হাতাহাতির ঘটনার প্রতি ইঙ্গিত।
দ্য টেলিগ্রাফ
21 July, 2026, 07:20 pm
Last modified: 21 July, 2026, 07:54 pm
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন

বিশ্বকাপ জয়ের পর স্পেনের রাজধানী মাদ্রিদে আয়োজিত বিজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ করেছেন স্প্যানিশ তারকা ফুটবলার লামিনে ইয়ামাল। মাদ্রিদের রাস্তায় এ সময় প্রায় ২০ লাখ মানুষের সমাগম হয়।

রোববার রাতে ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে জয়ের পর স্পেন দল নিউইয়র্ক থেকে বিমানে করে সোমবার বিকেলে রাজধানী মাদ্রিদে পৌঁছায়। প্রথমে জারজুয়েলা প্রাসাদে তাদের স্বাগত জানান স্পেনের রাজপরিবার। পরে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সাক্ষাৎ করতে তারা মনক্লোয়া প্রাসাদে যান।

সিগার হাতে ইয়ামালের একটি ছবি প্রকাশিত হয়। উদ্‌যাপনের সময় তিনি একটি প্ল্যাকার্ড তুলে ধরেন, যাতে লেখা ছিল- 'ভেলাদা দেল আনিও: পারেদেস ভারসেস গাভি'। এটি ফাইনাল শেষে হওয়া হাতাহাতির ঘটনার প্রতি ইঙ্গিত।

আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের আচরণ থেকেই সেই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। 'লা ভেলাদা দেল আনিও' স্পেনের একটি জনপ্রিয় সেলিব্রিটি বক্সিং প্রতিযোগিতা।

মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষে আচরণের জন্য আর্জেন্টিনা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। সেই ঘটনায় এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন।

ফাইনালের জয়সূচক গোলদাতা ফেরান তোরেসকে 'মেক স্পেন গ্রেট অ্যাগেইন' লেখা একটি ক্যাপ পরা অবস্থায় দেখা যায়। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল পরিচিত স্লোগানের প্রতি ইঙ্গিত।

পরে ছাদখোলা বাসে মাদ্রিদের রাস্তায় বিজয় শোভাযাত্রায় অংশ নিয়ে সিবেলেস স্কয়ারের উদ্‌যাপনে যোগ দেন তিনি।

মাদ্রিদে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি জানান, বিশ্বকাপ জয় উদ্‌যাপনে প্রায় ২০ লাখ মানুষ অংশ নেন।

স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে খেলোয়াড়দের উদ্দেশে বলেন, 'তোমরা কষ্ট করেছ, চোট নিয়ে ও ক্লান্ত হয়ে ফিরেছ। সমালোচনাও সহ্য করতে হয়েছে। কিন্তু দেশের জন্য বিশ্বকাপ জিতে আনার আনন্দের তুলনায় সেসব আর তেমন কী?'

উদ্‌যাপন শুরুর আগে খেলোয়াড়রা এক হাজার পাউন্ড মূল্যের এক বোতল লাল ওয়াইন পান করেন। পরে একে একে সবাই ট্রফিতে চুমু দেন।

অনুষ্ঠানের শেষ দিকে খেলোয়াড়দের মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয়। বোরহা ইগলেসিয়াস মাইক্রোফোন হাতে র‍্যাপ গান পরিবেশন করেন এবং স্পেন ও চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেয়া ড্রাম বাজান।

মঞ্চে বক্তব্য দিতে গিয়ে প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, 'আমাদের সমর্থন দেওয়ার জন্য স্পেনকে ধন্যবাদ। আমরা ভাগ্যবান যে আমাদের দলে ২৬ জন অসাধারণ মানুষ আছেন, যারা বিশ্বের সেরা ফুটবলারও।'

তিনি বলেন, 'তাদের কোচ হতে পেরে এবং কোচিং স্টাফদের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিতে পেরে আমি গর্বিত। স্পেন দীর্ঘজীবী হোক!'

স্পেনের অধিনায়ক ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি বলেন, 'আমরা বিশ্বচ্যাম্পিয়ন। আমার মাকে অভিনন্দন, আমাদের সবার মাকে অভিনন্দন। রাজা দীর্ঘজীবী হোন। স্পেন দীর্ঘজীবী হোক।'

Related Topics

টপ নিউজ

লামিনে ইয়ামাল / স্পেন / আর্জেন্টিনা / বিশ্বকাপ ফুটবল ২০২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স
    মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?
  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • কোলাজ: টিবিএস
    ১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

Related News

  • হংকং-স্টাইলে ফকল্যান্ডকে আর্জেন্টিনার কাছে হস্তান্তর করুন: প্রেসিডেন্ট মিলেই
  • ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • সেউতা অভিবাসী সংকটে ইন্ধন দিয়েছে রাশিয়া ও ইসরায়েল: দাবি স্পেনের প্রধানমন্ত্রীর
  • স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?

2
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net