Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
সুপ্রিম কোর্টে ইমরান পরাস্ত, শনিবার অনাস্থা ভোট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 April, 2022, 09:50 pm
Last modified: 07 April, 2022, 11:23 pm

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

সুপ্রিম কোর্টে ইমরান পরাস্ত, শনিবার অনাস্থা ভোট

গত ৩ এপ্রিলের বিক্ষুদ্ধ রাজনৈতিক ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ রায় দিলেন সুপ্রিম কোর্ট।
টিবিএস ডেস্ক
07 April, 2022, 09:50 pm
Last modified: 07 April, 2022, 11:23 pm
পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: এপি

গত ৩ এপ্রিল, পাকিস্তানের রাজনীতিতে ঘটে যায় লঙ্কাকাণ্ড। বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে এনেছিল অনাস্থা প্রস্তাব, যার ওপর ভোটাভুটি সেদিন বাতিল করেন জাতীয় পরিষদের নিম্নকক্ষের ডেপুটি স্পিকার কাশিম সুরি। এরপর ইমরানের পরামর্শে জাতীয় পরিষদ (পার্লামেন্ট) ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এসব সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

সর্বোচ্চ আদালতের পাঁচ বিচারকের সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চের পাঁচ জনই এ রায়ের পক্ষে ভোট দেন। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) রায় ঘোষণা করা হয়। 

আদালত প্রেসিডেন্ট আলভির জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত 'অবৈধ' ঘোষণার পাশাপাশি প্রধানমন্ত্রী ইমরান খানসহ তার মন্ত্রিপরিষদকে পুনর্বহাল করেছেন।

দেশটির গণমাধ্যম দ্য নিউজে আদালতের রায় উদ্ধৃত করে বলা হয়, "প্রেসিডেন্টের কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শদানের অধিকার ছিল না প্রধানমন্ত্রীর, তাই এপর্যন্ত নেওয়া সকল সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হলো।

পাকিস্তানের বর্তমান ও ২৮তম প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল। ছবি: দ্য ডন

রায়ের প্রেক্ষিতে আগামী শনিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় পরিষদের পুনঃঅধিবেশনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা ভোটের বিষয়টির সমাধান ছাড়া অধিবেশন স্থগিত রাখা সম্ভব নয়। অর্থাৎ, ওইদিন অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে।

রায় ঘোষণার সময় পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল বলেছেন, কেবল জাতীয় স্বার্থ ও বাস্তবিক সম্ভাবনা মাথায় রেখেই আদালত তার সিদ্ধান্ত নেয়।

এসময় তিনি ডেপুটি স্পিকারের সিদ্ধান্তকে 'প্রিমা ফ্যাসি' ও সংবিধানের ৯৫নং অনুচ্ছেদের লঙ্ঘন বলে একে অসাংবিধানিক বলে ঘোষণা করেন।

সর্বোচ্চ আদালতের পাঁচ সদস্যের বর্ধিত বেঞ্চের প্রধান বিচারপতি বান্দিয়ালের সাথে আরো ছিলেন, বিচারক মুনিব আখতার, বিচারক আইজাউল আহসান, বিচারক মাজহার আলম ও বিচারক জামাল খান মান্দোখেল।

উল্লেখ্য, ডেপুটি স্পিকার ও প্রেসিডেন্টসহ ইমরান খানের কর্মকাণ্ডকে 'অসাংবিধানিক' উল্লেখ করে গত ৩ এপ্রিলই সুপ্রিম কোর্টে সুয়োমোটো মামলা করা হয়।

  • সূত্র: দ্য ডন, জিও নিউজ 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / সুপ্রিম কোর্ট / অনাস্থা প্রস্তাব / রায় ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net