Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
১২৪ বছর বয়স! ১৯০০ সালে জন্ম, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির দাবিদার পেরু

আন্তর্জাতিক

রয়টার্স
10 April, 2024, 09:25 pm
Last modified: 22 April, 2024, 06:13 pm

Related News

  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে
  • ১ লাখ ৭৫ হাজার মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, হতে পারে নতুন রেকর্ড
  • পেরুর নাসকা লাইনসের কাছে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৩
  • ঘরে ঘরে হলান্ড: লাতিন আমেরিকায় ফুটবল তারকাদের নামে নবজাতকদের নাম রাখার হিড়িক
  • পেরুর ক্ষমতায় সাবেক ‘স্বৈরশাসক' ফুজিমোরির মেয়ে কেইকো

১২৪ বছর বয়স! ১৯০০ সালে জন্ম, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির দাবিদার পেরু

মারসেলিনোর জন্ম পেরুর ছাগজা নামে ছোট্ট এক শহরে। ২০১৯ সালে সরকার তাকে সরকারি পরিচয়পত্র ও পেনসনের ব্যবস্থা করে দেয়। এর আগ পর্যন্ত তার কথা জানত না সরকার।
রয়টার্স
10 April, 2024, 09:25 pm
Last modified: 22 April, 2024, 06:13 pm
১২৪ তম জন্মদিনে মারসেলিনো এবাদা। ছবি: হ্যন্ডআউট ভায়া রয়টার্স

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সরকারি কর্মকর্তারা দাবি করেছেন, তাদের দেশের মারসেলিনো এবাদ নামে এক ব্যক্তির জন্ম ১৯০০ সালে। সে হিসেবে তার বয়স এখন ১২৪ বছর। এ দাবি সত্য প্রমাণিত হলে তিনিই হবেন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি।

মারসেলিনো পেরুর মধ্যাঞ্চল হুয়ানুকোর বাসিন্দা। গত ৫ এপ্রিল ১২৪তম জন্মদিন পালন করেন তিনি। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি পেতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবেদনের জন্য সরকার তাকে সহযোগিতা করছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের এক মুখপাত্র এক বিবৃতিতে রয়টার্সকে বলেন, 'অনেকগুলো আবেদন জমা পড়েছে, যেখানে অনেকেই নিজেদের সবচেয়ে বয়স্ক ব্যক্তি বলে দাবি করেছেন। এসব আবেদনের যথার্থতা ও সত্যতা প্রমাণের জন্য বিশেষজ্ঞ দলের সদস্যরা সেগুলো যাচাই-বাছাই করছেন।'

এর আগে সবচেয়ে বয়স্ক পুরুষ ছিলেন ভেনিজুয়েলার হুয়ান ভিসেন্তে পেরেজ মোরা। তার বয়স হয়েছিল ১১৪ বছর। তার মৃত্যুর পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এখন সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ যুক্তরাজ্যের  ব্রিট জন আলফ্রেড টিনিসউড। তার বয়স ১১১ বছর। অন্যদিকে সবচেয়ে বয়স্ক জীবিত নারীর বয়স ১১৭ বছর।

তবে এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে রেকর্ডে যাদের নাম উঠেছে, তাদের মধ্যে সর্বোচ্চ একজনের বয়স ছিল ১২২ বছর। পেরু সরকারের দাবি সত্য হলে এই ব্যক্তিকেও ছাড়িয়ে যাবেন মারসেলিনো।

মারসেলিনো এবাদা। ছবি: হ্যন্ডআউট ভায়া রয়টার্স

মারসেলিনোর জন্ম পেরুর ছাগজা নামে ছোট্ট এক শহরে। ২০১৯ সালে সরকার তাকে সরকারি পরিচয়পত্র ও পেনসনের ব্যবস্থা করে দেয়। এর আগ পর্যন্ত তার কথা জানত না সরকার।

জন্মদিন পালনের সময় মারসেলিনো গত ৫ এপ্রিল বলেছিলেন, তার দীর্ঘ জীবনের রহস্য হলো তিনি পরিমিত খাবার খান। আর তিনি যা খান তার বেশিরভাগই ফলমূল। আর মাংস খেলে ভেড়ার মাংস খান। এছাড়াও তার কোকা গাছের পাতা চিবানোরও অভ্যাস রয়েছে তার।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

পেরু / বয়স্ক / বয়স্ক ব্যক্তি / রেকর্ড / গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে
  • ১ লাখ ৭৫ হাজার মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, হতে পারে নতুন রেকর্ড
  • পেরুর নাসকা লাইনসের কাছে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৩
  • ঘরে ঘরে হলান্ড: লাতিন আমেরিকায় ফুটবল তারকাদের নামে নবজাতকদের নাম রাখার হিড়িক
  • পেরুর ক্ষমতায় সাবেক ‘স্বৈরশাসক' ফুজিমোরির মেয়ে কেইকো

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net