Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
১০০ বছর ধরে ভুল নামে ডাকা হচ্ছে পেরুর 'মাচু পিচু'কে!  

অফবিট

টিবিএস ডেস্ক
03 April, 2022, 01:40 pm
Last modified: 15 May, 2022, 10:09 am

Related News

  • পেরুর ক্ষমতায় সাবেক ‘স্বৈরশাসক' ফুজিমোরির মেয়ে কেইকো
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • পেরুতে সাড়ে ৩ হাজার বছরের পুরোনো শহরের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা
  • প্রশান্ত মহাসাগরে ভেসে থাকার ৯৫ দিন পর উদ্ধার পেরুর জেলে, বেঁচে ছিলেন কচ্ছপ খেয়ে
  • উভচর ইঁদুর, থলথলে গোল মাথার মাছসহ পেরুতে নতুন ২৭ প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা

১০০ বছর ধরে ভুল নামে ডাকা হচ্ছে পেরুর 'মাচু পিচু'কে!  

৬০০ বছরেরও পুরনো, ইনকা সভ্যতার এই নিদর্শন নিয়ে ঐতিহাসিকদের গবেষণা কখনোই থেমে ছিল না। এবার তাদের দাবি, যেসব 'ইনকা' এই প্রাচীন শহরটি প্রতিষ্ঠা করেছিল, তারা আসলে শহরটিকে 'হুয়ানা পিচু' নামে ডাকতো।
টিবিএস ডেস্ক
03 April, 2022, 01:40 pm
Last modified: 15 May, 2022, 10:09 am
ইনকাদের নিদর্শন পেরুর 'মাচু পিচু' শহর। ছবি: সংগৃহীত

সারা বিশ্বের পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণ পেরুর 'মাচু পিচু' শহর। ঐতিহাসিক এ স্থানটি ইনকা সভ্যতার নিদর্শন হিসেবে পরিচিত। কিন্তু সম্প্রতি ইনস্টিটিউট অব আন্দিয়ান স্টাডিজ এর জার্নাল 'নাওপা পাচা'তে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, গত ১০০ বছর ধরে মানুষ ভুল নামে জেনে এসেছে এই মাচু পিচুকে!

৬০০ বছরেরও পুরনো এই ঐতিহাসিক নিদর্শন নিয়ে ঐতিহাসিকদের গবেষণা কখনোই থেমে ছিল না। প্রতিনিয়তই আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন সত্য। গেল বছর গবেষকরা আবিষ্কার করেছিলেন যে, এই ইনকান শহরটি যতটা পুরনো বলে ধারণা করা হতো, তার চেয়ে অন্তত ৩০ বছর বেশি পুরনো।

এবার তাদের দাবি, যেসব 'ইনকা' এই প্রাচীন শহরটি প্রতিষ্ঠা করেছিল, তারা আসলে শহরটিকে 'হুয়ানা পিচু' নামে ডাকতো। এ দুটি শব্দকে ভাঙলে দেখা যায়, হুয়ানা অর্থ 'নতুন বা তরুণ' এবং আদিবাসী কুয়েচুয়া ভাষায় পিচু অর্থ 'পর্বতচূড়া'। সাউদার্ন উটাহ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এমিলি ডিন সংবাদমাধ্যম সিএনএনকে পুরনো নামটির অর্থ জানান।

অন্যদিকে, মাচু অর্থ 'পুরনো'। তার মানে এতদিন যাবত মানুষ শহরটিকে জেনে এসেছে 'পুরনো পর্বতচূড়া' নামে, বলেন এমিলি ডিন।

প্রতিবেদনটির লেখক ও ইলিনয় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ব্রায়ান বাওয়ারের মতে, "ধারণা করা হয়, ইনকা সাম্রাজ্যের রাজধানী কোস্কোতে বসবাসরত রাজকীয় ইনকাদের জন্য একটি এস্টেট হিসেবে ১৪২০ সালের দিকে এই শহরটি নির্মাণ করা হয়।"

পরবর্তীতে স্প্যানিশরা ইনকা সাম্রাজ্য দখল করে নিলে হুয়ানা পিচু পরিত্যক্ত হয়ে যায়। শতকের পর শতক ধরে আন্দিজ পর্বতমালার গভীরে লুকিয়ে ছিল ইনকাদের এই শহর। ১৯১১ সালে আমেরিকান প্রত্নতত্ত্ববিদ হিরাম বিংহাম এটি পুনরায় আবিষ্কার করেন।

বিংহাম তার গাইড মেলকোর আর্তেগার দেওয়া তথ্যের ভিত্তিকে এ শহরটিকে 'মাচু পিচু' বলে আখ্যা দেন। কিন্তু গবেষক ব্রায়ান বাওয়ার এবং দোনাতো আমান্ডো গঞ্জালেস বিংহামের ব্যক্তিগত নোট অনুসন্ধান করে জানতে পারেন যে তিনি এই নামকরণ নিয়ে সন্দিহান ছিলেন।

এরপর তারা দুজন বিংহামের ওই স্থান পরিদর্শনের আগের এবং পরের মানচিত্রাবলীউ রিভিউ করেন।

তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য পাওয়া যায় ১৫৮৮ সালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে। সেখানে বলা হয়, ভিলকাবাম্বা অঞ্চলের আদিবাসীরা হুয়ানা পিচুতে ফিরে আসার কথা ভাবছে!

নাম কি বদলাবে?

বছরের পর বছর ধরে বিশ্ববাসী যে নামে মাচু পিচুকে চিনেছে, সেই নাম কি এবার বদলে যাবে? উত্তর হচ্ছে, না। দক্ষিণ আমেরিকার সবচেয়ে জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রটির নাম বদলানোর কোনো সম্ভাবনা নেই।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৭০০০ ফুট উচ্চতায় অবস্থিত মাচু পিচু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর একটি।

১৫ শতকের ইনকা সাম্রাজ্যের এই নিদর্শনটিকে এক পলক দেখতে বিগত বছরগুলোতে প্রায় ১ মিলিয়ন বা তারও বেশি দর্শণার্থী জড়ো হয়েছেন।

এমনকি গবেষকরাও মাচু পিচুর নাম বদলানোর সুপারিশ করেননি। বাওয়ার বলেন, "যেহেতু এটি মাচু পিচু নামেই বিশ্বব্যাপী পরিচিত হয়ে গেছে, তাই আমরা এটির নাম বদলানো পরামর্শ দিচ্ছি না।"

সূত্র: সিএনএন 

Related Topics

মাচু পিচু / পেরু / ইনকা সভ্যতা / ভুল নাম / গবেষণা প্রতিবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • পেরুর ক্ষমতায় সাবেক ‘স্বৈরশাসক' ফুজিমোরির মেয়ে কেইকো
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • পেরুতে সাড়ে ৩ হাজার বছরের পুরোনো শহরের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা
  • প্রশান্ত মহাসাগরে ভেসে থাকার ৯৫ দিন পর উদ্ধার পেরুর জেলে, বেঁচে ছিলেন কচ্ছপ খেয়ে
  • উভচর ইঁদুর, থলথলে গোল মাথার মাছসহ পেরুতে নতুন ২৭ প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net