Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
বেশিরভাগ পাকিস্তানী ইমরান খানের অপসারণকে সমর্থন করছেন, প্রকাশ জরিপে 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 April, 2022, 09:05 pm
Last modified: 13 April, 2022, 09:04 pm

Related News

  • মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: কেন জোটবদ্ধ হলো সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান
  • ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের: পিটিআই
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্রকে নিয়ে এ অঞ্চলের দেশগুলোর ‘দৃষ্টিভঙ্গি পরিবর্তনের’ ইঙ্গিত: ইরান
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা

বেশিরভাগ পাকিস্তানী ইমরান খানের অপসারণকে সমর্থন করছেন, প্রকাশ জরিপে 

রোববার মধ্যরাতের পর এ সমীক্ষাটি চালায় গ্যালপ পাকিস্তান। তার কয়েক ঘণ্টা আগেই পার্লামেন্টে ভোটাভুটিতে ক্ষমতা হারান ইমরান খান।  
টিবিএস ডেস্ক
13 April, 2022, 09:05 pm
Last modified: 13 April, 2022, 09:04 pm
ইমরান খান। ছবি: চিপ সোমোদেভিলা/ গেটি ইমেজেস

পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রীত্ব হারানোয় আনন্দিত অধিকাংশ পাকিস্তানী নাগরিক। সাম্প্রতিক এক জরিপের ফলাফলে এমন তথ্যই জানানো হয়েছে। 

জরিপে অংশ নেওয়া দক্ষিণ এশীয় দেশটির ৫৭ শতাংশ ব্যক্তি জানান, ইমরানের বিদায়ে তারা 'খুশি'। তবে ইমরানের সমর্থন যে কম নয়, সে প্রমাণও মিলেছে। কারণ, ৪৩ শতাংশ এ ঘটনায় তাদের 'ক্ষোভ' প্রকাশ করেন। 

রোববার মধ্যরাতের পর এ সমীক্ষাটি চালায় গ্যালাপ পাকিস্তান। তার কয়েক ঘণ্টা আগেই পার্লামেন্টে ভোটাভুটিতে ক্ষমতা হারান ইমরান খান।  

জরিপ পদ্ধতি ছিল অনির্বাচিত। এজন্য গড়পড়তা একটি নাম্বার ডায়াল করে মতামত জানতে কল করা হয় দেশটির ১০০টি জেলার এক হাজার নারী ও পুরুষকে।  

তাদের মধ্যে যারা সাবেক এ ক্রিকেট তারকার ক্ষমতা থেকে বিদায়কে ইতিবাচক অগ্রগতি বলে মত দিয়েছেন, তারা ইমরান খানের পিটিআই সরকারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়েই বেশি অসন্তোষের কথা জানান। 

আর যারা এ ঘটনায় নাখোশ, তাদের অধিকাংশ এ মতামতের পেছনে প্রধান কারণ হিসেবে "ইমরান খান একজন সৎ প্রধানমন্ত্রী" ছিলেন বলে উল্লেখ করেছেন। 

পাকিস্তানের জনগণের মধ্যে অর্থনীতির অব্যবস্থাপনা, চড়া মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার ঘাটতি নিয়ে ইমরান খানের বিরুদ্ধে সমালোচনা রয়েছে। চলতি মাসেই মার্কিন ডলারের বিপরীতে সর্বনিম্ন বিনিময় হারে নেমে আসার রেকর্ড হয় পাকিস্তানী রুপির। অথচ, ইমরান তার নির্বাচনী অঙ্গীকারে একটি শক্তিশালী অর্থনীতি গঠনের কথা বলেছিলেন। 

ইমরানের অপসারণের পর থেকে তার বিপুল সংখ্যক সমর্থক দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ করছে। ইমরানের অভিযোগ 'বিদেশী ষড়যন্ত্রে তার সরকারকে উৎখাত করা হয়েছে'। এজন্য তিনি সরাসরি দায়ী করেছেন আমেরিকাকে (মার্কিন যুক্তরাষ্ট্র)। উল্লেখ্য, পাকিস্তানের অধিকাংশ দলই একজোট হয়ে ইমরানকে ক্ষমতাচ্যুত করেছে। এতে তার দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোয়, ক্ষমতাও হারায়। 

তবে আমেরিকার সাথে ষড়যন্ত্রে জড়িত হওয়ার অভিযোগ অস্বীকার করেছে বাইডেন প্রশাসন ও পাকিস্তানের ইমরান বিরোধী শিবির উভয়পক্ষই। 

কিন্তু, হার মানতে নারাজ ইমরান। তিনি অবিলম্বে নির্বাচনের দাবি জানাচ্ছেন।    

বর্তমানে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)- পিএমএলএন সভাপতি শাহবাজ শরিফ। তিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই, যিনি টানা তিনবার দেশ পরিচালনা করেছেন। 

উল্লেখ্য, গ্যালাপ আমেরিকার ওয়াশিংটন ডিসি- ভিত্তিক একটি জরিপ ও তথ্য বিশ্লেষক সংস্থা। নানান সমীক্ষা পরিচালনায় সংস্থাটির সুনাম রয়েছে। 

সূত্র: ব্লুমবার্গ 
 
Related Topics

টপ নিউজ

পাকিস্তান / ইমরান খান / অনাস্থা ভোট / গ্যালাপ জরিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: কেন জোটবদ্ধ হলো সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান
  • ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের: পিটিআই
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্রকে নিয়ে এ অঞ্চলের দেশগুলোর ‘দৃষ্টিভঙ্গি পরিবর্তনের’ ইঙ্গিত: ইরান
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net