Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 18, 2026
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা তদন্তের দাবি এনসিপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 July, 2026, 08:45 pm
Last modified: 26 July, 2026, 09:04 pm

Related News

  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
  • আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ২, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের দাবি
  • সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশমন্ত্রী 
  • মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাতসহ ৭ জনের মামলার রায় আগামীকাল

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা তদন্তের দাবি এনসিপির

তিনি বলেন, ‘সাহাবুদ্দিন চুপ্পু শুধু ফ্যাসিবাদের একজন আইকনই নন, তিনি একজন লুটেরা। জুলাইয়ে ঠিক কত জায়গায় তিনি গণহত্যার সঙ্গে শামিল হয়েছিলেন, তা তদন্ত করতে হবে।’
টিবিএস রিপোর্ট
26 July, 2026, 08:45 pm
Last modified: 26 July, 2026, 09:04 pm
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। ছবি: টিবিএস

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

তিনি বলেন, 'সাহাবুদ্দিন চুপ্পু শুধু ফ্যাসিবাদের একজন আইকনই নন, তিনি একজন লুটেরা। জুলাইয়ে ঠিক কত জায়গায় তিনি গণহত্যার সঙ্গে শামিল হয়েছিলেন, তা তদন্ত করতে হবে।'

রোববার (২৬ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত 'বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ'- শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতার হোসেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, 'সাহাবুদ্দিন চুপ্পু ব্যাংক লুট করেছেন। ইসলামী ব্যাংক দখল করে এস আলমের হাতে তুলে দিয়েছেন। বিদেশে বাড়িঘর করেছেন এবং বিদেশের একটি স্থায়ী রেসিডেন্সি নিয়েছেন। এ ধরনের একজন ব্যক্তির রাষ্ট্রপতির পদে থাকার কোনো যোগ্যতা নেই।'

তিনি বলেন, '৫ আগস্টের পর শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, তা নিয়েও সাহাবুদ্দিন চুপ্পু দুই ধরনের বক্তব্য দিয়েছেন। একবার বলেছেন, তার কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছে। আবার বলেছেন, পদত্যাগপত্র দেওয়া হয়নি। অর্থাৎ, তিনি স্পষ্ট মিথ্যাচার করেছেন।'

এনসিপির সদস্য সচিব বলেন, 'সাহাবুদ্দিন চুপ্পু কোনোভাবেই রাষ্ট্রপতির পদে থাকতে পারেন না। অন্তর্বর্তী সরকারের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা তাকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের দাবি জানিয়েছিলাম। তখন আমাদের সাংবিধানিক সংকটের কথা বলা হয়েছিল।'

তিনি বলেন, 'নির্বাচিত সরকারকেও আমরা একই কথা বলেছি। তখন আর সাংবিধানিক সংকটের কথা থাকার কথা নয়। কিন্তু এরপরও সাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সংসদে বক্তৃতা দেওয়ানো হয়েছে, যা মহান সংসদকে কলঙ্কিত করেছে।'

তিনি আরও বলেন, 'বিএনপির সঙ্গে ইন্টারনাল নেগোশিয়েশনের মাধ্যমে সরকার গঠনের পরও একটি সময় পর্যন্ত সাহাবুদ্দিন চুপ্পুকে দায়িত্বে রাখা হয়েছিল। এখন তাকে একটি সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করা হচ্ছে।'

আখতার হোসেন বলেন, 'গণহত্যার সময় কমান্ড রেসপন্সিবিলিটির জায়গা থেকে সাহাবুদ্দিন চুপ্পু চাইলে তা নিবৃত্ত করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। বরং শেখ হাসিনার সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন।'

তিনি বলেন, 'তার অতীতের অপকর্ম এবং পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের বিষয়গুলোও সামনে এসেছে। আমরা জেনেছি, লন্ডনে গিয়েও তিনি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন। এসব ভূমিকার কারণে তাকে এখন আইনের আওতায় আনতে হবে।'

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সদস্য সচিব ইফতেহার উদ্দীন সঞ্চালনা করেন। এতে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

জুলাই অভুত্থান / মো. সাহাবুদ্দিন / এনসিপি / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন
  • ১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
    পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • ছবি: টিবিএস
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত
  • ছবি: রয়টার্স
    ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

Related News

  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
  • আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ২, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের দাবি
  • সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশমন্ত্রী 
  • মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাতসহ ৭ জনের মামলার রায় আগামীকাল

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন

2
১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের

4
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net