Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
রাতভর উত্তেজনা শেষে ভোরে গ্রেপ্তারের পর হত্যা মামলায় কারাগারে আইভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2025, 11:00 am
Last modified: 09 May, 2025, 01:01 pm

Related News

  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা তদন্তের দাবি এনসিপির
  • রাজধানীর ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, গ্রেপ্তার ২
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের কোনো আইনি ভিত্তি দেখছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির
  • রাষ্ট্রপতির শুধু পদত্যাগ করলে হবে না, তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

রাতভর উত্তেজনা শেষে ভোরে গ্রেপ্তারের পর হত্যা মামলায় কারাগারে আইভী

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় আইভীর গ্রেপ্তারের খবরে স্থানীয় তার সমর্থকরা রাস্তায় নেমে এলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 
টিবিএস রিপোর্ট
09 May, 2025, 11:00 am
Last modified: 09 May, 2025, 01:01 pm
ছবি: টিবিএস

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যা মামলায় শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার (৯ মে) সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আইভীকে আদালতে হাজির করার পর শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদের। 

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের দেওভোগ এলাকায় নিজ বাড়ি চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়।  

এদিকে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাবার পথে সকাল সাড়ে ৬টার দিকে শহরের বিবি রোডে তাকে বহনকারী গাড়ির ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় দুটি পটকা বিস্ফোরণ ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। 

পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ও ডিম নিক্ষেপের ঘটনায় পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আইভীকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে তার অনুসারীরা গাড়ির সঙ্গে বিভিন্ন স্লোগান দিয়ে এগোচ্ছিলেন। বিবি রোডের কালীবাজার এলাকায় পৌছালে ১৫-২০ জনের একটি দল আইভী সমর্থকদের লক্ষ্য করে হামলা চালায়। ইটপাটকেল ও ডিম ছোড়ে আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে। ধাওয়া খেয়ে পালিয়ে যান আইভী সমর্থকরা। ভাঙচুর করা হয় দুটি মোটরসাইকেল।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসানুজ্জামান বলেন, 'আইভীকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তাকে বহনকারী পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে আইভী নিরাপদ রয়েছেন। কারা হামলা চালিয়েছে সেই বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।'

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় আইভীর গ্রেপ্তারের খবরে তার সমর্থকরা রাস্তায় নেমে এলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

গ্রেপ্তার ঠেকাতে আইভীর বাড়ির চারটি রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি, বালু ফেলে সড়ক অবরোধ করেন আইভীর সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির দিকে রওনা দেওয়ার আহ্বান জানানো হয়।

রাতভর আইভীর বাড়ি ঘিরে রাখায় পুলিশ বাড়তি ফোর্স যুক্ত করে। এক পর্যায়ে আইভী পুলিশের কর্মকর্তাদের বলেন, 'আমি দিনের বেলা ছাড়া যাব না। আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে। দিনের বেলা আমাকে নিতে হবে।'

এদিকে পুরো এলাকা ঘিরে ফেলার পর পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা রাতভর আইভীর বাড়িতে প্রবেশ করে সেখানে অবস্থান নেন। পরে ভোরে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে আসেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় একাধিক মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হবার আগে এক বক্তব্যে আইভী বলেন, 'আমি জেল থেকে হলেও নির্বাচন করব। আমি কাউকে ভয় পাই না। আমি চুনকার মেয়ে।'

Related Topics

টপ নিউজ

সেলিনা হায়াৎ আইভী / গ্রেপ্তার / নারায়ণগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা তদন্তের দাবি এনসিপির
  • রাজধানীর ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, গ্রেপ্তার ২
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের কোনো আইনি ভিত্তি দেখছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির
  • রাষ্ট্রপতির শুধু পদত্যাগ করলে হবে না, তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net